• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

চট্টগ্রাম শহরে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে

চট্টগ্রাম
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫ ২০২৫, ১৮:৪৮ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম শহরে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ‘চট্টগ্রামকে একটি ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি এবং সেফ স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে কাজ করছি। নগরের জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে প্রায় ৫০-৬০ শতাংশ অগ্রগতি অর্জন করেছি। এখন আমাদের মূল ফোকাস ভাঙা সড়কগুলো সংস্কার ও নাগরিক সেবা নিশ্চিত করা।’

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নগরীর ২ নম্বর গেইটের বিপ্লব উদ্যানে সবুজায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে শাহাদাত হোসেন আরও বলেন, ‘বিপ্লব উদ্যান একটি ঐতিহাসিক স্থান। এখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন। তাই এটিকে রমনা পার্কের আদলে একটি নির্মল সবুজ পার্ক হিসেবে সাজানো হবে, যেখানে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ অবসর সময় কাটাতে পারবেন। পাশাপাশি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ডিজিটাল আকারে সংরক্ষণ করা হবে, যাতে নতুন প্রজন্ম ইতিহাস জানতে পারে।’

তিনি সতর্ক করে বলেন, ‘এই উদ্যানে উন্নয়ন কাজে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মেয়র বলেন, ‘চট্টগ্রাম শহরে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে পরিবেশ দূষণ ও কর্ণফুলি নদী মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ প্রকল্প চালু করা হয়েছিল। তবে জনগণের অনীহা ও অভিযোগের কারণে তা পুনর্বিবেচনা করা হচ্ছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজি হলে প্রকল্প আবারও চালু করা হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার সংকট সমাধানে নতুন ল্যান্ডফিল্ড ক্রয়ের জন্য ফাইল প্রক্রিয়াধীন আছে। চট্টগ্রামে এখনো বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান হয়নি। ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প বাস্তবায়ন হলে ময়লা থেকে বিদ্যুৎ, সার ও অন্যান্য সম্পদ উৎপাদন সম্ভব হবে।’

চট্টগ্রামের উন্নয়নে নগর সরকার দরকার মন্তব্য করে মেয়র বলেন, ‘নগর সরকারের গুরুত্ব অপরিসীম। নগর সরকারের কোনো বিকল্প নেই। একটি সিটি গভর্নমেন্টের অধীনে সব সেবাদানকারী প্রতিষ্ঠান কাজ করলে পরিকল্পিত উন্নয়ন সম্ভব। আমরা চাই- নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করে একটি আধুনিক ও টেকসই চট্টগ্রাম গড়ে তুলতে। নগর সরকার থাকলে পরিকল্পিত নগরায়ন, টেকসই উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করা সহজ হবে।’

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন
চট্টগ্রাম

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ
চট্টগ্রাম

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।
অর্থনীতি

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.