• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ৮ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাত চান টিউলিপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ৮ ২০২৫, ১৭:৪৬ অপরাহ্ণ
অ- অ+
যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন যুক্তরাজ্যের সাংসদ ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। সংবাদ দ্য গার্ডিয়ানের।

টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে লন্ডন সফরের সময় ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে গেল সপ্তাহে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ সরকার থেকে সুবিধা নিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাশাপাশি গণমাধ্যমে এমন খবর প্রচারিত হয়েছে যে, টিউলিপ বা তার মা ‘ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে’ অবৈধভাবে ৭ হাজার ২০০ বর্গফুটের একটি প্লট নিয়েছেন।

টিউলিপ সিদ্দিক এ অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন। তার আইনজীবীরা দাবিগুলোকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। টিউলিপ আরও দাবি করেছেন, এসব অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি।

এসব অভিযোগের বিষয়ে কথা বলতে চিঠি লিখে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের অনুরোধ করেছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ লিখেছেন, তিনি আশা করছেন, ‘একটি সাক্ষাৎ ‘ঢাকার দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করতে পারে। যেখানে আমার খালা ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জড়িত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে।’

তিনি আরও লিখেছেন, ‘আমি লন্ডনে জন্মগ্রহণকারী একজন ব্রিটিশ নাগরিক এবং গেল এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেটের সাংসদ। বাংলাদেশের প্রতি আমার আবেগ থাকলেও আমি সেখানে জন্মগ্রহণ করিনি, থাকি না বা কোন ব্যবসায়িক স্বার্থও নেই।’

ড. ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। আগামীকাল সোমবার (৯ জুন) থেকে তার এই সফর শুরু হবে। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ
চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি
তথ্যপ্রযুক্তি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান
রাজনীতি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম
অর্থনীতি

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ
চট্টগ্রাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি
তথ্যপ্রযুক্তি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.