• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৬ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা দিতে ‘জিপি শিল্ড’ চালু গ্রামীণফোনের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩ ২০২৫, ১৮:০০ অপরাহ্ণ
অ- অ+
নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা দিতে ‘জিপি শিল্ড’ চালু গ্রামীণফোনের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: গ্রাহকদের ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার ও ফিশিং আক্রমণসহ ক্রমবর্ধমান অনলাইন হুমকি থেকে সুরক্ষা দিতে ‘জিপি শিল্ড’ চালু করলো টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এটি সিসকো-চালিত পরবর্তী প্রজন্মের ডিএনএস-লেয়ার সিকিউরিটি সল্যুশন।

বাংলাদেশে ডিজিটাল জীবনধারার প্রসারের সাথে সাথে ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্রমশ ক্ষতিকর লিংক, ডেটা চুরি ও অনলাইন প্রতারণার ঝুঁকির মুখে পড়ছে। গ্রামীণফোনের নেটওয়ার্কে সিসকোর সেরা থ্রেট ইন্টেলিজেন্স যুক্ত করে এই ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করবে জিপি শিল্ড। এজন্য কোনো অ্যাপ ইনস্টল, ডাউনলোড বা ডিভাইস স্টোরেজ ছাড়াই রিয়েল-টাইম সাইবার সুরক্ষা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে নিরাপদ ব্রাউজিং হয়ে উঠবে সহজলভ্য ও নির্বিঘ্ন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোনে আমরা বিশ্বাস করি, গ্রাহকদের শক্তিশালী সংযোগ প্রদানের পাশাপাশি তাদের জন্য নিরাপদ অনলাইন নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ। গ্রাহকরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন জিপি শিল্ড সেই আস্থা রক্ষারই প্রতিফলন। তাই নিরাপত্তাকে ব্রাউজিং অভিজ্ঞতার অংশ হিসেবে গণ্য করেছি আমরা। আমরা চাই সিসকোর বৈশ্বিক দক্ষতা এবং গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্কের সমন্বয়ে প্রতিটি গ্রাহক যেন আত্মবিশ্বাসের সাথে অনলাইনে অনুসন্ধান, শিক্ষা গ্রহণ ও যুক্ত থাকতে পারেন।”

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ বলেন, “ডিজিটাল অগ্রগতি ও ডিজিটাল নিরাপত্তা পাশাপাশি চলা উচিত। ’জিপি শিল্ড’ আমাদের দায়িত্বের পরিধিকে কেবল সংযোগের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না, বরং তা সুরক্ষা ও আস্থার দিকে সম্প্রসারিত করছে। এটি ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে নিরাপদ করে তুলবে যাতে ক্ষতিকর লিংকগুলো ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই বন্ধ হয়ে যায়। এটি বাংলাদেশের নাগরিক ও ব্যবসায়ীদের আত্মবিশ্বাসের সাথে ডিজিটাল জগতে এগিয়ে যেতে সহায়তা করবে।”

জিপি শিল্ডের লক্ষ্য হচ্ছে গ্রামীণফোনের নেটওয়ার্কে সাইবার সুরক্ষা নিশ্চিত করা। সেই লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা ক্যাম্পেইনটির বার্তা হচ্ছে “প্রবেশ নিষিদ্ধ: আপনার নয়, ক্ষতিকর ভাইরাস ও ভুয়া লিংকের”, যা ডিজিটাল অভিজ্ঞতা সুরক্ষায় গ্রামীণফোনের প্রতিরোধমূলক উদ্যোগের প্রতিফলন।

গ্রাহকরা এখন মাই জিপি অ্যাপের মাধ্যমে মাসিক ৫০ টাকা বা বার্ষিক ৫০০ টাকার বিনিময়ে জিপি শিল্ড সাবস্ক্রাইব করতে পারবেন। সহজ পেমেন্ট সুবিধা, সিসকোর বিশ্বস্ত ও বৈশ্বিক মানের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় নেটওয়ার্ক-লেভেল সুরক্ষার মাধ্যমে বাংলাদেশের সর্বাধুনিক টেলকো-ইন্টিগ্রেটেড অনলাইন সিকিউরিটি সল্যুশন হিসেবে চালু হলো জিপি শিল্ড। এটি কোটি কোটি মানুষকে আত্মবিশ্বাসের সাথে ব্রাউজ, লেনদেন ও সংযোগ স্থাপনে সহায়তা করবে।

শুধু সংযোগ ও দ্রুতগতির ইন্টারনেট নয়, বরং নিরাপদ ও বিশ্বস্ত ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন; সেই ধারাবাহিক অগ্রযাত্রায় জিপিশিল্ড একটি মাইলফলক।

ShareTweetShare

আরও পড়ুন

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত
চট্টগ্রাম

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন
চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’
বিনোদন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
তথ্যপ্রযুক্তি

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.