• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

লোভ-লালসা ও হিংসাকেও কোরবানি দিতে হবে : চট্টগ্রামের ডিসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ২৮ ২০২৬, ২০:১১ অপরাহ্ণ
অ- অ+
লোভ-লালসা ও হিংসাকেও কোরবানি দিতে হবে : চট্টগ্রামের ডিসি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘পবিত্র ঈদুল আযহার কোরবানি শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের ভেতরের লোভ, লালসা ও হিংসাকেও কোরবানি দিতে হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।”

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে আমি, আপনি এবং আমাদের সন্তানেরা নিরাপদে বসবাস করতে পারবে। কোরবানির মাধ্যমে আমাদের পাপ, সংকীর্ণতা ও কলুষতা দূর করে সবার জন্য বাসযোগ্য সমাজ ও রাষ্ট্র গঠনের প্রত্যয় নিতে হবে।”

ঈদকে ঘিরে জেলা প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘‘উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে “দাম কমবে পণ্যের, উৎসব হবে সকলের” শীর্ষক উদ্যোগ নেওয়া হয়েছে।’’

জাহিদুল ইসলাম বলেন, “আমরা চাই ধনী, গরিব ও মধ্যবিত্ত—সব শ্রেণির মানুষ যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। এ জন্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়নে চট্টগ্রামের পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ বিভিন্ন চেইনশপের ব্যবসায়ীরা আন্তরিক সহযোগিতা করেছেন।

তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ডিসি।

জেলা প্রশাসক বলেন, “চট্টগ্রামের একটি সমৃদ্ধ বাণিজ্যিক ঐতিহ্য রয়েছে। দেশের ব্যবসায়-বাণিজ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সূচনা অনেক সময় চট্টগ্রাম থেকেই হয়। এবারও ব্যবসায়ীরা একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

বক্তব্যের শুরুতে মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিঃশর্ত আত্মসমর্পণের চেতনাকে ধারণ করেই আমরা আজ এখানে একত্রিত হয়েছি।”

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে জেলা প্রশাসক বলেন, “আমরা সবাই শান্তি ও সম্প্রীতি চাই। এই উৎসবের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক।”

চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন নগরীর ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

প্রধান জামাতে অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মাহবুবুল হক, পাঠান মো. সাইদুজ্জামানসহ বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী এবং এলাকার সহস্রাধিক মুসল্লি।

জামাতের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। নামাজ শেষে মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

নামাজ শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ অন্যরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ShareTweetShare

আরও পড়ুন

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে : মেয়র শাহাদাত

ঈদুল আজহার বিশেষ ধারাবাহিক ‘গরীব ঘরে বড়লোক জামাই’
বিনোদন

ঈদুল আজহার বিশেষ ধারাবাহিক ‘গরীব ঘরে বড়লোক জামাই’

ঈদের ছুটিতে বায়েজিদে কাটা হচ্ছিল পাহাড়, বন্ধ করল পরিবেশ অধিদপ্তর
চট্টগ্রাম

ঈদের ছুটিতে বায়েজিদে কাটা হচ্ছিল পাহাড়, বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন মাঠে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন মাঠে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

কুরবানি : আত্মশুদ্ধি, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের মহাশিক্ষা
মতামত

কুরবানি : আত্মশুদ্ধি, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের মহাশিক্ষা

জন্মমৃত্যু নিবন্ধনে জরুরি নির্দেশনা
জাতীয়

জন্মমৃত্যু নিবন্ধনে জরুরি নির্দেশনা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

শনিবার ভাটিখাইনে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ডায়াবেটিস চেকআপ

শনিবার ভাটিখাইনে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ডায়াবেটিস চেকআপ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

জেলা প্রশাসক জাহিদুলের সহায়তায় হুইলচেয়ার পেলেন প্যারালাইজড যুবক শওকত

জেলা প্রশাসক জাহিদুলের সহায়তায় হুইলচেয়ার পেলেন প্যারালাইজড যুবক শওকত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.