• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২ ২০২৬, ১৯:৩৩ অপরাহ্ণ
অ- অ+
শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি পরিবেশ সচেতন, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, “একটি শহরকে সুন্দর ও টেকসই করতে হলে সবার আগে সেই শহরের প্রতি নাগরিকদের ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে। চট্টগ্রাম শুধু কোনো জনপ্রতিনিধি বা প্রশাসকের শহর নয়, এটি আমাদের সবার শহর। এই শহরকে নিজেদের মনে করতে পারলেই একে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।”

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুহা ইন্টারন্যাশনাল স্কুলের স্কুল অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত ‘সাইন্স ফেয়ার-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন এসব কথা বলেন।

দুহা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড জুনিয়র স্কুলের ফাউন্ডার্স চেয়ারম্যান হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম ও ড. ইয়াসির আরাফাত। এ সময় মোহাম্মদ আবদুল কাদেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাহাদাত হোসেন আরও বলেন, ‘‘আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই নগরী গড়ে তোলা বর্তমান প্রজন্মের দায়িত্ব। এ জন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটিতে রূপান্তর করতে হবে। নগরীর জলাবদ্ধতা ও ডেঙ্গু সমস্যার সঙ্গে নাগরিকদের অসচেতনতার সরাসরি সম্পর্ক রয়েছে। যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা ও অন্যান্য বর্জ্য ফেলার কারণে ড্রেন-নালা বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসব পরিত্যক্ত বর্জ্যে বৃষ্টির পানি জমে এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি হচ্ছে, যা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ।’’

‘‘নাগরিকদের বুঝতে হবে, একটি ছোট অসচেতন কাজের প্রভাব পুরো শহরের ওপর পড়তে পারে। বাসাবাড়ি ও রাস্তাঘাটের বর্জ্য শেষ পর্যন্ত নালা-নর্দমা হয়ে খালে এবং সেখান থেকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। তাই কর্ণফুলী নদীকে রক্ষা করতে হলে প্রথমে আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হতে হবে। একই সঙ্গে পাহাড় কাটা বন্ধ, পরিবেশদূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’’

তিনি বলেন, ‘‘নগরীর ফুটপাত দখল প্রসঙ্গে প্রশাসক বলেন, ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য, ব্যবসায় পরিচালনার জন্য নয়। সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরও অনেক সময় আবার দখল হয়ে যায়। শুধু প্রশাসনের অভিযানের মাধ্যমে স্থায়ীভাবে এ সমস্যার সমাধান সম্ভব নয়; এ ক্ষেত্রে নাগরিকদেরও প্রতিবাদী ও দায়িত্বশীল হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিউমার্কেট এলাকায় হকারদের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় রেখে জনসাধারণের চলাচলের অধিকার নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।’’

শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, ‘‘প্রতিটি শিক্ষার্থী যদি প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত একটি করে গাছ লাগায় এবং নিয়মিত সেই গাছের পরিচর্যা করে, তাহলে সেটি তার জীবনের সঙ্গে একটি স্মৃতি ও দায়িত্ববোধ তৈরি করবে। এভাবেই নতুন প্রজন্মের মধ্যে সবুজায়ন ও প্রকৃতি সংরক্ষণের মানসিকতা গড়ে উঠবে।’’

‘‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে স্কুল হেলথ কার্ড ও স্কুলভিত্তিক স্বাস্থ্য কার্যক্রম চালু করেছে। নার্সারি থেকে শুরু করে শিক্ষার্থীদের কোথায় ময়লা ফেলতে হবে, বর্জ্য যত্রতত্র ফেললে কী ধরনের ক্ষতি হয় এবং পচনশীল ও অপচনশীল বর্জ্যের মধ্যে পার্থক্য কী—এসব বিষয়ে সচেতন করা হচ্ছে। ছোটবেলা থেকেই এ শিক্ষা শিশুদের মধ্যে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা একটি পরিচ্ছন্ন ও টেকসই নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, ‘‘প্রতিটি স্কুলে একটি ক্লিন ও গ্রিন কর্নার বা পরিবেশবান্ধব কার্যক্রম চালু করা যেতে পারে। সেখানে শিক্ষার্থীরা গাছ লাগাবে, বর্জ্য পৃথকীকরণ শিখবে এবং পরিবেশ সংরক্ষণে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। পাশাপাশি বিনামূল্যে চক্ষু, নাক-কান-গলা ও সাধারণ স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায়ও ভূমিকা রাখা সম্ভব।’’

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘‘প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত সাপ্তাহিক ভিত্তিতে একজন সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী রাখার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। অনেক মেধাবী শিক্ষার্থী নানা মানসিক চাপ ও ব্যক্তিগত সমস্যার কারণে নিজেদের প্রতিভার যথাযথ বিকাশ ঘটাতে পারে না। একজন মনোবিজ্ঞানী তাদের আচরণ, মনোযোগ ও মানসিক অবস্থার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন।’’

‘‘নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, শুধু প্রাতিষ্ঠানিক বা গতানুগতিক শিক্ষা দিয়ে আলোকিত মানুষ তৈরি করা সম্ভব নয়। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। গুরুজনদের সম্মান, ছোটদের স্নেহ, মা-বাবা ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাবোধ এবং সামাজিক দায়িত্ববোধের শিক্ষা পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দিতে হবে। বিজ্ঞানমনস্কতার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই হওয়া উচিত শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য।’’

সায়েন্স ফেয়ার-২০২৬ আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, ‘‘বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ড শিক্ষার্থীদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে এবং নতুন কিছু করার সাহস জোগায়। প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই, তবে কোনো ফলাফলই শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারে না। জ্ঞান অর্জন, নতুন কিছু শেখা এবং নিজেদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই হওয়া উচিত তাদের মূল লক্ষ্য।’’

শাহাদাত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘‘আগামী দিনের বাংলাদেশ ও চট্টগ্রামকে নেতৃত্ব দেবে আজকের শিশুরাই। তাই তাদের বিজ্ঞানমনস্ক, পরিবেশ সচেতন, নৈতিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব হবে।’’

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ
চট্টগ্রাম

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।
অর্থনীতি

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু
অর্থনীতি

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.