• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

জেন-জির লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে জনপ্রিয় হচ্ছে ইনফিনিক্স

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮ ২০২৫, ১৯:৩২ অপরাহ্ণ
অ- অ+
জেন-জির লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে জনপ্রিয় হচ্ছে ইনফিনিক্স
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ে প্রযুক্তি আর ফ্যাশনের মেলবন্ধন ঘটছে প্রতিটি ক্ষেত্রে। তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি, মোবাইল ব্যবহারের ধরণকেই নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ভারী ও জটিল ডিভাইস থেকে সরে এসে তারা চাইছে স্মার্ট, হালকা ও আকর্ষণীয় ফোন- যা শুধু হাতে মানানসই নয়, বরং তাদের জীবনযাপন, উদ্যম আর স্বপ্নের সঙ্গেও মিল রেখে চলে।

এই পরিবর্তনের এক দৃশ্যমান প্রমাণ হলো বাজারে পাতলা ও হালকা ফোনের ক্রমবর্ধমান চাহিদা। জেন-জিদের এই চাহিদা মেটাতেই ইনফিনিক্স সম্প্রতি উন্মোচন করেছে হট ৬০ সিরিজ। বাজারে আসার পর থেকেই এই সিরিজ তরুণদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এর স্মার্ট, স্লিম এবং শক্তিশালী স্মার্টফোন লাইনআপের কারণে। ক্যাম্পাসের পড়াশোনা থেকে কনটেন্ট তৈরি কিংবা প্রতিদিনের ব্যবহার- সব ক্ষেত্রেই ইনফিনিক্স হট ৬০ সিরিজ হয়ে উঠেছে জেন-জিদের ভরসার নাম। স্টাইল, গতি আর শক্তির সমন্বয়ে এটি এখন তাদের হাতের অবিচ্ছেদ্য সঙ্গী।

স্লিম-ফিট ফোনের জনপ্রিয়তার মূলে রয়েছে সহজ, ঝামেলাহীন জীবনযাপনের আকাঙ্ক্ষা। জেন-জিদের কাছে একটি ফোন কেবল প্রযুক্তি নয়, বরং ব্যক্তিত্বের প্রতিচ্ছবি- আত্মবিশ্বাস, রুচি এবং সবসময় সংযুক্ত থাকার ইচ্ছা। তাই স্লিম-ফিট ফোন হয়ে উঠছে এই প্রজন্মের পছন্দের প্রতীক, যেখানে একসঙ্গে মিশে আছে গতি, স্বাধীনতা এবং সাহসী জীবনধারার প্রকাশ।

অল্প সময়ের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে হট ৬০ সিরিজ-এর নতুন সংযোজন হট ৬০ প্রো+। মাত্র ৫.৯৫ মিমি পুরুত্বের এই ফোন বর্তমানে বিশ্বের সবচেয়ে স্লিম ৩ডি কার্ভড স্ক্রিন স্মার্টফোন হিসেবে রেকর্ড গড়েছে। এটি শুধু প্রযুক্তিগত সক্ষমতাই নয়, বরং স্টাইল আর শক্তির এক অনন্য সমন্বয়- যা জেন-জিদের জীবনধারার সঙ্গে পুরোপুরি মানিয়ে যায়।

ফোন যেহেতু সবসময় সাথে থাকে তাই তরুণদের জীবনযাপনের সাথে তাল মেলাতে দরকার একটি শক্তিশালী ব্যাটারি। সে দিকে থেকে হট ৬০ সিরিজের ডিভাইসগুলোতে রয়েছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্টচার্জ সুবিধা, যা নিশ্চিন্তে দীর্ঘ সময় ব্যবহার করতে সাহায্য করে।

জেন-জি জেনারেশন সবচে বেশি সচেতন তাদের আউটলুক নিয়ে। তাই ফোনের ডিজাইন কেমন সেটিও সমান গুরুত্বপূর্ণ। ভাইব্রেন্ট এবং কালারফুল জেন-জিদের কথা মাথায় রেখে হট ৬০ সিরিজের ফোনগুলো এনেছে ইনফিনিক্স। উজ্জ্বল রঙ, সাহসী লাল-নীল অ্যাকসেন্ট, বিশেষ সেন্ট-উইভ লেদার এডিশন এবং চিনি-কিউব অনুপ্রাণিত ক্যামেরা ডিজাইন হট ৬০ প্রো+কে করে তুলেছে ফ্যাশনের অংশ। নতুন ইউআই তরুণদের ডিজিটাল লাইফস্টাইলকে করেছে আরও সহজ ও আধুনিক।

ক্যামেরা ও পারফরম্যান্সেও মিলেছে প্রজন্মের প্রত্যাশার ছোঁয়া। ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ আল্ট্রা-সেন্সিটিভ ক্যামেরা দিচ্ছে চমৎকার ছবি তোলার অভিজ্ঞতা, আর বিশ্বের প্রথম মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর গেমার ও মাল্টিটাস্কারদের জন্য নিশ্চিত করছে মসৃণ অভিজ্ঞতা। পাশাপাশি এনএফসি টাচ ট্রান্সফার ফিচার দ্রুত ও সহজ কানেক্টিভিটির প্রতিশ্রুতি দিচ্ছে।

বাংলাদেশের তরুণ ব্যবহারকারীরা ইতোমধ্যেই গ্রহণ করেছে হট ৬০ সিরিজকে কেবল একটি স্মার্টফোন নয়, বরং একটি লাইফস্টাইলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। অনলাইন ক্লাস সামলানো ছাত্র, ক্যাম্পাস ইনফ্লুয়েন্সার কিংবা নতুন প্রজেক্টে ব্যস্ত তরুণ প্রফেশনাল- সবার কাছেই এটি হয়ে উঠছে প্রতিদিনের নির্ভরযোগ্য সঙ্গী: স্টাইলিশ, শক্তিশালী এবং সব সময় প্রস্তুত।

সব মিলিয়ে, ইনফিনিক্স হট ৬০ সিরিজ এখন শুধুই প্রযুক্তিগত উন্নতির প্রতীক নয়; এটি হয়ে উঠছে এক নতুন জীবনধারার অংশ- যেখানে জেন-জি মূল্যায়ন করছে স্লিম-ফিট ডিজাইন, স্টাইলিশ এক্সপ্রেশন আর শক্তিশালী পারফরম্যান্সকে একসঙ্গে। এই প্রজন্মের সংস্কৃতিতে যেখানে প্রযুক্তি আর পরিচয় মিলে যায়, সেখানে হট সিরিজ তৈরি করেছে এক অনন্য ছাপ।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.