• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২ ২০২৬, ১৫:৪২ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠিত হয়ে গেল ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’।

শনিবার (১১ এপ্রিল) বিকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাছের মোহাম্মদ ইলিয়াস। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবালের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান স্বপন, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক ইকবাল হোসেন, লায়ন আব্দুল মান্নান।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নাসরিন ইসলাম ও আবছার উদ্দিন অলি।

এ বছর জুরি বোর্ডের বিশেষ মনোনয়নে সামাজিক ও পরিবেশবাদী কাজের স্বীকৃতি হিসেবে ১৩টি সংগঠন এবং ব্যক্তিগত পর্যায়ে ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরি বোর্ডের সদস্য রাষ্ট্রীয় সম্মাননা বেগম রোকিয়া পদক প্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মো. ইফতেখার মনির, সাংবাদিক কামাল পারভেজ, এডভোকেট এনামুল হক, কলামিস্ট নেছার আহমেদ খান।

অনুষ্ঠানে আবু নাছের মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘মানবাধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়ন কেবল কোনো একক সংগঠনের দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব। যারা আজ পুরস্কৃত হয়েছেন, তারা সমাজের অন্ধকার দূর করার আলোকবর্তিকা। আপনাদের এই নিঃস্বার্থ কাজ আগামী প্রজন্মকে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে অনুপ্রাণিত করবে।’

আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘পুলিশ এবং সাধারণ মানুষ যখন কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক অসংগতির বিরুদ্ধে দাঁড়ায়, তখন সমাজ থেকে অপরাধ ও অন্যায় বিদায় নেয়। আজকের এই আয়োজন প্রমাণ করে যে, ভালো কাজের মূল্যায়ন সবসময় আছে। এই সম্মাননা আপনাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।’

সফিকুর রহমান স্বপন বলেন, ‘রাজনীতি ও সমাজসেবা একে অপরের পরিপূরক। আমরা যদি যার যার অবস্থান থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসি, তবেই দেশে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

সওগাতুল আনোয়ার খান ও ইকবাল হোসেন পরিবেশ রক্ষা ও আইনি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তারা উল্লেখ করেন, একটি সুস্থ সমাজ গঠনের জন্য পরিবেশবাদী সংগঠনগুলোর ভূমিকা অপরিসীম।

ShareTweetShare

আরও পড়ুন

ভূমি প্রতিমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
লীড-২

ভূমি প্রতিমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলে উদ্ধার
লীড-১

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলে উদ্ধার

ইপিজেডে অর্থমন্ত্রী আমির খসরুর পক্ষে বিএনপির চেক বিতরণ
চট্টগ্রাম

ইপিজেডে অর্থমন্ত্রী আমির খসরুর পক্ষে বিএনপির চেক বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে অর্থ সহায়তা

সিভাসুতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন
লীড-২

সিভাসুতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন

কবি নজরুল স্মরণে শ্রুতিঅঙ্গনের শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত
বিনোদন

কবি নজরুল স্মরণে শ্রুতিঅঙ্গনের শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম বৃক্ষমেলায় ব্যতিক্রমী আয়োজন ‘অল অ্যাবাউট স্নেকস’

চট্টগ্রাম বৃক্ষমেলায় ব্যতিক্রমী আয়োজন ‘অল অ্যাবাউট স্নেকস’

বিভাগীয় সমাজসেবা পরিচালকের সাথে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

বিভাগীয় সমাজসেবা পরিচালকের সাথে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

পড়ালেখা মনের অন্ধকার জগতকে আলোকিত করে : আজীজুল বারী

পড়ালেখা মনের অন্ধকার জগতকে আলোকিত করে : আজীজুল বারী

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.