• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

স্লিম ডিজাইন আর টেকসই পারফরম্যান্সে শীর্ষে ইনফিনিক্স হট ৬০ প্রো+

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮ ২০২৫, ১৬:৩০ অপরাহ্ণ
অ- অ+
স্লিম ডিজাইন আর টেকসই পারফরম্যান্সে শীর্ষে ইনফিনিক্স হট ৬০ প্রো+
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ডেস্ক: বর্তমানে মাঝারি দামের স্মার্টফোন বাজারে চলছে তীব্র প্রতিযোগিতা। ব্যবহারকারীরা চায় কম দামে ভালো পারফরম্যান্স এবং আধুনিক ফিচারসহ ফ্ল্যাগশিপ ফোনের সব সুবিধা। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে এসেছে ইনফিনিক্স হট ৬০ প্রো+। স্লিম ডিজাইন, হাই-রিফ্রেশ অ্যামোলেড ডিসপ্লে এবং কিছু অভিনব ফিচার ব্যবহারকারীদের দিচ্ছে এক ভিন্ন অভিজ্ঞতা।

ডিজাইন ও বিল্ড: স্লিম ও আরামদায়ক:

মাত্র ৫ দশমিক ৯৫ মিলি মিটার পুরুত্ব এবং ১৫৫ গ্রাম ওজনের ফোনটি হাতে নিলেই আলাদা মনে হয়। দীর্ঘ সময় ভিডিও দেখা বা গেম খেললেও হাত ভারী লাগে না। অ্যালুমিনিয়াম ফ্রেম আর কার্ভড অ্যামোলেড স্ক্রিন প্রিমিয়াম লুক দেয়। বিশেষ করে মোকো সাইবার গ্রিন লেদার ব্যাক স্টাইল যোগ করেছে। পেছনের হালো লাইট কল বা চার্জিং সময় জ্বলে উঠে ফোনটিকে আলাদা করে। এসব বৈশিষ্ট্যের কারণে ফোনটি বিশ্বের সবচেয়ে স্লিম ৩ডি কার্ভড স্ক্রিন স্মার্টফোন হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে।

ডিসপ্লে: তীক্ষ্ণ, স্মুথ ও উজ্জ্বল:

৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ফোনটির প্রধান আকর্ষণ। ১ হাজার ২২৪পি রেজ্যুলেশন, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৫০০ নিটস ব্রাইটনেসে স্মার্টফোনে টেক্সট স্পষ্ট, ছবি মসৃণ ও সূর্যালোকে স্পষ্ট দেখা যায়। চোখের সুরক্ষার জন্য আছে ডিসি ডিমিং, এআই আই কমফোর্ট ও স্লিপ এইড মোড। দীর্ঘ সময় পড়া বা রাত জেগে স্ক্রল করলেও চোখে সমস্যাও কম হয়।

পারফরম্যান্স: শক্তিশালী ও স্মুথ:

মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট, ৮ জিবি র‍্যাম (ভার্চুয়াল এক্সপানশনসহ) ও সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজের ফোনটি অ্যাপ চালানো, একসঙ্গে একাধিক কাজ এবং হালকা ভিডিও এডিটিং নির্বিঘ্নে করতে পারে। পাবজি মিডিয়াম সেটিংসে স্মুথ চলে।

ফোনটির গেমিং পারফরম্যান্সও বেশ ভালো। পাবজি-এর মতো গেম মিডিয়াম সেটিংসে স্মুথ চলে, যা গেমারদের চাহিদা মেটাতে সক্ষম। ফোনটি ঠান্ডা রাখতে আছে ১১-লেয়ার কুলিং সিস্টেম ও ভেপার চেম্বার। এছাড়া হার্ডওয়্যার জাইরোস্কোপ এবং ই-স্পোর্টস প্রো কন্ট্রোল ইঞ্জিন গেমিং অভিজ্ঞতাকে আরও দ্রুত এবং রেসপন্সিভ করেছে।

ব্যাটারি ও চার্জিং: টেকসই ও দ্রুত:

স্লিম ডিজাইন সত্ত্বেও ফোনটিতে আছে ৫ হাজার ১৬০ এমএএইচ ব্যাটারি, যা একদিনের বেশি চলে। ৪৫ওয়াট ফাস্ট চার্জার দিয়ে মাত্র ২৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়, আর শত ভাগ চার্জ দিতে সময় লাগে এক ঘণ্টারও কম। ইনফিনিক্সের দাবি, বিশেষ নন-সিলিকন ডোপিং প্রযুক্তির কারণে ব্যাটারি ৫ বছর পর্যন্ত টেকসই থাকবে।

ক্যামেরা:

সনি আইএমএক্স৮৮২ ৫০ মেগাপিক্সেল সেন্সর দিয়ে তোলা ছবি দিনে বেশ স্পষ্ট আর ন্যাচারাল দেখায়। এমনকি কম আলোতেও বেশ ভালো ছবি তোলা যায়। ভিডিও নির্মাতাদের জন্য রয়েছে ভ্লগ ওয়ান-ক্লিক ভিডিও মোড, যা ছোট ছোট ক্লিপকে সহজেই একটি ভিডিওতে পরিণত করে।

তবে ক্যামেরা সেটআপ সীমিত- আল্ট্রা-ওয়াইড বা টেলিফটো নেই। রাতের ছবি কিছুটা নয়েজি হতে পারে। সোশ্যাল মিডিয়া বা দৈনন্দিন ছবির জন্য যথেষ্ট, কিন্তু ফটোগ্রাফি প্রেমীদের চাহিদা পুরোপুরি মেটাবে না।

সফটওয়্যার ও অন্যান্য ফিচার:

ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড ১৫’-এর উপর এক্সওএস ১৫। ইন্টারফেস মসৃণ ও ফিচার সমৃদ্ধ- সার্কেল টু সার্চ, কুইকশেয়ার ও বিভিন্ন এআই টুলস রয়েছে। কিছু ব্লটওয়্যার থাকলেও তা সহজে সরানো বা বন্ধ করা যায়। সবচেয়ে বড় সুবিধা হল- ইনফিনিক্স দিচ্ছে ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি প্যাচ।

অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল জেবিএল স্পিকার, এনএফসি টাচ ট্রান্সফার, আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং আইআর ব্লাস্টার। তবে ৫জি নেই, যা ভবিষ্যতের জন্য কিছুটা সীমাবদ্ধতা তৈরি করতে পারে।

অলরাউন্ডার:

কিছু সীমাবদ্ধতা থাকা স্বত্বেও ইনফিনিক্স হট ৬০ প্রো+তে রয়েছে স্লিম প্রিমিয়াম ডিজাইন, অসাধারণ ডিসপ্লে, নির্ভরযোগ্য পারফরম্যান্স, দ্রুত চার্জিং ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট। শিক্ষার্থী, পেশাজীবী বা যেকোনো ব্যবহারকারী যারা নির্ভরযোগ্য ও আকর্ষণীয় স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য হট ৬০ প্রো+ এখন অন্যতম সেরা বিকল্প হতে পারে।

ShareTweetShare

আরও পড়ুন

চকরিয়ায় চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
লীড-২

চকরিয়ায় চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা
মতামত

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি
অর্থনীতি

কাঁচাবাজারে বাড়তি চাপ, সবজির কেজিতে বেড়েছে ১০-২০ টাকা

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক
বিনোদন

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.