• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২৯ ২০২৬, ২০:১৬ অপরাহ্ণ
অ- অ+
শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমকে) নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেন বলেছেন, ‘শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ এখন সময়ের দাবি। চট্টগ্রামের নিউরোসার্জারি সেবাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে নিউরোনেভিগেশন সম্প্রসারণ ও নিউরো-অনকোলজি মাল্টিডিসিপ্লিনারি টিম (এমডিটি) গঠন ও স্কাল বেস প্রোগ্রাম চালুর মাধ্যমে এই সেক্টরে বিশ্বমানের সেবা নিশ্চিত সম্ভব এবং চট্টগ্রামে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে পার্কভিউ হসপিটাল।

রোববার (২৮ জুন) চট্টগ্রাম সিটির পার্কভিউ হাসপাতাল লিমিটেডে আয়োজিত “এ মাইলস্টোন অব এক্সিলেন্স” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পার্কভিউ হাসপাতালে সফলভাবে সম্পন্ন হওয়া ১০০টি ব্রেন টিউমার অপারেশনের ক্লিনিক্যাল লক্ষণ, টিউমারের ধরন ও অস্ত্রোপচারের ফলাফল নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন মু. ইসমাঈল হোসেন। গবেষণায় অংশ নেওয়া ১০০ জন রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে ৫৮ শতাংশ পুরুষ ও ৪২ শতাংশ নারী। মোট রোগীর ১৩ শতাংশ ছিল ১৮ বছরের কম বয়সী শিশু।

টিউমারের প্যাথলজিক্যাল ধরনে দেখা গেছে, অপেক্ষাকৃত মৃদু বা বিনাইন প্রকৃতির মেনিনজিওমা রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি (৪৩ শতাংশ)। অন্যদিকে, মারাত্মক ও দ্রুত ছড়িয়ে পড়া ম্যালিগন্যান্ট প্রকৃতির গ্লিওমা কেস ছিল ২৪ শতাংশ। বাকি কেসগুলো ছিল অন্যান্য জটিল ক্রেনিয়াল এবং স্কাল-বেস প্যাথলজি।

ইসমাঈল হোসেন তার গবেষণায় দেখিয়েছেন, রোগীরা সাধারণত বেশ কিছু জটিল নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। তারমধ্যে মাথাব্যথা, বমি, দৃষ্টিশক্তির সমস্যা, শারীরিক দুর্বলতা ও খিঁচুনি উল্লেখযোগ্য।

মস্তিষ্কের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ সচল রেখে সর্বোচ্চ পরিমাণ টিউমার অপসারণের লক্ষ্য নিয়ে কাজ করে ইসমাইল হোসেনের সার্জিক্যাল টিম দুর্দান্ত সাফল্য দেখিয়েছে। ৮১ শতাংশ রোগীর ক্ষেত্রে শতভাগ বা সম্পূর্ণ টিউমার সফলভাবে অপসারণ করা সম্ভব হয়েছে, নিয়ার টোটাল রিসেকশন সম্পন্ন হয়েছে ১৫ শতাংশ কেসে এবং টিউমারটি অত্যন্ত জটিল বা সংবেদনশীল স্থানে থাকায় মাত্র ৪ শতাংশ রোগীর ক্ষেত্রে আংশিক অপসারণ করা হয় ।

অপারেশন-পরবর্তী ফলোআপে দেখা গেছে, ৬২ শতাংশ রোগীর অবস্থার সুস্পষ্ট উন্নতি হয়েছে এবং ২৮ শতাংশ রোগীর অবস্থা স্থিতিশীল ছিল। যদিও ১০ শতাংশ রোগীর অবস্থার কিছুটা অবনতি ঘটেছিল এবং ১৮ শতাংশ রোগী সাময়িক কিছু জটিলতার সম্মুখীন হয়েছিলেন, সামগ্রিক জীবন রক্ষার হার ছিল অত্যন্ত আশাব্যঞ্জক।

সেমিনারে ইসমাঈল হোসেন বলেন, “আমাদের এই ১০০টি কেসের উপাত্ত পরিষ্কারভাবে প্রমাণ করে যে, নিখুঁত প্রি-অপারেটিভ প্ল্যানিং বা অস্ত্রোপচারের আগের পরিকল্পনা অত্যন্ত জরুরি এবং দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।”

তবে স্থানীয় পর্যায়ে বিশ্বমানের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে কিছু কাঠামোগত চ্যালেঞ্জের কথাও তিনি উল্লেখ করেন।

ইসমাঈল হোসেন জানান, চিকিৎসকের কাছে রোগীদের দেরিতে আসা এবং আর্থিক সীমাবদ্ধতা সঠিক সময়ে চিকিৎসা শুরুর বড় বাধা।

এছাড়া, দীর্ঘমেয়াদি সাফল্যের হার ধরে রাখতে শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউর প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ইসমাঈল হোসেন বলেন, ‘চট্টগ্রামের নিউরোসার্জারি সেবাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে নিউরোনেভিগেশন সম্প্রসারণ ও নিউরো-অনকোলজি মাল্টিডিসিপ্লিনারি টিম গঠন ও স্কাল বেস প্রোগ্রাম চালু করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।’

১০০টি কেসের এই সফল মাইলফলক প্রমাণ করে, সঠিক সুযোগ-সুবিধা ও উন্নত প্রযুক্তি পেলে চট্টগ্রামের স্থানীয় চিকিৎসকরা দেশেই বিশ্বমানের চিকিৎসা সেবা দিতে সম্পূর্ণ সক্ষম।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.