• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি কার্ভড ডিসপ্লে ফোন আনল ইনফিনিক্স হট ৬০ সিরিজ

প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯ ২০২৫, ১৮:৩১ অপরাহ্ণ
অ- অ+
বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি কার্ভড ডিসপ্লে ফোন আনল ইনফিনিক্স হট ৬০ সিরিজ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স দেশের বাজারে আনলো তাদের নতুন হট ৬০ সিরিজের স্মার্টফোন। মঙ্গলবার থেকে দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে হট ৬০ প্রো প্লাস, হট ৬০ প্রো, হট ৬০আই। ইনফিনিক্সের ধারাবাহিক উদ্ভাবনের সর্বশেষ সংযোজন এই হট সিরিজ, যা নতুন প্রজন্মের তরুণ ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে তৈরি- একটি পরিপূর্ণ টেক-ফ্যাশন আইকন হিসেবে।

সিরিজটির সবচেয়ে আকর্ষণীয় মডেল হলো হট ৬০ প্রো প্লাস, যার পুরুত্ব মাত্র ৫.৯৫ মিলিমিটার। এটি বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি বাঁকানো পর্দার ফোন হিসেবে পরিচিত। এতে রয়েছে আকর্ষণীয় কার্ভড এজ অ্যামোলেড ডিসপ্লে, প্রায় বেজেল মুক্ত চমকপ্রদ ভিজ্যুয়াল উপস্থাপনা।

অন্যদিকে হট ৬০ প্রোর পুরুত্ব ৬.৬ মিলিমিটার এবং ১৭০ গ্রাম ওজনে স্টাইলিশ ফ্ল্যাট-এজ ডিজাইন নিয়ে এসেছে, যা দৃষ্টিনন্দন। টেকসইতার জন্য উভয় ফোনেই ব্যবহার করা হয়েছে কর্নিং® গরিলা® গ্লাস ৭আই, যা স্ক্র্যাচ ও দুর্ঘটনাজনিত আঘাতের বিরুদ্ধে অধিক সুরক্ষা দেয়।

স্মার্টফোন ব্যবহারকারীর দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে ইনফিনিক্স হট সিরিজে যুক্ত করা হয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ফলে ভিডিও দেখা, গেম খেলা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল বা ব্রাউজিংয়ের ক্ষেত্রে দেয় স্মুথ অভিজ্ঞতা।

এই সিরিজে নতুন সংযোজন অ্যাডাপটিভ ওয়ান-ট্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার, যা ব্যবহারকারীর অভ্যাস বুঝে দ্রুত পছন্দের অ্যাপ বা অপশন দেখায়। পাশাপাশি ইনফিনিক্সের নিজস্ব এক্সওএস ১৫ অপারেটিং সিস্টেম থাকায় পরিমার্জিত ভিজ্যুয়াল, মসৃণ নেভিগেশন এবং ব্যক্তিগতকরণ সুবিধা এনে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়িয়েছে।

দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি ফোনেই রয়েছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার কার্যক্ষমতা পাঁচ বছর পর্যন্ত টিকে থাকতে পারে। আছে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা, যা কম সময়ে ব্যাটারি পূর্ণ করতে সাহায্য করবে।

চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০, যা গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিংয়ে দেবে স্মুথ অভিজ্ঞতা।

ছবির দিক থেকে, হট ৬০ প্রো প্লাস-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি সেন্সরযুক্ত পেছনের ক্যামেরা, যা কম আলোতেও পরিষ্কার ও রঙিন ছবি তুলতে সক্ষম। অন্যদিকে, হট ৬০ প্রো-তে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকলেও সেটি সনি সেন্সর নয়। উভয় ফোনের সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যা সেলফি বা ভিডিও কলের জন্য উপযুক্ত।

তরুণদের জন্য স্মার্টার এআই:

হট ৬০ সিরিজের প্রতিটি মডেলে রয়েছে ইনফিনিক্সের ইন্টেলিজেন্ট ক্রস-অ্যাপ এআই অ্যাসিস্ট্যান্ট ‘ফোলাক্স’, যেটি নির্দিষ্ট এআই কী-র মাধ্যমে সহজেই ব্যবহার যাবে। হট ৬০ প্রো ও প্রো প্লাস মডেলে রয়েছে এক্সক্লুসিভ এআই ভোগ পোর্ট্রেট ফিচার, যা ব্যবহারকারীর ছবিকে ডাইনামিক ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে লকস্ক্রিন ও অলওয়েজ-অন ডিসপ্লেতে ফুটিয়ে তোলে। এছাড়া, এআই ইমেজ এক্সটেন্ডার ও উন্নত এআই ইরেজার টুল ব্যবহারকারীদের সহজে এবং মানসম্পন্ন ছবি এডিট করার সুবিধা দেয়।

এনএফসি টাচ ট্রান্সফার ও আলট্রালিংক ফ্রি কল:

ইনফিনিক্স হট ৬০ সিরিজে যুক্ত হয়েছে এনএফসি টাচ ট্রান্সফার, যার মাধ্যমে ডিভাইসের মধ্যে দ্রুত ও ঝামেলাবিহীন ডেটা শেয়ারিং, কুইক পেয়ারিং এবং কনট্যাক্টলেস ব্যবহারে সুবিধা পাওয়া যাবে। আধুনিক, কানেক্টেড লাইফস্টাইলের কথা মাথায় রেখেই ফিচারটি যুক্ত করেছে ইনফিনিক্স।

যেসব রঙে পাওয়া যাবে:

বাজারে হট ৬০ প্রো প্লাস এসেছে ছয়টি রঙে- স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার, কোরাল টাইডস, মিসটি ভায়োলেট, সোনিক ইয়েলো ও মকো সাইবার গ্রিন। অন্যদিকে হট ৬০ প্রো পাওয়া যাবে স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার, কোরাল টাইডস, স্যাফায়ার ব্লু এবং অরেঞ্জ রোজ ভ্যালি রঙে।

দাম ও প্রাপ্যতা:

ইনফিনিক্স হট ৬০ সিরিজ এখন দেশের সব অনুমোদিত মোবাইল রিটেইল দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এই সিরিজের হট ৬০ প্রো (৮+১২৮ জিবি) মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮,৯৯৯ টাকা। হট ৬০ প্রো প্লাস (৮+১২৮ জিবি) বিক্রি হচ্ছে ২১,৯৯৯ টাকায়, আর একই মডেলের (৮+২৫৬ জিবি) সংস্করণটি পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়। অন্যদিকে, হট ৬০আই (৬+১২৮ জিবি) মডেলের মূল্য ১৩,৯৯৯ টাকা এবং হট ৬০আই (৮+২৫৬ জিবি) মিলবে মাত্র ১৬,৪৯৯ টাকায়। ইনফিনিক্সের এই নতুন সিরিজটি উন্নত ফিচার, আকর্ষণীয় ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যের একটি চমৎকার সমন্বয় তৈরি করেছে, যা দেশের তরুণ ব্যবহারকারীদের প্রযুক্তিনির্ভর জীবনযাপনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন
চট্টগ্রাম

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ
চট্টগ্রাম

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।
অর্থনীতি

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.