• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

আলোকচিত্রে ফিরে দেখা চট্টগ্রামের নাট্যচর্চা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮ ২০২৬, ১৯:৩৩ অপরাহ্ণ
অ- অ+
আলোকচিত্রে ফিরে দেখা চট্টগ্রামের নাট্যচর্চা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সোহবাত খান : মঞ্চ জীবন্ত শিল্প মাধ্যম। একটি মঞ্চ প্রযোজনা একাধিকবার মঞ্চস্থ হলেও প্রতি রজনীতে উপস্থিত দর্শকরা যে অভিজ্ঞতা লাভ করেন তা অন্যান্য মাধ্যমের মতো স্মৃতির নিউরণে ছাড়া ধরে রাখা সম্ভব নয়। আলোকচিত্র নান্দনিক মাধ্যমগুলোর মধ্যে অন্যতম। মঞ্চের নান্দনিকতা আলোকচিত্রে ধরা পড়লে তা যেমন দর্শককে মঞ্চের প্রতি আকৃষ্ট করতে সহায়ক ভূমিকা রাখতে পারে, তেমনি চলমান মঞ্চ প্রযোজনা সময়ের প্রয়োজনে বন্ধ হয়ে গেলেও দর্শক ইমেজ বন্দী স্মৃতিতে প্রযোজনাগুলো সম্পর্কে, প্রযোজনার মান সম্পর্কে ও সময়ের চিত্র সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করতে পারেন।

সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং গবেষণায় সহযোগী প্রতিষ্ঠান ‘স্কেচ গ্যালারি’র উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সহযোগিতায় বিশ্ব নাট্য দিবস ২০২৬ উপলক্ষে গত ২৭ ও ২৮ মার্চ একাডেমির আর্ট গ্যালারি ও এমএম আলী রোডে চট্টগ্রামের মঞ্চনাটক বিষয়ে ‘আলোকচিত্রে মঞ্চালোক’ শীর্ষক ২ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে বিভিন্ন আলোকচিত্রী কর্তৃক গৃহীত ও সংগৃহীত স্বাধীনতাত্তোর চট্টগ্রামের উল্লেখযোগ্য মঞ্চ প্রযোজনার ১৫০টি নাটকের ছবি প্রদর্শিত হয়। ইতিপূর্বে চট্টগ্রাম প্রদর্শনীটি জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম, থিয়েটার ইনস্টিটিটিউট চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পতেঙ্গা মাইজ পাড়া, ফিরোজশাহ্ কলোনিতে প্রদর্শনীটি আয়োজন করা হয় ও প্রশংসিত হয়। প্রদর্শনীতে চট্টগ্রামের বিভিন্ন অঙ্গনের মানুষ উপস্থিত ছিলেন।

আলোকচিত্রী শোয়েব ফারুকী বলেন, ‘স্কেচ গ্যালারির উদ্যোগে চট্টগ্রামের মঞ্চনাটক বিষয়ে ‘আলোকচিত্রে মঞ্চালোক’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী একটি অনন্য উদ্যোগ। প্রথম প্রদর্শনীতেও আমি উপস্থিত ছিলাম। এ প্রদর্শনীর মাধ্যমে যেমন চট্টগ্রামের মঞ্চনাটকের ইতিহাস জানা যায়, তেমনি আলো, কম্পোজিশনের সমন্বয়ে দৃষ্টিনন্দন আলোকচিত্রও দেখতে পাওয়া যায়। এরকম একটি খোলা মাঠে যে এধরনের প্রদর্শনী করা যায় তা না দেখলে অজানা থেকে যেতো।’

নাট্যজন রবিউল আলম বলেন, ‘এ আয়োজনের পেছনে যারা যুক্ত, তারা চট্টগ্রামের থিয়েটার ইতিহাস সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করছে ভূমিকা অনস্বীকার্য। এলাকার মানুষকে চট্টগ্রামের নাট্যচর্চার ইতিহাস সম্পর্কে জানানোর জন্য ও তরুণদের নাট্যচর্চায় সম্পৃক্ত করার জন্য এ ধরনের আয়োজনের প্রয়োজন রয়েছে।’

নাট্যকার মিলন চৌধুরী বলেন, ‘মুক্ত রাস্তায় এ প্রদর্শনী দেখে পথ নাটক ‘যায় দিন ফাগুনো দিন’-এর কথা মনে পড়ে যাচ্ছে। নাটকে চার দেয়ালে আবদ্ধ না রেখে যত বেশী জন সমৃক্ত করা যাবে তত নাটক জনপ্রিয় হবে ও দর্শক বৃদ্ধি পাবে। আগে এলাকায় এলাকায় বিভিন্ন দিবস ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েজন করা হতো। দীর্ঘদিন এধরনের আয়োজন চোখে পড়ে না। এ প্রদর্শনীর মাধ্যমে যে যাত্রা শুরু হলো তা যেন থেমে না যায়। বর্তমানে ছেলেমেয়েরা ডিজিটাল ডিভাইসে যতটা সময় কাটায় সাংস্কৃতিক কর্মকান্ডে ততটা সক্রিয় নয়। এ লক্ষণ জাতির জন্য শুভ নয়। তরুণরা যত বেশী সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত হবে তত তারা বিপথ হতে নিজেদের রক্ষা করতে পারবে।’

স্কেচ গ্যালারি নন্দন’-এর ক্রিয়েটিভ ডিরেক্টর শাহরিয়ার হান্নান বলেন, ‘পৃষ্ঠপোষকতার অভাবে প্রদর্শনীতে নানা ত্রুটি বিচ্যুতি থাকলেও সদিচ্ছার কোন অভাব ছিল না। তবে ক্ষুদ্র প্রয়াসে চট্টগ্রাম নাট্যাঙ্গনের থিয়েটার কর্মীদের উচ্ছ্বাস ও একাত্মতা সৃজনশীল প্রয়াস চলমান রাখতে উৎসাহ যোগাবে।’

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.