• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পিএমসিসি ২০২৫’-এর নিবন্ধন শুরু, আসছে ইনফিনিক্সের নয়া ফোন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪ ২০২৫, ১৩:৩৫ অপরাহ্ণ
অ- অ+
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পিএমসিসি ২০২৫’-এর নিবন্ধন শুরু, আসছে ইনফিনিক্সের নয়া ফোন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ঢাকা বিভাগের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে ‘পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব (পিএমসিসি) ২০২৫’-এর নিবন্ধন। তরুণদের জন্য জনপ্রিয় এই গেমিং প্রতিযোগিতার আয়োজনে আছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স।

ইতোমধ্যে শক্তিশালী পারফরম্যান্স ও গেমিং ফিচারসমৃদ্ধ ফোনের জন্য প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি কেড়েছে ইনফিনিক্স। এবার প্রতিযোগিতাকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে ব্র্যান্ডটির সম্ভাব্য নতুন গেমিং ফোনের খবরে। ধারণা করা হচ্ছে, ইনফিনিক্স আনতে পারে জিটি ৩০ প্রো- বাংলাদেশে জিটি সিরিজের প্রথম ফোন। গেমারদের জন্য তৈরি এই ফোনে থাকতে পারে ‘অল-ডে ফুল এফপিএস পারফরম্যান্স’, ‘জিটি ট্রিগার’, উন্নত কুলিং সিস্টেম এবং শক্তিশালী প্রসেসর; যা দীর্ঘ সময় ধরে নির্বিঘ্নে গেম খেলার অভিজ্ঞতা দেবে।

এবারের পিএমসিসি প্রতিযোগিতায় অংশ নিতে হলে কিছু শর্ত মানতে হবে। দলের সব সদস্যকে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে এবং সেই বিশ্ববিদ্যালয়টি হতে হবে ঢাকা বিভাগের আওতাভুক্ত। অংশগ্রহণকারীদের বাংলাদেশে জন্মগ্রহণকারী হতে হবে অথবা বৈধ স্থানীয় ভিসাধারী হতে হবে। নিবন্ধনের সময় শিক্ষার্থীদের জমা দিতে হবে আইডি কার্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত প্রমাণপত্র অথবা সাম্প্রতিক টিউশন ফি জমার রসিদ।

এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন কেবল বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী কিংবা ২০২৫ সালে গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থীরা। পূর্ববর্তী ব্যাচের গ্র্যাজুয়েটরা এতে অংশ নিতে পারবেন না। একজন খেলোয়াড় কেবল একটি বিশ্ববিদ্যালয়কেই প্রতিনিধিত্ব করতে পারবেন। দলীয় নাম নিবন্ধনের সময়ই নির্ধারণ করতে হবে, যা পরে পরিবর্তন করা যাবে না।

অংশগ্রহণকারীদের সবাইকে পিএমএমসি বিডি ২০২৫’-এর অফিসিয়াল ডিসকর্ড সার্ভারে যুক্ত থাকতে হবে, কারণ প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা ও যোগাযোগ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই পরিচালিত হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর দলগুলোকে গ্রুপভিত্তিক ভাগ করা হবে। সেখান থেকে সেরা ১৬টি দল পাবে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ।

পিএমসিসি ২০২৫’-এর পূর্ণাঙ্গ সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে অনলাইন ও অফলাইন- উভয় ধাপে। বিস্তারিত তথ্য ও সময়সূচি ইনফিনিক্সের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশের তরুণদের মধ্যে পাবজি মোবাইল গেমিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে পিএমসিসি ২০২৫ দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি বড় মঞ্চ হয়ে উঠতে চলেছে। গেমিং প্রতিভা তুলে ধরার পাশাপাশি এই আয়োজন ক্যাম্পাসে ই-স্পোর্টস সংস্কৃতি গড়ে তোলার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.