• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

কর্ণফুলীতে স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে গোপন হাটে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ কিশোর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ৫ ২০২৫, ১৯:০৩ অপরাহ্ণ
অ- অ+
কর্ণফুলীতে স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে গোপন হাটে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ কিশোর
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার কর্ণফুলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে বসানো অঘোষিত পশুর হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে রিয়াদ হোসেন (১৫) নামে কিশোর।

হাটে কোনো বৈধ অনুমোদন ছিল না, ছিল না বিদ্যুৎ ব্যবস্থাপনার কোনো নিরাপত্তাও। বুধবার (৪ জুন) বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয়ভাবে উঠছে প্রশাসনের নীরব ভূমিকা ও রাজনৈতিক সমর্থনের প্রশ্ন।

চিকিৎসকদের ভাষায়, কিশোরটির অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বড়উঠানের বাসিন্দা রিয়াদ বিকেলে বন্ধুদের সঙ্গে হাটে গিয়েছিল। হাটের ভেতরে হেঁটে যাওয়ার সময় হাসপাতালের দেয়াল ঘেঁষে ঝুলে থাকা একটি খোলা বৈদ্যুতিক তারে হাত লাগাতেই মাটিতে লুটিয়ে পড়ে সে।

বাজারটি ‘ফকিরনীর হাট’ নামে পরিচিত। প্রতি বুধবার বসে। তবে এটি কোনো সরকারি ইজারাভুক্ত হাট নয়। বরং স্থানীয় বিএনপির নেতাদের ছত্রচ্ছায়ায় ‘আড়ালভিত্তিক অনুমোদন’ নিয়ে মাঠ দখল করে চলছে পশু কেনাবেচা।

জানতে চাইলে বড়উঠান ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার সাজ্জাদ হোসেন বলেন, “বাজারটির কোনো ইজারা নেই। তবে স্থানীয়ভাবে কিছু মানুষ সহযোগিতা করছে।”

আর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, “সড়কে যানজট এড়াতে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।”

কিন্তু ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর দগ্ধ হওয়া প্রসঙ্গে তিনি কিছু বলতে রাজি হননি।

সবচেয়ে অদ্ভুত বিষয়, দুর্ঘটনার পরও কেউ নিশ্চিত করে বলতে পারছে না বিদ্যুৎ লাইনের মালিকানা কাদের! পিডিবি ও পল্লী বিদ্যুৎ- উভয় সংস্থাই দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে। একজন বলছেন, “ওটা আমাদের না”, আরেকজনের জবাব, “এটা ওদের”।

এমন বৈদ্যুতিক অরাজকতার মধ্যেই হাসপাতাল সংলগ্ন জায়গায় অনিয়ন্ত্রিত পশুর হাট- যেখানে প্রতিদিন ভিড় করেন শত শত মানুষ, ঘোরে অসংখ্য শিশু-কিশোর।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জেবুন নেসা বলেন, “বিষয়টি আগে জানতাম না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাঠটি ব্যবহার করতে দেওয়া হয়েছে। তবে এখন ঘটনার তদন্ত করবো।”

তবে প্রশ্ন থেকেই যায়- একটি সরকারি হাসপাতালের সীমানায় ইজারাবিহীন হাট, বিদ্যুৎ নিরাপত্তা ছাড়াই লাইনের ব্যবহার এবং প্রশাসনের অনুমতি না থাকা সত্ত্বেও রাজনৈতিকভাবে ‘চোখ বন্ধ’ রাখা- দায় আসলে কার?

এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি, হয়নি কোনো বিভাগীয় ব্যবস্থা। এদিকে, রিয়াদের পরিবার শঙ্কায়- জীবন বাঁচবে তো?

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.