• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো

ঢাকা
প্রকাশিত: নভেম্বর ১১ ২০২৫, ২১:৪১ অপরাহ্ণ
অ- অ+
বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

অপো এ৬ প্রো এখন আবার বাজারে পাওয়া যাচ্ছে; ডিভাইসটি প্রথম পর্যায়ে ক্রেতাদের বিপুল সাড়া পেয়েছে। ডিভাইসটির প্রথম ব্যাচ খুব অল্প সময়ের মধ্যে পুরো বিক্রি হয়ে যায়, যা বাংলাদেশে অপোর সাম্প্রতিক ইতিহাসে দ্রুততম প্রি-অর্ডার সেলআউটগুলোর মধ্যে অন্যতম। এই বিপুল সাফল্য অপোর উদ্ভাবন ও পণ্যের গুণগত মানের প্রতি বাংলাদেশের ব্যবহারকারীদের ক্রমবর্ধমান আস্থা ও আগ্রহকে তুলে ধরে।

অপো এ৬ প্রোর অতুলনীয় পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী সক্ষমতা ও এক্সট্রিম ডিউরেবিলিটির সমন্বয় ঘটিয়ে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে, যা এই ক্যাটাগরিতে নতুন মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। ধারাবাহিকভাবে ডিভাইসটির চাহিদা বাড়তে থাকায় অপো এর সহজলভ্যতা দ্রুত নিশ্চিত করেছে, যেন আরও বেশি ক্রেতা এর অত্যাধুনিক ফিচার ও উন্নত ডিজাইন উপভোগ করতে পারেন।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “এ৬ প্রোর প্রতি সাড়া আমাদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। বাংলাদেশের ক্রেতারা অপো এ৬ প্রোর প্রতি যে উৎসাহ ও আস্থা দেখিয়েছেন, তাতে আমরা সত্যিই অভিভূত। একটি মিড-রেঞ্জ স্মার্টফোনে কী থাকতে পারে, এই ডিভাইসটি তা সত্যিকার অর্থেই নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এমন ক্রমাগত চাহিদা মেটাতে আমরা খুব দ্রুত আবার এটিকে বাজারে নিয়ে আসতে পেরেছি বলে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। যেন আরও বেশি ব্যবহারকারী দেরি করা ছাড়াই অনন্য এই ডিভাইসটি উপভোগ করতে পারেন।”

এই সেগমেন্টে বেশকিছু শীর্ষস্থানীয় উদ্ভাবন নিয়ে এসেছে অপো এ৬ প্রো। এর আইপি৬৯ রেটিংসহ আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি সক্ষমতা ব্যবহারকারীদেরকে বৃষ্টি, পানি বা আউটডোর অ্যাডভেঞ্চারে নিখুঁত ও প্রাণবন্ত ভিডিও রেকর্ড করার সুযোগ দেয়। এরকম সুরক্ষা এই সেগমেন্টের ফোনে খুব কমই দেখা যায়, যা এ৬ প্রোকে কনটেন্ট ক্রিয়েটর ও এক্সপ্লোরারদের জন্য সত্যিকারের যথার্থ ডিভাইস করে তুলেছে।

ডিভাইসটিতে সুবিশাল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে; সারাদিন স্মার্টফোনের ওপর নির্ভরশীল এমন ব্যবহারকারীদের জন্য অসাধারণ সহনশীলতা প্রদান করে এটি। এর ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ডিভাইসটি কম সময়ে চার্জ হয়, যা ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে। পাশাপাশি, এর রিভার্স চার্জিং প্রযুক্তি এ৬ প্রোকে একটি পোর্টেবল পাওয়ার সোর্সে পরিণত করে, যা ব্যবহারকারীদের অন্যান্য ডিভাইস চার্জ করতে সক্ষম করে তোলে।

দীর্ঘ ব্যবহারের সময় সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে, অপো এতে এর সুপারকুল ভিসি সিস্টেম ব্যবহার করেছে। এই সর্বাধুনিক ভ্যাপর চেম্বার কুলিং গেমিং, ভিডিও রেকর্ডিং বা মাল্টিটাস্কিং করার সময় দক্ষতার সাথে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এটি ফোনটিকে ঠাণ্ডা ও রেসপনসিভ রাখে, যা ভারি ব্যবহারের সময়ও ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করে।

আর এতোসব থাকার পরও অপো এ৬ প্রো এর স্লিক ও নান্দনিক লুক বজায় রেখেছে। এর হালকা ওজন, স্টাইলিশ ফিনিশ ও আধুনিক ডিজাইন ডিউরেবিলিটি ও এলিগেন্সের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অপোর সুনামকে আরও বাড়িয়ে তোলে। এর ডিভাইসগুলো পারফরম্যান্স ও নান্দনিকতা চান- এমন ব্যবহারকারীদের জন্য যথার্থ হয়ে ওঠে।

অপো এ৬ প্রোর বিপুল চাহিদা ও আবারো বাজারে সহজলভ্যতা উদযাপন করতে বিশেষ অফার আনা হয়েছে। ক্রেতারা এখন তাদের প্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ চরিত্রের নাম কমেন্ট করে একটি বিশেষ ব্যাকপ্যাক জেতার সুযোগ পাচ্ছেন।

সীমিত সময়ের জন্য অপো এ৬ প্রো’র (৮ জিবি + ২৫৬ জিবি) মূল্য এখন মাত্র ৩৪ হজাার ৯৯০ টাকা। অপো ব্র্যান্ড শপ, পার্টনার রিটেইল আউটলেট থেকে ক্রেতারা ডিভাইসটি কিনতে পারবেন।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.