• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ১২ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

ফুটবলকে এগিয়ে নিতে জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১ ২০২৬, ১৬:৪৬ অপরাহ্ণ
অ- অ+
ফুটবলকে এগিয়ে নিতে জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড় থাকেন, যাকে সে দেশের মানুষ নিজেদের গর্ব হিসেবে দেখে। আর্জেন্টিনার আছে মেসি, পর্তুগালের রোনালদো, ব্রাজিলের নেইমার। আর বাংলাদেশের আছে নিজেদের ফুটবল নায়ক জামাল ভূঁইয়া। ফিফা বিশ্বকাপ এলে কোটি কোটি বাংলাদেশি যেমন বিশ্বের সেরা ফুটবল তারকাদের সমর্থন করেন, তেমনি লাল-সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে নেতৃত্ব দেওয়া নিজেদের অধিনায়ক জামাল ভূঁইয়ার প্রতিও সমান গর্ব অনুভব করেন। দেশের ফুটবলপ্রেম ও এই গর্বকে উদযাপন করতেই বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে অংশীদারিত্ব করেছে অপো।

বাংলাদেশে ফুটবল কেবল একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। ফিফা বিশ্বকাপ এলেই দেশের অলিগলি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চায়ের আড্ডা থেকে শুরু করে ঘরের বসার জায়গা পর্যন্ত উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। প্রিয় দলের জার্সি পরে বন্ধুদের আড্ডা, পরিবারের সাথে স্মরণীয় গোল উদযাপন, আর সম্মান ও আনন্দে ভরা প্রতিদ্বন্দ্বিতা, সবমিলিয়ে বিশ্বকাপ হয়ে ওঠে এক অনন্য উৎসব। যদিও বাংলাদেশ এখনো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে জায়গা করে নিতে পারেনি, তবুও ফুটবলের প্রতি এ দেশের মানুষের ভালোবাসা বিশ্বের অনেক দেশের মধ্যে অন্যতম।

বিশ্ব ফুটবলের কিংবদন্তি মেসি, রোনালদো কিংবা নেইমারের মতো তারকারা যেমন কোটি মানুষকে অনুপ্রাণিত করেন, তেমনি বাংলাদেশের মানুষের কাছে জামাল ভূঁইয়া নেতৃত্ব, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতীক। বাংলাদেশের ফুটবলের প্রতি তাঁর অঙ্গীকার অসংখ্য তরুণ ফুটবলারের মনে জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন জাগিয়েছে।

এই ভালোবাসা ও আবেগের প্রতিফলন হিসেবে বাংলাদেশের ফুটবলের পাশে দাঁড়াতে পেরে এবং জামাল ভূঁইয়ার সাথে অংশীদারিত্ব করে অপো গর্বিত।

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে শক্তিশালী উপস্থিতি ও স্থানীয় উৎপাদন কার্যক্রমের মাধ্যমে অপো বিশ্বাস করে, বাংলাদেশকে সমর্থন করা মানেই এ দেশের মানুষ, তাদের স্বপ্ন ও তাদের ভালোবাসার খেলাকে সমর্থন করা। এই অংশীদারিত্ব কেবল ফিফা বিশ্বকাপের উন্মাদনাকেই উদযাপন করছে না; বরং, বাংলাদেশের নিজস্ব ফুটবল যাত্রা ও এই যাত্রার অনুপ্রেরণাদায়ী নায়ক জামাল ভূঁইয়াকেও সম্মান জানাচ্ছে।

