• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘স্থানাংক’ নাটকের প্রদর্শনী শুক্রবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২৫ ২০২৬, ১৮:৫১ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘স্থানাংক’ নাটকের প্রদর্শনী শুক্রবার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘স্থানাংক’ নাটকের তৃতীয় প্রদর্শনী আগামীকাল শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে।

কৌশিক চট্টোপাধ্যায় রচিত নাটকটিতে দেখানো হবে- একসময় সমাজ বদলের সক্রিয় কর্মী জ্যোতি চ্যাটার্জি এখন আর গণ মানুষের নাটক লিখেন না। টিভি সিরিয়াল লিখে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। তার সুন্দর পরিপাটি ফ্ল্যাটের দেয়ালে ঝুলানো কার্ল মার্কসের ছবিতে ধুলো জমেছে। অনেকদিন ঝাড়া মোছাও হয় না। সেই ফ্ল্যাটে একই মতাদর্শের দুই রাজনৈতিক কর্মী সুখের সংসার সাজিয়েছেন। নাম, যশ, বিলাস বৈভব সবই আছে। কেবল আরাধ্য সুখ নেই। নিঃসন্তান দম্পতির চরম হাহাকার দেখতে পাই সাজিয়ে রাখা বিভিন্ন পুতুল ও শিশুদের খেলনা দেখে।

সেই ফ্ল্যাটে এক ঝড়ের রাতে উপস্থিত হলেন তাদের পুরনো ও এখনও সক্রিয় এক কমরেড নীল। খোশ গল্প ও দীর্ঘ আলাপচারিতা একসময় চরম তর্কে রূপ নেয় নীল ও জ্যোতি। সেই তর্কে সুবিধাজনক অবস্থানে থাকা জ্যোতি চ্যাটার্জি চরম ঘৃণার সাথে বিগত রাজনীতির সমালোচনা করেন। সেই বিদ্রুপে কখনও জ্যোতি চ্যাটার্জিকে যৌক্তিক মনে হলেও পাল্টা যুক্তিতে তাকে সুবিধাভোগী মনে হয়। জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় ও সম্ভাবনা হারিয়ে এসে এখনও কাঙ্ক্ষিত মুক্তির দেখা মেলেনি। সেখানে নিজেরাই নিজেদের প্রশ্নবিদ্ধ করে। অনেকের ব্যক্তি জীবন হারিয়ে গেছে সেই মানব মুক্তির রাজনীতিতে। অনেক মূল্যবান তরুণ জীবন হারিয়েছে। তবুও থেমে নেই স্বপ্নবান মানুষের পথচলা। কেউ ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে যায়। কেউ তখনো ধীরপায়ে এগিয়ে চলে। এখনও গভীরভাবে ধারণ করেন কার্ল মার্কসের সেই কালজয়ী উক্তি ‘প্রলেতারিয়েতের শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই! জয় করবার জন্য আছে গোটা বিশ্ব।’

থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের প্রযোজনা ও তাপস শেখরের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন সাইফুল ইসলাম, নাজিম মামুন, অনিন্দিতা চৈতি।

নাটকটির লাইট ডিজাইন করেছেন ঠাণ্ডু রায়হান। সেট ও পোশাক পরিকল্পনা করেছেন মো. সাইফুল ইসলাম। সংগীত পরিকল্পনায় তাপস শেখর, সংগীত নিয়ন্ত্রণে ভাস্কর দাশ গুপ্ত অভি, আলোক প্রক্ষেপণে তাসলিমা ইরিন, প্রযোজনা অধিকর্তা সুমিতা মজুমদার।

নাট্য আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে মীর রেজুওয়ান হোসেন টিপু। মঞ্চ ব্যবস্থাপনায় তনয় রাজ, বাঁধন ও নিশান। মিলনায়তন ব্যবস্থাপনায় আলো, রাসেল ও মেজবাহ। মঞ্চ ব্যবস্থাপনায় সংগীতা, বর্ণালী, শ্রেয়া ও নীহা। টিকেট ব্যবস্থাপনায় নিমাই চন্দ্র মোহন্ত, বিমুগ্ধা ও পূজা।

টিকেট প্রদর্শনীর আগে হল কাউন্টার থেকে পাওয়া যাবে।

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.