• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

সঠিক তথ্যেই চট্টগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন : ডিসি জাহিদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ১৮:৩৩ অপরাহ্ণ
অ- অ+
সঠিক তথ্যেই চট্টগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন : ডিসি জাহিদ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘দেশের ১৪টি জেলার ১৪টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা একটি ওয়ার্ডে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।।ৈৈ

এ সময় জাহিদুল ইসলাম আরও বলেন, ‘নির্বাচিত ওয়ার্ড নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাকে ডেকে আলোচনা করেছি, যাতে একটি নির্ভুল ও বাস্তবসম্মত তালিকা প্রস্তুত করা যায়। যারা প্রকৃত দাবিদার, বিশেষ করে অসহায় নারীরা, তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হন—সেদিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।’

‘রাজনৈতিক দল-মত নির্বিশেষে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে। একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রণয়নে আমরা বদ্ধপরিকর এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, ‘সারা দেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ, যা ইতোমধ্যে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে।’

তিনি জানান, বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ অতি দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি নির্ধারিত কমিটি কাজ করবে। তবে আমরা শুধু ওই কমিটির ওপর নির্ভর করব না। সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে, কীভাবে এই নীতিমালা আরও নির্ভুল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।

মনিটরিংয়ের বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘ধাপে ধাপে প্রতিটি কার্যক্রম তদারকি করা হবে, যাতে কোনো ভুল তথ্য অন্তর্ভুক্ত না হয় এবং কোনো অসহায় নারী বাদ না পড়েন। প্রত্যেক যোগ্য নারীর ফ্যামিলি কার্ড পাওয়ার অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

ShareTweetShare

আরও পড়ুন

ভূমি প্রতিমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
লীড-২

ভূমি প্রতিমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলে উদ্ধার
লীড-১

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলে উদ্ধার

ইপিজেডে অর্থমন্ত্রী আমির খসরুর পক্ষে বিএনপির চেক বিতরণ
চট্টগ্রাম

ইপিজেডে অর্থমন্ত্রী আমির খসরুর পক্ষে বিএনপির চেক বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে অর্থ সহায়তা

সিভাসুতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন
লীড-২

সিভাসুতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন

কবি নজরুল স্মরণে শ্রুতিঅঙ্গনের শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত
বিনোদন

কবি নজরুল স্মরণে শ্রুতিঅঙ্গনের শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম বৃক্ষমেলায় ব্যতিক্রমী আয়োজন ‘অল অ্যাবাউট স্নেকস’

চট্টগ্রাম বৃক্ষমেলায় ব্যতিক্রমী আয়োজন ‘অল অ্যাবাউট স্নেকস’

বিভাগীয় সমাজসেবা পরিচালকের সাথে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

বিভাগীয় সমাজসেবা পরিচালকের সাথে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

পড়ালেখা মনের অন্ধকার জগতকে আলোকিত করে : আজীজুল বারী

পড়ালেখা মনের অন্ধকার জগতকে আলোকিত করে : আজীজুল বারী

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.