এ বছরের বিশ্বকাপ উদযাপনকে আরও অনন্য করে তুলতে অপো দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফিফা ম্যাচ স্ক্রিনিং ক্যাম্পেইন ‘কোন বিশ্ববিদ্যালয় পাবে জামাল ভূঁইয়ার সাথে সেমিফাইনাল দেখার সুযোগ’-এর আয়োজন করেছে। এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের পক্ষে ভোট ও সমর্থন জানাতে আহ্বান জানানো হয়েছে। সবচেয়ে বেশি অংশগ্রহণ করা ও সমর্থন পাওয়া বিশ্ববিদ্যালয়টি আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে বিশেষ স্ক্রিনিং আয়োজনের সুযোগ পাবে, যেখানে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে একসাথে খেলা উপভোগ করবেন শিক্ষার্থীরা এবং উদযাপন করবেন ফুটবলের সবচেয়ে বড় উৎসব।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “ফুটবল এমন একটি খেলা, যা সীমান্ত পেরিয়ে মানুষকে একত্রিত করে। প্রতিটি দেশেরই নিজস্ব ফুটবল নায়ক রয়েছে, আর্জেন্টিনার মেসি, পর্তুগালের রোনালদো, ব্রাজিলের নেইমার আর বাংলাদেশের জামাল ভূঁইয়া। অপোর মাধ্যমে আমরা বাংলাদেশের ফুটবলকে সমর্থন করতে পেরে এবং কোটি বাংলাদেশির ফুটবলের প্রতি ভালোবাসাকে উদযাপন করতে পেরে গর্বিত। জামাল ভূঁইয়ার সাথে এই অংশীদারিত্ব এবং আমাদের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ফুটবলপ্রেমীদের ফিফা বিশ্বকাপের উন্মাদনার আরও কাছাকাছি নিয়ে যাওয়ার পাশাপাশি, বাংলাদেশের নিজস্ব ফুটবল আইকনের সাথে স্মরণীয় মুহূর্ত তৈরির সুযোগ করে দিতে চাই।”

জামাল ভূঁইয়া বলেন, “বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মানের বিষয়। বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা সত্যিই অসাধারণ। এই আবেগ উদযাপনে অপোর সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দেখা করার ও বিজয়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল উপভোগ করার অপেক্ষায় আছি।”

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব ও বাংলাদেশের নিজস্ব ফুটবল নায়ককে এক করার মাধ্যমে অপো আবারও প্রমাণ করল যে, তারা বাংলাদেশের ফুটবল, স্থানীয় প্রতিভা ও দেশের ফুটবলপ্রেমীদের জন্য অর্থবহ অভিজ্ঞতা তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ, যখন পুরো বিশ্ব মেসি, রোনালদো বা নেইমারকে সমর্থন করছে, তখন বাংলাদেশ গর্বের সাথে নিজেদের অধিনায়ক জামাল ভূঁইয়াকে সমর্থন করছে।

ShareTweetShare

আরও পড়ুন

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী
চট্টগ্রাম

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী এক লাখ ছয় হাজার ৩৪
চট্টগ্রাম

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

দুর্যোগ কাটবে, কিন্তু মানুষের পাশে থাকার দায়িত্ব থামবে না: সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ কাটবে, কিন্তু মানুষের পাশে থাকার দায়িত্ব থামবে না: সাঈদ নোমান

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের
চট্টগ্রাম

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

মানবিক সহায়তা নিয়ে পানিবন্দি মানুষের দ্বারে এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিক সহায়তা নিয়ে পানিবন্দি মানুষের দ্বারে এমপি সাঈদ নোমান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী এক লাখ ছয় হাজার ৩৪

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

ফুটবলকে এগিয়ে নিতে জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

ফুটবলকে এগিয়ে নিতে জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

দুর্যোগ কাটবে, কিন্তু মানুষের পাশে থাকার দায়িত্ব থামবে না: সাঈদ নোমান

দুর্যোগ কাটবে, কিন্তু মানুষের পাশে থাকার দায়িত্ব থামবে না: সাঈদ নোমান

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

মানবিক সহায়তা নিয়ে পানিবন্দি মানুষের দ্বারে এমপি সাঈদ নোমান

মানবিক সহায়তা নিয়ে পানিবন্দি মানুষের দ্বারে এমপি সাঈদ নোমান

শপথ নিলেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর

শপথ নিলেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর

পানিবন্দি মানুষের পাশে এমপি সাঈদ নোমান

পানিবন্দি মানুষের পাশে এমপি সাঈদ নোমান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.