• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

আমরা কমোডিটি মার্কেট নিয়ে আশাবাদী : সাইফুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ণ
অ- অ+
আমরা কমোডিটি মার্কেট নিয়ে আশাবাদী : সাইফুর রহমান
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি, ক্যাপিটাল মার্কেট সিইও ফোরাম ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসির উদ্যোগে ‘কমোডিটি ডেরিভেটিভস মার্কেট : এ নিউ ফ্রন্টিয়ার ফর বাংলাদেশ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের ঢাকার কাওরানবাজারস্থ অফিসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে অংশ নেন ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান রেদোয়ান হোসেন, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, জিএম ও কনভেনার (কমোডিটি এক্সচেঞ্জ প্রজেক্ট) মো. মর্তুজা আলম, ক্যাপিটাল মার্কেট সিইও ফোরামের ডিরেক্টর মো. আলী ও সাধারণ সম্পাদক সুমন দাস।

সেমিনারে মূল উপস্থাপন করেন সিএসইর এজিএম ও মেম্বার সেক্রেটারি (কমোডিটি এক্সচেঞ্জ প্রজেক্ট) ফয়সাল হুদা।

স্বাগত বক্তব্যে মো. আলী বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজারে খুব অল্প সংখ্যক কোম্পানি নিয়ে কাজ করা হয়েছে, আরও ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। আমাদের প্রোডাক্ট ডাইভারসিফিকেশন নেই বললেই চলে। আমরা যারা সিইও ফোরামে আছি, আমাদের চেষ্টা থাকবে পুঁজিবাজারের উন্নয়নে নতুন নতুন প্রোডাক্টের আগমনকে সহায়তা করা এবং সফলতায় যুক্ত হওয়া।’

তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা কমোডিটি মার্কেট নিয়ে আশাবাদী। সিএসইর কমোডিটি মার্কেট চালু হলে আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং অর্থনীতির আগ্রসরতায় সহায়ক ভুমিকা পালন করবে বলে আশা রাখছি।’

সুমন দাস বলেন, ‘আমরা আগেও দেখেছি, সিএসই সবসময় নতুন নতুন প্রোডাক্ট আনার ব্যাপারে অগ্রগামী। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সিএসই তাদের সব ধরনের সেবার ক্ষেত্রে খুব ট্রান্সপারেন্ট ও আধুনিক। এখন তারা কাজ করছে কমোডিটি মার্কেট নিয়ে। আমরা আশা করবো, সবসময়ের মত এবারও তারা সফল হবে এবং পুঁজিবাজারকে আরও ভাইব্রেন্ট করবে।’

এম সাইফুর রহমান মজুমদার বলেন, ‘পুঁজিবাজারকে আরও ভাইব্রেন্ট করার অনেক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। কমোডিটি এক্সচেঞ্জ এমন একটি সম্ভাবনার দ্বার। কমোডিটি মার্কেট স্থাপনের জন্য প্রয়োজন তিন ধরনের কাঠামো, যেগুলো হল রেগুলেটরি, টেকনোলজিকাল ও ইকোসিস্টেম। সিএসই ইতোমধ্যে রেগুলেটরি, টেকনোলজিকাল কাঠামোর কাজ প্রায় সম্পন্ন করেছে ও ইকোসিস্টেম তৈরির কাজ চলছে।’

‘সত্যি বলতে আমাদের ইকুইটি মার্কেট এখনও পরিপূর্ণ নয়। বর্তমান বিশ্বে বিভিন্ন মার্কেট বিশ্লেষণে দেখা যায়, সর্বমোট ট্রেডের বেশির ভাগই হয় ডেরিভেটিভস মার্কেটে। সে তুলনায় আমাদের মার্কেট অনেক পিছিয়ে। যত দ্রুত কমোডিটি মার্কেট চালু হবে, তত দ্রুত অর্থনীতিতে এর সুফল দেখতে পাওয়া যাবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, কমোডিটি মার্কেটের জন্য টেকনোলজিক্যাল কাঠামো স্থাপনের সাথে আমরা আমাদের পুরো ট্রেডিং সিস্টেমও আপডেট করেছি এবং নতুন টেকনোলজিক্যাল কাঠামোতে বর্তমান ইকুইটি মার্কেট, ডেরিভেটিস মার্কেট এবং ইকুইটি ডেরিভেটিস মার্কেটকে যুক্ত করেছি। এখন প্রয়োজন ইকোসিস্টেমের উন্নয়নে আপনাদের সর্বাত্মক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ। আমারা আশা করছি, পুঁজিবাজারের সবার সহযোগিতায় খুব দ্রুত কমোডিটি মার্কেট চালু করতে পারবো।’

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও প্রবির চন্দ্র দাস।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.