হাটহাজারী, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্মআহ্বায়ক মোহাম্মদ রিয়াদ উদ্দিনের বাবা খোরশেদ আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাদে জোহর খোরশেদ আলমের জানাজার নামাজ ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বাইতুশ শুক্কুর জামে মসজিদের পাশবর্তি কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফন শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
খোরশেদ আলমের মৃত্যুতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক গঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।
















