চট্টগ্রাম : জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের জয়নুল আবেদীন আর্ট গ্যালারিতে মৃন্ময়ী আর্ট স্কুলের দুই দিন ব্যাপী বার্ষিক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পকলা একাডেমি চট্টগ্রামের চারুকলা বিভাগের প্রশিক্ষক চিত্রশিল্পী জনাবা সাইকা পারভীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের প্রশিক্ষক জোবায়দুর রশীদ, শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ফ্যান গ্রুপের এডমিন ও নাট্যকর্মী মো. ফোরকান রাসেল।
মৃন্ময়ী আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক লিটন দেবনাথ লিখন জানান, স্কুলের ৮০ জন শিক্ষার্থীর ১৭১টি প্রদর্শনীতে দেখানো হচ্ছে। প্রতি বছর শিক্ষার্থীদের চিত্রাঙ্কনের প্রতি আরো আগ্রহী করার জন্য তাদের কাজ গুলোকে তুলে ধরে শিল্প সংস্কৃতির প্রতি তাদের আরো মনোযোগী করার জন্য এই প্রদর্শনীর আয়োজন। আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) জানুয়ারি বিকালে থাকবে সাংস্কৃতিক আয়োজন।
প্রদর্শনী আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেছেন প্রতিষ্ঠানের চিত্রাঙ্কন প্রশিক্ষক তানজিলা আফরিন, উৎস দাশ, অংকন দেবনাথ, শাহীনূর মৌসুমী, কেয়া তালুকদার, অর্পিতা দত্ত, অদিতি নাথ।
বিকাল চারটা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
















