• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ৮ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

জামায়াতে ইসলামী দেশকে জনকল্যাণমুখী স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ৩১ ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ
অ- অ+
জামায়াতে ইসলামী দেশকে জনকল্যাণমুখী স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সাংসদ সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী স্বনির্ভর আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়।’

শুক্রবার (৩০ মে) সকাল ৮টায় চট্টগ্রাম সিটির বহদ্দারহাট আরবি কনভেনশন হলে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেন।

শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে দারসুল কুরআন পেশ করেন মাওলানা খাইরুল বাশার।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ পদপ্রার্থী ও মহানগরী জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ পদপ্রার্থী একেএম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এসএম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা জাকের হোছাইন, মুহাম্মদ সাইফুল্লাহ, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, মুহাম্মদ ইসমাইল, মাহবুবুল হাসান রুমি, চট্টগ্রাম-১১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ পদপ্রার্থী শফিউল আলম।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা শিবিরে সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, ‘সমাজ পরিবর্তন করতে হলে শুধু স্লোগানে হবে না। আমাদের সোসাইটিকে সঠিকভাবে পরিচালিত করতে হবে। এ জন্য আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রম গড়ে তোলার পাশাপাশি পরিবারগুলোকে ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘সমাজের প্রতিটি স্তরে ইসলামের শিক্ষা ও সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুসংগঠিত সমাজ গড়ে তোলা সম্ভব।’

মুহাম্মদ তাহের আশ্বস্ত করে বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের মানুষ নতুন নেতৃত্ব পাবে।’

নারীর মর্যাদা নিয়ে যেসব আশঙ্কা রয়েছে, তা দূর করে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করছি, আল্লাহ যদি জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নেন তাহলে নারীর মর্যাদা আরও বৃদ্ধি পাবে।’

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি বলে অভিযোগ করেন মুহাম্মদ তাহের। স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বের সমালোচনা করে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘শেখ হাসিনা তার পিতার বাকশাল নীতিকে ধরে রাখার চেষ্টা করেছেন, যা দেশের উন্নয়নে যথেষ্ট কার্যকর হয়নি।’

তিনি আরও বলেন, ‘জামায়াত একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং দেশের রাজনৈতিক সংস্কারে গতি আনতে চায়।’

মুহাম্মদ তাহের বলেন, ‘আমাদের আদর্শ একমাত্র ইসলাম। সাধারণ মানুষের মধ্যে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া এবং তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া জামায়াতে ইসলামীর প্রধান লক্ষ্য।’

মুহাম্মদ শাহজাহান বলেন, ‘মোয়ামেলাতের ক্ষেত্র শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়। হক দুই ধরনের। আল্লাহর হক ও বান্দার হক। এই দুটি মোয়ামেলাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বাস ও শৃঙ্খলার মাধ্যম মানবজাতির উন্নয়ন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত দিয়ে আল্লাহর হক আদায় হবে না। খেলাফতের দায়িত্ব পালন অনেক কঠিন। নামাজ, রোজা, যাকাত আদায়ের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার প্রস্তুতি নিতে হবে। হয় গাজী না হয় শহিদ, এই ধরনের যোগ্যতা অর্জন করতে হবে।’

শাহজাহান চৌধুরী বলেন, ‘সংগঠনের নেতাকর্মীদেরকে সর্বাবস্থায় আনুগত্য ও শৃঙ্খলা মেনে চলতে হবে।’

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ
চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি
তথ্যপ্রযুক্তি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান
রাজনীতি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম
অর্থনীতি

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ
চট্টগ্রাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম
চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.