• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

পটিয়ায় শাহ চিকন খলিফার ওরশে ভক্তদের ঢল, সম্প্রীতির বার্তা মেয়রের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮ ২০২৬, ২০:৪৬ অপরাহ্ণ
অ- অ+
পটিয়ায় শাহ চিকন খলিফার ওরশে ভক্তদের ঢল, সম্প্রীতির বার্তা মেয়রের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পটিয়া, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলায় শাহ্ চিকন খলিফার (রহ.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।

উপজেলার দক্ষিণ ছনহরা এলাকায় প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত শাহ্ চিকন খলিফার (রহ.) বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) স্থানীয় মাদ্রাসা ময়দানে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ ওরশ মাহফিল সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শাহাদাত হোসেন বলেন, “বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসারে পীর-আউলিয়াদের অবদান অপরিসীম। তাদের আত্মত্যাগ, মানবিকতা ও আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমেই এ অঞ্চলে ইসলামের শান্তি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে পড়েছে।”

তিনি বলেন, “শাহ্ চিকন খলিফার (রহ.) মতো অলী-আউলিয়ারা মানুষকে মানবতা, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দিয়েছেন। তাদের জীবনাদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।”

“চট্টগ্রাম এমন একটি নগরী যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছে। এ ধরনের ওরশ ও ধর্মীয় আয়োজন সেই সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে।”

শাহাদাত হোসেন ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ধর্ম আমাদের সহনশীলতা, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। তাই সমাজে শান্তি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

ওরশে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতে অংশ নেন এবং শাহ্ চিকন খলিফার (রহ.) মাজারে আসা ভক্তদের প্রতি শুভেচ্ছা জানান।

ওরশ মাহফিলে সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, “ওরশ শরীফ কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মাঝে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম মুফতি আহম্মদ হোছাইন আলকাদেরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম প্রমুখ।

ওরশ শরীফ উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, হামদ-নাত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সুশৃঙ্খল পরিবেশে ও সফলভাবে ওরশ সম্পন্ন হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.