• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

বায়েজিদে প্রেমের বিরোধেই টুকরো টুকরো করা হয় যুবককে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪ ২০২৬, ১৩:১৮ অপরাহ্ণ
অ- অ+
বায়েজিদে প্রেমের বিরোধেই টুকরো টুকরো করা হয় যুবককে

প্রতীকি ছবি

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটির বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ২ কাটা হাত উদ্ধারের পর ঘটনার জট খুলেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, নিহত মো. আনিছের (৩৮) সাথে দীর্ঘ দিনের সম্পর্ক থাকা সুফিয়া আক্তার (৩৯) নামে নারীর পরিকল্পনায় তাকে খুন করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আনিছকে অভিযুক্ত নারী বাসায় ডেকে নিয়ে সহযোগীদের সহায়তায় পাথরের শীল ও ধারালো অস্ত্র দিয়ে থুন করে। পরবর্তী মৃতদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত নারী সুফিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত আনিছ চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর এলাকার বাসিন্দা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি সুফিয়া আক্তার নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন পাঠানপাড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর চারতলার মোড় এলাকায় একটি কালো পলিথিনে মোড়ানো মানবদেহের দুইটি কাটা হাত পড়ে থাকার সংবাদ পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে হাত দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃতদেহের অবশিষ্ট অংশ উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে উদ্ধারকৃত জাতীয় পরিচয়পত্রের সূত্রে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। পরে পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানান, আনিছ গেল ২০ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।

পরিচয় নিশ্চিত হওয়ার পর হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় বহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক চারটার দিকে শহীদনগর এলাকা থেকে সুফিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে সুফিয়া আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।’

তিনি জানান, নিহত আনিছের সাথে তার দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ও মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি আনিছকে হত্যার পরিকল্পনা করেন।

আমিরুল ইসলাম আরও বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী ২০ জানুয়ারি বিকালে আনিছকে পাঠানপাড়ার বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে পাথরের শীল দিয়ে মাথায় আঘাত করে তাকে গুরুতর আহত করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খুন করা হয়। খুনের পর মৃতদেহ টুকরা টুকরা করে কালো পলিথিনে ভরে আলামত গোপনের উদ্দেশ্যে শহীদনগর ও শীতলকর্ণা এলাকার বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।’

ShareTweetShare

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.