• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

মুদি পণ্যের বাজার অস্থিরতা, বাড়ছে তেল-চিনি-ময়দা-ডিমের দাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮ ২০২৬, ১৬:০৭ অপরাহ্ণ
অ- অ+
মুদি পণ্যের বাজার অস্থিরতা, বাড়ছে তেল-চিনি-ময়দা-ডিমের দাম
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : বাজারে অস্থিরতা বেড়েছে মুদি পণ্যের দামে। বিশেষ করে ভোজ্যতেল, চিনি, আটা, ময়দা ও ডিমসহ বেশকিছু পণ্যের দাম বাড়ছে। ফলে বাজারে গিয়ে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। দাম বাড়ার পাশাপাশি বাজারে বোতলজাত ভোজ্যতেল ও চিনির সরবরাহ কমিয়েছে কোম্পানিগুলো। অনেক দোকানে তেল ও চিনি পাওয়া যাচ্ছে না।

আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে ঢাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বর্তমানে প্যাকেটজাত ময়দা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ১৫-২০ দিন পূর্বেও এই ময়দা বিক্রি হয়েছে ৭০ টাকায়। অর্থাৎ কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। বাজারে দুই কেজি ময়দার প্যাকেটের গায়ে লেখা দাম এখন ১৬০ টাকা, যা ১৪০ টাকা ছিল।

অস্থিরতা দেখা দিয়েছে তেল ও চিনির বাজারেও। খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি চিনি ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ১০ টাকা। প্যাকেটজাত চিনিরও গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে।

মালিবাগ বাজারের বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘কয়েক দিনের ব্যবধানে ৫০ কেজির এক বস্তা চিনির দাম ৯০০-১০০০ হাজার টাকা পর্যন্ত বাড়িয়েছেন ডিলাররা। প্যাকেটজাত চিনির দামও কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে।’

তারপরও বাজারে অনেক দোকানে চিনি মিলছে না, সরবরাহ বেশ কমে গেছে। ক্রেতারা কয়েক দোকান ঘুরে তারপর প্যাকেটজাত চিনি কিনতে পারছেন।

বিক্রেতারা জানিয়েছেন, মূলত কোম্পানি (মিলগেট) ও পাইকারি পর্যায়ে চিনির মূল্যবৃদ্ধি পাওয়ায় খুচরা পর্যায়ে পণ্যটির দাম বেড়েছে। মিলগেট থেকে আগের চেয়ে চিনির সরবরাহও কমেছে।

বাজারে ভোজ্যতেলের সরবরাহও কমেছে। যদিও খোলা সয়াবিন তেলের দাম বাড়লেও এখনো বোতলজাত তেলের দাম বাড়েনি। খুচরা বিক্রেতাদের অভিযোগ, কোম্পানিগুলো দাম বাড়ানোর প্রস্তুতি হিসেবে সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে অনেক দোকানেই চাহিদা অনুযায়ী বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না।

বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা পাম তেলের দাম প্রতি লিটার ১৬৫-১৭০ টাকা। আর সরকার নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ২০০ টাকা।

বর্তমানে বেশির ভাগ সবজি ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটোল, পেঁপে ও ঢ্যাঁড়সের দাম তুলনামূলক কম।

কাঁচা মরিচের দাম স্বাভাবিক হয়েছে। রাজধানীর খুচরা বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি ৮০-১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর কারওয়ান বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি।

সামিউল আলম নামের ব্যবসায়ী বলেন, ‘মূলত ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সুযোগ দেওয়ার পর সরবরাহ বেড়েছে। এ কারণে দামও অনেকটা কমেছে।’

অন্যদিকে, কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দামে অবশ্য বড় কোনো পরিবর্তন নেই। মানভেদে প্রতি কেজি ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দামও দীর্ঘদিন ধরে প্রায় একই রয়েছে। প্রতি কেজি আলু ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকার বিভিন্ন রাস্তায় ভ্যানে পাঁচ কেজি আলু একসঙ্গে ১০০ টাকায় বিক্রি করতেও দেখা যাচ্ছে।

ডিমের দামও এখনো আগের উচ্চমূল্যেই রয়েছে। বাজারে প্রতি ডজন ডিম ১৫০ টাকা এবং চারটি ডিম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু পাড়া-মহল্লার খুচরা দোকানে এক ডজন ডিম ১৬০ টাকাও বিক্রি হতে দেখা গেছে।

বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০-২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০-৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ShareTweetShare

আরও পড়ুন

সাঈদ নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক : শাহাদাত হোসেন
চট্টগ্রাম

সাঈদ নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক : শাহাদাত হোসেন

নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা : প্রশাসক শাহাদাত
চট্টগ্রাম

নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা : প্রশাসক শাহাদাত

সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চট্টগ্রামে
চট্টগ্রাম

সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চট্টগ্রামে

র‍্যাম্প ও ফ্যাশন মডেলিং পেরিয়ে ছোট পর্দায় মোনালিসা স্বর্না
বিনোদন

র‍্যাম্প ও ফ্যাশন মডেলিং পেরিয়ে ছোট পর্দায় মোনালিসা স্বর্না

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন অপোর
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন অপোর

মঞ্চস্থ হলো বয়ান শিল্পাঙ্গনের নিরীক্ষাধর্মী প্রযোজনা ‘অ-মীমাংসিত?’
বিনোদন

মঞ্চস্থ হলো বয়ান শিল্পাঙ্গনের নিরীক্ষাধর্মী প্রযোজনা ‘অ-মীমাংসিত?’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাংলাদেশে অ্যাশ ডেভস’-এর ‘বেদকই’ মোবাইল অ্যাপ উদ্বোধন

বাংলাদেশে অ্যাশ ডেভস’-এর ‘বেদকই’ মোবাইল অ্যাপ উদ্বোধন

সংস্কৃতি ও মিডিয়ায় অবদানে মোশারফ ভূঁইয়া পলাশকে সম্মাননা

সংস্কৃতি ও মিডিয়ায় অবদানে মোশারফ ভূঁইয়া পলাশকে সম্মাননা

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রথম যৌথ মহড়া, প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রথম যৌথ মহড়া, প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসন করা হবে : প্রশাসক শাহাদাত

বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসন করা হবে : প্রশাসক শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.