• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

‎গ্রামীণফোনের সাবেক কর্মীদের বিরুদ্ধে একপেশে চার্জশিটের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪ ২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
অ- অ+
‎গ্রামীণফোনের সাবেক কর্মীদের বিরুদ্ধে একপেশে চার্জশিটের প্রতিবাদ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : ‎গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ আইনানুগ পাওনা ও বিলম্বজনিত পাওনা আদায়ের আন্দোলনকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে উপস্থাপনের অভিযোগ তুলে মামলার চূড়ান্ত অভিযোগপত্রের (চার্জশিট) প্রতিবাদ জানিয়েছে ‘গ্রামীণফোন পাঁচ শতাংশ বিলম্ব আদায় ঐক্য পরিষদ’। সংগঠনটির দাবি, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রামীণফোন হাউসের সামনে তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা মামলার তদন্তে একপক্ষের বক্তব্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ ও আন্দোলনকারীদের বক্তব্য যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।
‎
‎সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ বিবৃতিতে সংগঠনটি জানায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রামীণফোন হাউসের সামনে সাবেক কর্মীরা তাদের আইনানুগ পাঁচ শতাংশ পাওনা ও সংশ্লিষ্ট বিলম্বজনিত পাওনা আদায়ের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, ওই দিন আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। একপর্যায়ে তিন নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন হৃদরোগে আক্রান্তও ছিলেন।

‎বিবৃতিতে বলা হয়, ওই ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের মধ্যে অনেকেই সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কেউ কেউ ঢাকার বাইরেও অবস্থান করছিলেন। ফলে অভিযুক্তদের উপস্থিতি, শনাক্তকরণ ও ব্যক্তিগত ভূমিকা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।
‎
‎চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ১৫০-২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীরা গ্রামীণফোন হাউসে জোরপূর্বক ঢোকেন। তারা প্রবেশপথ বন্ধ করে প্রায় এক হাজার কর্মীকে রাত সোয়া ১২টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। এ ছাড়া দাঙ্গা-হাঙ্গামা, হুমকি, গালিগালাজ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।
‎
‎এসব অভিযোগের বাস্তব ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে সংগঠনটি বলেছে, একই সময়ে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে এবং একপর্যায়ে গ্রেপ্তার করে। তাহলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ ও গ্রেপ্তারের পর রাত সোয়া ১২টা পর্যন্ত কর্মীদের অবরুদ্ধ রাখার অভিযোগের ভিত্তি কী? এ ক্ষেত্রে গ্রামীণফোনের সিসিটিভি ফুটেজ, প্রবেশ ও নির্গমন রেকর্ড এবং স্বাধীন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য যাচাই করা হয়েছে কি না, তা স্পষ্ট করা প্রয়োজন।
‎
‎বিবৃতিতে বলা হয়, চার্জশিটে ২০১২-২০২৪ সাল গ্রামীণফোনের কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। অথচ চাকরির ইতিহাসের সঙ্গে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির কথিত অপরাধের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। সংগঠনটির দাবি, তারা চাকরিতে পুনর্বহাল বা ব্যক্তিগত কোনো সুবিধা চাননি; চেয়েছেন শ্রমের বিনিময়ে আইনস্বীকৃত পাওনা।
‎
‎সংগঠনটি তাদের পাঁচ শতাংশ পাওনার দাবির সঙ্গে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এর ২৩৪ ধারায় মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ এবং ২৪০ ধারায় নির্ধারিত পরিস্থিতিতে বিলম্বজনিত সুদের বিধানের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, কোনো দাবির চূড়ান্ত আইনগত বৈধতা নির্ধারণের দায়িত্ব আদালতের। তবে অভিযোগকারী প্রতিষ্ঠানের বক্তব্যকে চূড়ান্ত সত্য ধরে নিয়ে অধিকার আদায়ের দাবিকে অনৈতিক বা অযৌক্তিক হিসেবে উপস্থাপন করা নিরপেক্ষতার পরিপন্থী।
‎
‎চার্জশিটে দণ্ডবিধি, ১৮৬০’-এর ১৪৩, ১৪৭, ৩৪১, ৪৪৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। সংগঠনটির মতে, শুধু আইনের ধারা উল্লেখ করলেই অপরাধ প্রমাণিত হয় না। প্রত্যেক অভিযুক্তের ব্যক্তিগত ভূমিকা ও সংশ্লিষ্টতা সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা প্রয়োজন।
‎
‎বিবৃতিতে সংগঠনটি সাত দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির ঘটনার সব প্রাসঙ্গিক ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা, পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনা তদন্ত, উভয় পক্ষের বক্তব্য ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সমান গুরুত্বে মূল্যায়ন, ১৫০-২০০ জনের জোরপূর্বক প্রবেশ ও এক হাজার কর্মীকে অবরুদ্ধ রাখার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ যাচাই এবং প্রত্যেক অভিযুক্তের পৃথক দায় নির্ধারণ।
‎
‎এ ছাড়া তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ বাদ পড়লে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে অধিকতর তদন্ত এবং পাঁচ শতাংশ আইনানুগ পাওনা ও বিলম্বজনিত পাওনার বিষয়ে ন্যায্য সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
‎
‎বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে সাবেক কর্মীরা তাদের পাওনা আদায়ের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছেন। তারা সংঘাত বা প্রতিহিংসা চান না; চান নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার। কোনো করপোরেট প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক প্রভাব যেন আইনের নিরপেক্ষ প্রয়োগকে প্রভাবিত করতে না পারে, সেই দাবিও জানিয়েছে ‘গ্রামীণফোন পাঁচ শতাংশ বিলম্ব আদায় ঐক্য পরিষদ।’

