• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১ ২০২৬, ২০:৪৩ অপরাহ্ণ
অ- অ+
আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহির্নোঙরে আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ এমভি স্প্রিং স্কাই পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

রোববার (১১ অক্টোবর) তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে সারা বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের মতো একটি বড় দায়িত্ব দিয়েছেন। আমি যেন আমার কাজ, চেষ্টা ও মেধা দিয়ে দেশের মানুষে প্রত্যাশা পূরণ করতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।’

‘খাদ্য আমদানি থেকে শুরু করে পরিবহন, সংরক্ষণ, পরীক্ষণ ও বিতরণ—প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমদানিকৃত গমসহ খাদ্যশস্য নির্ধারিত মান বজায় রেখে যথাসময়ে গন্তব্যে পৌঁছানো এবং সংরক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পর্যায়ে দায়িত্ব পালনে অবহেলা হলে সামগ্রিক খাদ্য সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে।’

আমদানিকৃত গমের গুণগত মান যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যাতে কোনো অবস্থাতেই নিম্নমানের খাদ্যশস্য গ্রহণ বা সরবরাহের সুযোগ না থাকে।’

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসেবামূলক দায়িত্ব। জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রত্যেককে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে। খাদ্যশস্যের মান যাচাই এবং সংশ্লিষ্ট প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। কারণ এসব প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।’

‘দীর্ঘদিন ধরে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা, কাজের প্রতি নিষ্ঠা এবং দায়িত্বশীলতার যথাযথ মূল্যায়ন করা হবে। খাদ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান অগ্রগতি অর্জন এবং জনগণের কাছে নিরবচ্ছিন্নভাবে খাদ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে এ খাতের কার্যক্রমকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের জীবনযাত্রা, খাদ্যের প্রাপ্যতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা অনুধাবন করা গুরুত্বপূর্ণ। দেশের কোনো মানুষ যেন খাদ্যসংকটে না পড়েন এবং প্রত্যেকের কাছে সময়মতো খাদ্য পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশের খাদ্য ব্যবস্থাপনাকে একটি কার্যকর ও জনকল্যাণমুখী অবস্থানে নিতে হলে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মন্ত্রণালয়ের প্রতিটি পর্যায়ে জবাবদিহি, স্বচ্ছতা, দক্ষতা ও সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন। বিদ্যমান সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা একটি সম্মিলিত জাতীয় দায়িত্ব। এ দায়িত্ব পালনে দেশপ্রেম, সততা ও পেশাগত নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে খাদ্য মন্ত্রণালয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।’

এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি উপস্তিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’
বিনোদন

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের
তথ্যপ্রযুক্তি

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত
বিনোদন

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত

বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের সন্তান
অর্থনীতি

বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের সন্তান

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক কমিটি গঠন
বিনোদন

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক কমিটি গঠন

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

ফটিকছড়িতে এতিমখানায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর খাদ্যসামগ্রী বিতরণ

ফটিকছড়িতে এতিমখানায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর খাদ্যসামগ্রী বিতরণ

৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে : মেয়র শাহাদাত

৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.