• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

চিন্ময় কৃষ্ণের ভক্তদের বিক্ষোভ ও সংঘর্ষে শিক্ষানবীশ আইনজীবী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬ ২০২৪, ১৭:৫০ অপরাহ্ণ
অ- অ+
চিন্ময় কৃষ্ণের ভক্তদের বিক্ষোভ ও সংঘর্ষে শিক্ষানবীশ আইনজীবী নিহত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির কোতোয়ালী থানাধীন লালদিঘী এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ (২৬) নামে আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সৈয়দ ওমর ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ।

আহতরা হলেন- শ্রীবাস দাশ, শারকু দাশ, ছোটন, সুজিত ঘোষ, উৎপল ও এনামুল হক। আহতদের উদ্ধার করে চমেকর হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরত সনাতনীরা আদালত চত্বরে প্রায় তিনঘণ্টা পুলিশের প্রিজনভ্যান আটকে রাখেন। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেন। এর মধ্যে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অনেকে গুরুতর আহত হন। এতেই আইনজীবীকে আহত অবস্থায় হাসপাতালে নিলে মারা যান। নিহত আইনজীবীর বাড়ি লোহাগাড়া থানার চুনতি।

ছত্রভঙ্গ হয়ে ইসকনের সদস্যরা আদালতের কেন্দ্রীয় মসজিদের জানালার কাচ ভাঙচুর করার অভিযোগ করেন মুসল্লিরা। এ ছাড়া, আইনজীবীদের তিনটি প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল চারটা পর্যন্ত পুলিশের সঙ্গে ইসকন সদস্যদের সংঘর্ষ চলছে।

জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্টদ্রোহ মামলায় ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত এই আদেশ দেন। শুনানির পর ইসকন নেতাকে বহনকারী পুলিশের প্রিজনভ্যান আড়াই ঘণ্টা আটকে রাখে বিক্ষোভ করেন ইসকনের সদস্যরা। পরে বিকাল পৌনে তিনটার দিকে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অন্তত দশজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহন করা প্রিজনভ্যান আদালত প্রাঙ্গণে আড়াই ঘণ্টা আটকে রাখা হয়। আজ দুপুর পৌনে ১২টা থেকে ইসকন সদস্যরা আদালতে প্রিজনভ্যান আটকে রাখেন। পরে রাস্তা ফাঁকা করতে পুলিশ টিয়ারগ্যাস ছুড়লে ইসকন কর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন ভবনে ও গাড়িতে হামলা শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। পরে শুনেছি একজন আইনজীবি মারা গেছেন।
‘

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার ৪ ও চট্টগ্রামে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ShareTweetShare

আরও পড়ুন

ঘূর্ণিঝড় রেমাল/চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ অ্যালার্ট-৪ জারি, বিমানবন্দর বন্ধ থাকবে আট ঘণ্টা
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
অর্থনীতি

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান
অর্থনীতি

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি
জাতীয়

আজ পবিত্র শবে বরাত

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন
শিক্ষা

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়
অর্থনীতি

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ঘূর্ণিঝড় রেমাল/চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ অ্যালার্ট-৪ জারি, বিমানবন্দর বন্ধ থাকবে আট ঘণ্টা

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

আজ পবিত্র শবে বরাত

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন

রাজনীতি মানে সেবা, কোনো কৌশল নয় : সাঈদ আল নোমান

রাজনীতি মানে সেবা, কোনো কৌশল নয় : সাঈদ আল নোমান

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

ফের বাড়ানো এলপিজির মূল্য

আরও বাড়ল এলপি গ্যাসের দাম

সেবা সংস্থার উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা

সেবা সংস্থার উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা

১০০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি আনল রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

১০০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি আনল রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.