• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

ফের বাড়ছে পেঁয়াজের ‘ঝাঁজ’, দাম ঠেকেছে ১৪০-১৬০ টাকায়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫ ২০২৫, ১৫:৫১ অপরাহ্ণ
অ- অ+
সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের মূল্য বাড়ল কেজিতে ৩০ টাকা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ঢাকার বাজারে ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের মূল্য। তবে কমেছে কাঁচা মরিচের মূল্য। অন্যদিকে সরবরাহ বাড়ায় কিছুটা নিম্নমুখী ধারায় রয়েছে শীতকালীন সবজিসহ বেশকিছু সবজির বাজার।

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার কারওয়ান বাজারসহ আশপাশের বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজারে দেখা গেছে, গেল মাসেরে মতোই ডিসেম্বরের শুরুতেও ফের ঢাকায় বাড়তে শুরু করেছে পেঁয়াজের মূল্য। ঠেকেছে ১৪০-১৬০ টাকায়।

আবারও পেঁয়াজের মূল্য বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। তারা বলছেন, ‘দাম কিছুটা কমে পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরছিল। কিন্তু ব্যবসায়ীরা ফের বাজার অস্থির করার পাঁয়তারা করছেন।’

তবে, বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকটে পড়েছে পেঁয়াজের বাজার।

পেঁয়াজ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘বাজারে পেঁয়াজের সরবরাহ একদমই কমে গেছে। এতে পাইকারিতে দাম বাড়ায় খুচরায়ও প্রভাব পড়েছে।’

এদিকে, বাজারে কাঁচা মরিচের মূল্য কমেছে। মানভেদে খুচরা পর্যায়ে কাঁচা মরিচ প্রতি কেজি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর গত সপ্তাহে পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হয়েছে ৭০-৮০ টাকা কেজি দরে; এখন তা ২৫-৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০-২০ টাকা কমে বিক্রি হচ্ছে শিমসহ বিভিন্ন ধরনের সবজি। বাজারে প্রতি কেজি বেগুন ৮০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৭০ টাকা, বরবটি ৮০-১০০ টাকা, করলা ৮০-১০০ টাকা, শসা ৮০ টাকা, গাজর ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি শালগম ৬০ টাকা, পটোল ৬০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, শিম ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, নতুন আলু ১২০ টাকা, টমেটো ৮০-১০০ টাকা, পেঁয়াজের ফুল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতিপিস মাঝারি ফুলকপি ও বাঁধা কপি ৩৫-৪০ টাকায় বেচাকেনা হচ্ছে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাজারে আমদানি করা ভোজ্যতেলের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে, বাজারে বাড়তি দামেই তেল বিক্রি হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন ক্রেতারা। বাজারে লিটারে ৬-৭ টাকা বেড়ে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়।

তবে, কিছুটা কমেছে মুরগির মূল্য। সপ্তাহ ব্যবধানে ১০ টাকা কমে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকা আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

কেকে/এমএ

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু
চট্টগ্রাম

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের
চট্টগ্রাম

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর
জাতীয়

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব
মতামত

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার
চট্টগ্রাম

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর
তথ্যপ্রযুক্তি

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.