• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮ ইঞ্চির বিশাল টিভি উন্মোচন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২৩ ২০২৬, ১৮:৫৫ অপরাহ্ণ
অ- অ+
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮ ইঞ্চির বিশাল টিভি উন্মোচন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : ফুটবল বিশ্বকাপের টানটান উত্তেজনা আরও জমিয়ে তুলতে সম্প্রতি বাংলাদেশের বাজারে ৯৮ ইঞ্চির বিশাল ক্রিস্টাল ইউএইচডি টিভি ইউ৯০০এইচ এনেছে স্যামসাং। ঘরে বসেই বিশ্বকাপ ফুটবলের আমেজ পুরোপুরি উপভোগ করতে ফুটবলপ্রেমীদের জন্য দেশের বাজারে প্রথমবারের মত এত বড় সাইজের টিভি আনলো স্যামসাং।

এই বিশাল ইউএইচডি মডেলে রয়েছে ‘এআই ফুটবল মোড’ এবং ‘কালার বুস্টার প্রো’। এই ফিচারগুলো টিভির রঙ ও উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে স্টেডিয়ামের ফ্লাডলাইটের নিচে মাঠ যেমন সবুজ দেখায় টিভিতেও ঠিক তেমনই বাস্তবসম্মত দেখা যায়। এছাড়া, এই টিভির ‘মোশন এক্সিলারেটর ১৪৪ হার্জ’ প্রযুক্তির কারণে খেলাধুলার মতো দ্রুতগতির দৃশ্যগুলোও একদম নিখুঁত ও পরিষ্কার দেখা যায়।

পিকচার কোয়ালিটির সাথে কোনো আপস না করেই এই ৯৮ ইঞ্চির ডিসপ্লেটি বড় স্ক্রিনে টিভি দেখার অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে সক্ষম। এর ‘এনকিউ৪ এআই জেন২ প্রসেসর’ এবং ‘৪কে এআই আপস্কেলিং ইঞ্জিন’ একসাথে কাজ করে ছবির স্পষ্টতা ও কনট্রাস্ট বাড়ানোর পাশাপাশি দারুণ সাউন্ড আউটপুটও নিশ্চিত করতে পারে।

নতুন এই মডেলে অডিওর ওপরও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ‘এআই সাউন্ড কন্ট্রোলার’-এর সাহায্যে এই টিভি ব্যাকগ্রাউন্ডের কোলাহল থেকে মানুষের কন্ঠস্বর নিখুঁতভাবে আলাদা করতে পারে। এছাড়া, ৯৮ ইঞ্চির এই ইউএইচডি টিভি কমেন্ট্রির আওয়াজ স্পষ্ট করার পাশাপাশি ব্যবহারকারীকে সারাউন্ড সাউন্ডের অভিজ্ঞতাও দিতে সক্ষম। ফলে ব্যবহারকারীর জন্য ঘরের ভেতরই স্টেডিয়ামের মত আবহ তৈরি হয়।

এই স্মার্ট অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এতে আরও রয়েছে জেনারেটিভ এআই চালিত ‘স্যামসাং ভিশন এআই কম্প্যানিয়ন’। এটি ব্যবহারকারীর পছন্দ বুঝে চমৎকারভাবে ব্যবহারকারীর সাথে কথা বলতে পারে; ব্যবহারকারীর প্রশ্নের প্রাসঙ্গিক উত্তরও দিতে পারে। ফলে, দর্শকরা যেকোনো খেলা বা সিনেমা নিয়ে সাধারণ একটি প্রশ্ন করলে সাথে সাথে তার উত্তর পেয়ে যাবেন যা তাদের বড় স্ক্রিনে টিভি দেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে।

নতুন এই টিভির উন্মোচন উপলক্ষে স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স ডিভিশনের ডিরেক্টর এবং হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “বিশ্বকাপের উত্তেজনার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমাদের নতুন ৯৮ ইঞ্চি টিভির মাধ্যমে আমরা বাংলাদেশের দর্শকদের সেই উত্তেজনা একদম কাছ থেকে উপহার দিতে চাই, যেন তাদের মনে হয় তারা স্টেডিয়ামের গ্যালারিতে বসেই খেলা দেখছেন। দর্শকদের কাছে ম্যাচের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত আর গ্যালারির গর্জনকে একদম প্রাণবন্ত করে তুলবে আমাদের এই নতুন টিভি।”

টানা ৭ বছরের ওএস আপগ্রেডের সুবিধার কারণে আগামী বিশ্বকাপ পর্যন্ত এই টিভিটি থাকবে একদম আপ-টু-ডেট। ৯৮ ইঞ্চির বিশাল এই ক্রিস্টাল ইউএইচডি টিভির দাম ৪ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা এবং টিভিটি পাওয়া যাচ্ছে ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, ট্রান্সকম ডিজিটাল এবং র‍্যাংস ইমার্টসহ স্যামসাংয়ের সব পার্টনার আউটলেটে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.