ShareTweetShare

আরও পড়ুন

সংস্কৃতি ও মিডিয়ায় অবদানে মোশারফ ভূঁইয়া পলাশকে সম্মাননা
বিনোদন

সংস্কৃতি ও মিডিয়ায় অবদানে মোশারফ ভূঁইয়া পলাশকে সম্মাননা

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রথম যৌথ মহড়া, প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী
জাতীয়

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রথম যৌথ মহড়া, প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসন করা হবে : প্রশাসক শাহাদাত
অর্থনীতি

বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসন করা হবে : প্রশাসক শাহাদাত

চট্টগ্রামের রাজপথে ঐক্যের মহড়া— সাঈদ আল নোমানের নেতৃত্বে সমাবেশ ও গণমিছিল
চট্টগ্রাম

চট্টগ্রামের রাজপথে ঐক্যের মহড়া— সাঈদ আল নোমানের নেতৃত্বে সমাবেশ ও গণমিছিল

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা : আয়-ব্যয়ের হিসাব ও গঠনতন্ত্র সংশোধনী অনুমোদিত
অর্থনীতি

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা : আয়-ব্যয়ের হিসাব ও গঠনতন্ত্র সংশোধনী অনুমোদিত

থেরাপী ও সঠিক ব্যায়ামের মাধ্যমে ব্যথা নিরাময় সম্ভব : স্বাস্থ্য পরিচালক রাব্বি
চট্টগ্রাম

থেরাপী ও সঠিক ব্যায়ামের মাধ্যমে ব্যথা নিরাময় সম্ভব : স্বাস্থ্য পরিচালক রাব্বি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পূর্তি পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ

পূর্তি পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ

ফুটপাত দখল, ময়লা ও রাজস্ব ফাঁকিতে আপসহীন চসিক প্রশাসক শাহাদাত হোসেন

ফুটপাত দখল, ময়লা ও রাজস্ব ফাঁকিতে আপসহীন চসিক প্রশাসক শাহাদাত হোসেন

স্কেচ গ্যালারি–নন্দনের শাহীনূর সারোয়ার স্মৃতি রূপসজ্জা কর্মশালা সম্পন্ন

স্কেচ গ্যালারি–নন্দনের শাহীনূর সারোয়ার স্মৃতি রূপসজ্জা কর্মশালা সম্পন্ন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.