• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

একটি মহল ব্যালট ডাকাতির ষড়যন্ত্র করছে : তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২ ২০২৬, ১৪:৫৫ অপরাহ্ণ
অ- অ+
একটি মহল ব্যালট ডাকাতির ষড়যন্ত্র করছে : তারেক রহমান
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সিলেট : যারা ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতো একটি মহল এখন ব্যালট ডাকাতির ষড়যন্ত্র করছে- এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, ‘দেশের জনগণ ৫ আগস্ট প্রমাণ করেছে, যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে পারবে। এবারও পারবে।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সিটির সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় তারেক রহমান এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সভায় তিনি আরও বলেন, ‘বিএনপি এবার নির্বাচিত হলে নবী করিমের (সা.) ন্যায়পরয়াণতার দেশ পরিচালনা করবে। একটি মহল মানুষকে নির্বাচনের আগেই ঠকাচ্ছে। এরা নির্বাচনের পরেও ঠকাবে। কারণ, যেটার মালিক আল্লাহ, সেটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। অথচ তারা বলছে এটা দিবে, ওটা দিবে। এরা শিরক করছে।’

অমুক দেখেছি, তমুক এবার নতৃন কিছু দেখেন- যারা এর কম বলছে তাদের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এসব লোকদের, ১৯৭১ সালেই মানুষ দেখে নিয়েছে। তাদের কারণে মুক্তিযুদ্ধে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। তাদের কুফুরির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।’

‘বিগত ১৫ বছরের উন্নয়নে নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশ পাঠানো হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই।’

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ও দেশের অর্থনীতির উন্নয়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচিত হলে সারাদেশে খাল খনন করা হবে। খাল খনন করে কৃষকদের পাশে দাঁড়াবো। আমরা কৃষকদের উন্নয়ন করতে চাই। ১২ তারিখ ভোট দিয়ে নির্বাচিত করলে কৃষকদের পাশে দাড়াতে পারবো।’

কীভাবে বাংলাদেশ একটি দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল আমরা ভৃলিনি উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘দিল্লি নয়-পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

‘বিএনপি সরকার গঠন করলে গ্রাম ও শহরের সকল দুঃস্ত পরিবারকে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। যাতে পরিবারের সকলের সহযোগীতা বাড়বে। এ জন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সব শিক্ষিত মা-বোনকে স্বনির্ভর করতে চাই। লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান তৈরি করা হবে। প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে চাই।’

দুপুর ১২টা ২৫ মিনিটের সময় জনসভার মঞ্চে ওঠেন তারেক রহমান। এ সময় মাঠজুড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভা মাঠ।

মঞ্চে উঠে তিনি দুই হাত তুলে সবাইকে অভিবাদন জানান। এ সময় লাখো নেতকর্মীও তাকে পূণ্যভূমি সিলেটে স্বাগত জানান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুম হয়েছে, কিন্তু মাথা নতো করেন না। তারেক রহমানের আজকের নতুন বাংলাদেশের যাত্রা।’

তিনি বলেন, ‘আজকে একটি দল কুৎসা রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না। এরা স্বাধীনতা বিরোধী। আজকে লড়াই এদের বিরুদ্ধে।’

জনসভা মঞ্চে ওঠার আগে বৃহস্পতিবার সকালে হোটেল গ্রান্ড সিলেটে তরুণ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটের সময় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রথম নির্বাচনি জনসভার কার্যক্রম শুরু হয়েছে। শুরু থেকেই স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দিচ্ছেন।

তারও আগে গতকাল বুধবার রাত ৭টা ৫৬মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন।

সিলেটের জনসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে তিনি প্রথমে মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে এবং পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদের মাঠে সভায় যোগ দেবেন।

পরে তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর পার্কে ও নারায়ণগঞ্জের আড়াইহাজার অথবা রূপগঞ্জ গাউসিয়া এলাকায় আয়োজিত সমাবেশে যোগ দেবেন।

ShareTweetShare

আরও পড়ুন

ঘূর্ণিঝড় রেমাল/চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ অ্যালার্ট-৪ জারি, বিমানবন্দর বন্ধ থাকবে আট ঘণ্টা
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
অর্থনীতি

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান
অর্থনীতি

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি
জাতীয়

আজ পবিত্র শবে বরাত

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন
শিক্ষা

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন

রাজনীতি মানে সেবা, কোনো কৌশল নয় : সাঈদ আল নোমান
রাজনীতি

রাজনীতি মানে সেবা, কোনো কৌশল নয় : সাঈদ আল নোমান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

ফের বাড়ানো এলপিজির মূল্য

আরও বাড়ল এলপি গ্যাসের দাম

সেবা সংস্থার উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা

সেবা সংস্থার উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা

১০০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি আনল রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

১০০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি আনল রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.