• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

সীতাকুণ্ডে সাংবাদিক লিটন কুমার চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত: অক্টোবর ২০ ২০২৫, ১৭:০৪ অপরাহ্ণ
অ- অ+
সীতাকুণ্ডে সাংবাদিক লিটন কুমার চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলা

আহত লিটন কুমার চৌধুরী

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ‘মব’ সৃষ্টি করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম লিটন কুমার চৌধুরী। তিনি দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকাতেই।

লিটন কুমার চৌধুরীর ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘সীতাকুণ্ড সম্মিলিত নাগরিক কমিটি’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক লিটনকে ঘিরে রেখেছেন। তাদের মধ্যে দুইজন লিটনকে মারধর করছেন। লিটনকে ‘আওয়ামী লীগের দালাল’, ‘মিথ্যা নিউজ ছড়ানোর হোতা’ ইত্যাদি সম্বোধন করা হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, মারধরের পর রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ লিটন চৌধুরীকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত লিটন চৌধুরীর ছেলে রাকেশ চৌধুরী বলেন, ‘আমার পড়াশোনার জন্য বাবা শহরে বাসা ভাড়া নিয়েছে। সেখানে আমরা পুরো পরিবার থাকি। কালী পূজা উপলক্ষে আমরা সবাই বাড়িতে গিয়েছিলেন।’

হামলার ঘটনা বর্ণনা দিয়ে রাকেশ বলেন, ‘রাতে বাবা ঘরের সামনে দাঁড়িয়ে মোবাইল দেখছিলেন। এ সময় এক যুবক এসে অন্যদের ডেকে আনে এবং মারধর শুরু করে। এ সময় তারা বাবাকে মারতে মারতে একদিকে নিয়ে যায়। আমি ও আমার জ্যাঠাত ভাই বাবাকে রক্ষা করতে গেলে তারা আমাদেরও মারধর করে।’

অভিযুক্তদের বিচার দাবি করে সীতাকুণ্ড প্রেস ক্লাবে সভাপতি এসএফ ফোরকান আবু বলেন, ‘যারা লিটন চৌধুরীর ওপর হামলা করেছে, তারা চিহ্নিত সন্ত্রাসী। ভিডিওতে সবার ছবি পরিষ্কারভাবে দেখা গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার চাই।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘কয়েকজন যুবক রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

ShareTweetShare

আরও পড়ুন

পুনর্বহালসহ তিন দাবিতে মতিঝিলে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি
অর্থনীতি

পুনর্বহালসহ তিন দাবিতে মতিঝিলে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

নববর্ষ উপলক্ষে ছায়ানট সংগীত শিক্ষা কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিনোদন

নববর্ষ উপলক্ষে ছায়ানট সংগীত শিক্ষা কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা
চট্টগ্রাম

সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা

সম্মাননায় ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান, ইতিহাস নিয়ে বার্তা দিলেন মেয়র শাহাদাত
চট্টগ্রাম

সম্মাননায় ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান, ইতিহাস নিয়ে বার্তা দিলেন মেয়র শাহাদাত

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকরা দূত হিসেবে কাজ করবে : নৌপরিবহন মন্ত্রী
চট্টগ্রাম

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকরা দূত হিসেবে কাজ করবে : নৌপরিবহন মন্ত্রী

ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল, শিক্ষাবৃত্তি ঘোষণা
লীড-২

ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল, শিক্ষাবৃত্তি ঘোষণা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বেড়েছে মাছের দাম

বেড়েছে মাছের দাম

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ডিআইজি রেজাউল মল্লিক

পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ডিআইজি রেজাউল মল্লিক

ঢাকার জোয়ারসাহারায় ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

ঢাকার জোয়ারসাহারায় ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.