চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহাল রাখায় কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে ইপিজেড থানা যুবদল। এতে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরীর কাজীর দেউড়ির দলীয় কার্যালয় থেকে জিইসির মোড়ে গিয়ে সভার মধ্যদিয়ে মিছিল শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ইপিজেড থানা যুবলের আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ।
মিছিল শেষে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল মোনায়ে মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
















