• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি চট্টগ্রামের সাবেক যুবদল নেতা বাদশার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪ ২০২৫, ১৯:৩১ অপরাহ্ণ
অ- অ+
বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি চট্টগ্রামের সাবেক যুবদল নেতা বাদশার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা তার বিরুদ্ধে আনীত মিথ্যা তথ্য উপাত্ত ও প্রতিহিংসার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক অনৈতিক বহিষ্কারাদেশ নিরপেক্ষ তদন্তপূর্বক প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাদশা বলেন, ‘আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তদন্ত সাপেক্ষে আদেশ পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বহিস্কারাদেশ পুনর্বিবেচনার আবেদন ও দলের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের প্রতিবাদও জানাচ্ছি। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই না। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম আমাকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাকে কেন বহিষ্কার করা হয়েছে তাও আমি এখনও জানি না। আমার নেতৃত্বে যুবদলসহ বিএনপি এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সংগঠিত থেকে রাজপথে লড়াই-সংগ্রাম করেছে। দলীয় নেতাকর্মী, জনগণ এবং আমরা সারারাত জেগে সড়ক অবরোধ এবং থানা পাহাড়া দিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আওয়ামী সরকার আমাকে ক্রসফায়ার দিয়ে হত্যা করার পরিকল্পনা করেছে।’

তিনি জানান, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই- চট্টগ্রামের কোনো থানায়, আদালতে বা জিডির মাধ্যমে আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আছে কি না, তা প্রমাণ করা হোক। যদি থাকে, আমি আজীবনের জন্য রাজনীতি থেকে সরে যাবো। আমি একজন দলের প্রতি নিবেদিতপ্রাণ, ত্যাগী কর্মী হিসেবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি-আমার বিরুদ্ধে আনিত এই অভিযোগগুলো সত্য অনুসন্ধানে খতিয়ে দেখুন এবং জাতির সামনে তুলে ধরুন।

লিখিত বক্তব্যে বাদশা আরও বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে ৫৮টির বেশি মামলা হয়েছে, ১০ বার কারাভোগ করেছি। এসব ছিলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। কিন্তু কখনোই কোনো দখল বা চাঁদাবাজির অভিযোগ ওঠেনি। অথচ এখন, দলের ভেতরের বিভাজন ও গ্রুপিংয়ের শিকার হয়ে, আমাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হলো। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং দলের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিনীত অনুরোধ করছি- এই বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করে, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। আমি নির্দোষ এটা প্রমাণ হবে তদন্তেই।’

উল্লেখ্য, গত শনিবার (১২ জুলাই) এমদাদুল হক বাদশাকে যুবদল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বহিষ্কারের আগে তাকে কোনো ধরনের কারণ জানানো হয়নি, তার বক্তব্য শোনা হয়নি, এমনকি কোনো নোটিশও পাঠানো হয়নি। অভিযোগের বিষয়ে বলা হয়েছে- তথাকথিত একটি তদন্ত টিমের প্রতিবেদনের ভিত্তিতে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম, চকবাজার, পশ্চিম বাকলিয়া, ডিসি রোড, চান্দমিয়া মুন্সী লেইন, হক টাওয়ারের মো. সিরাজুল হকের পুত্র এমদাদুল হক বাদশা। তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমদাদুল হক বাদশার বড় মেয়ে, তাসমিনা হক নিম, বড় ছেলে মিসবাহ উল হক, ছোট ছেলে মিরাজ উল হক, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. শেখ কামাল আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. জসিম, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন জিতু, সাবেক সদস্য সাব্বির ইসলাম ফারুক, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সদস্য সচিব, মো. হাসান, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জলিল, বাকলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ জাকির হোসেন, মহানগর যুব দলের নেতা জাবেদুল হক, যুবদল নেতা, মো. ওসমান গনি, মো. আলমগীর, মোহাম্মদ রাসেল করিম রাসেল, সাদ্দামুল হক সাদ্দাম, শফিউল বাসার সাজু, ওমর ফারুক রানা, মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ রহিম মিনু, মোস্তফা আলম কিশোর, মিজানুর রহমান, মোহাম্মদ শরীফ, মো. মহসিন, সালাউদ্দিন বাপ্পি, ইনজামামুল হক।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.