• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিক্ষা

আইএসডির কার্নেগি মেলন রোবোটিকস ট্রেইনিং প্রোগ্রামে ভর্তির নিবন্ধন শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫ ২০২৫, ১৬:৩৯ অপরাহ্ণ
অ- অ+
আইএসডির কার্নেগি মেলন রোবোটিকস ট্রেইনিং প্রোগ্রামে ভর্তির নিবন্ধন শুরু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) আগামী সেপ্টেম্বর থেকে আয়োজন করতে যাচ্ছে কার্নেগি মেলন রোবোটিকস ট্রেইনিং প্রোগ্রাম। এ প্রোগ্রামে অংশ নেয়ার জন্য শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়াও শুরু হয়েছে।

ইন্টারডিসিপ্লিনারি এ প্রোগ্রাম শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সহায়তা করবে। একইসাথে ভবিষ্যতে শিক্ষার্থীদের যেন অ্যাকাডেমিক ও ক্যারিয়ার, দু’ ক্ষেত্রেই সফল হতে পারে এজন্য এ প্রোগ্রাম তাদের বিশ্লেষণী চিন্তাশক্তি গড়ে তুলতেও ভূমিকা রাখবে।

ট্রেইনিং প্রোগ্রামটি শুরু হবে আগামী ৬ সেপ্টেম্বর। আট সপ্তাহব্যাপী এ প্রোগ্রামে প্রতি শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ৯০ মিনিটের ক্লাস হবে। প্রশিক্ষণ পরিচালনা করবেন আইএসডির হেড অব ডিজাইন ও কার্নেগি মেলন রোবোটিকস অ্যাকাডেমির সার্টিফায়েড ইনস্ট্রাক্টর জর্জ ক্যারিংটন। শিক্ষার্থীদের গ্রেড ও দক্ষতার ভিত্তিতে দলভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।

গ্রেড ফোর থেকে ফাইভের শিক্ষার্থীরা ১৫ হাজার টাকার ফি -তে বিগিনার লেভেলের লেগো রোবোটিকস প্রোগ্রামে অংশ নিতে পারবে, যেখানে তারা বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে লেগো রোবট তৈরি ও প্রোগ্রামিং সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে। গ্রেড সিক্স থেকে সেভেনের শিক্ষার্থীরা ২০ হাজার টাকা ফিতে ইন্টারমিডিয়েট লেভেলের ভেক্স আইকিউ প্রোগ্রামে অংশ নিয়ে কোডিং লজিক, সেন্সর ইনপুট ও সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

গ্রেড এইট থেকে টেনের জন্য প্রোগ্রামের ফি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। প্রোগ্রামে শিক্ষার্থীরা অ্যাডভান্সড ইন্টারমিডিয়েট লেভেলের ভেক্স এক্সপি -তে অংশ নিয়ে রিয়েল-টাইম ফিডব্যাক সিস্টেম, অ্যালগরিদমিক চিন্তা ও রোবোটিকসের ব্যবহার সম্পর্কে শেখার সুযোগ পাবে। অন্যদিকে, গ্রেড ইলেভেন থেকে টুয়েলভ গ্রেডের শিক্ষার্থীরা ২৫ হাজার টাকা প্রোগ্রাম ফিতে অ্যাডভান্সড লেভেলের ভেক্স ভি৫ এবং রেভ রোবোটিক্স প্রোগ্রামে অংশ নিয়ে স্বয়ংক্রিয় সিস্টেম ডিজাইন, ডেটা ফ্লো ও এআই-ভিত্তিক রোবোটিকস নিয়ে প্রয়োজনীয় ধারণা অর্জনের সুযোগ পাবে।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের প্ল্যাটফর্মভিত্তিক সনদ দেওয়া হবে; যেমন লেগো রোবোটিক্স, ভেক্স আইকিউ, ভেক্স এক্সপি অথবা ভি৫ সার্টিফিকেট।

এ প্রোগ্রাম নিয়ে জর্জ ক্যারিংটন বলেন, “নিউ রোবোটিকসের জগৎ সম্পর্কে জানার এবং আজীবন কাজে লাগবে এমন দক্ষতা অর্জনে তরুণ শিক্ষার্থীদের জন্য এ প্রোগ্রাম এক অনন্য সুযোগ। শিক্ষার্থীরা সহযোগিতামূলক দক্ষতা, বিশ্লেষণী চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করবে, যা ভবিষ্যতে তাদের এসটিইএম শিক্ষার পাশাপাশি পেশাগত জীবনের শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।”

এ প্রোগ্রামে নিবন্ধন করা যাবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন অথবা ভিজিট করুন এ লিংক: https://forms.gle/eJ2hCMr8wUM9GTwm8।

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন
চট্টগ্রাম

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ
চট্টগ্রাম

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।
অর্থনীতি

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.