• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিরোনাম

বয়স কত হলে নিয়মিত ব্লাডপ্রেশার মাপা জরুরি?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯ ২০২৪, ১৯:২৩ অপরাহ্ণ
অ- অ+
বয়স কত হলে নিয়মিত ব্লাডপ্রেশার মাপা জরুরি?
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক: উচ্চ রক্তচাপ (বিপি) হল ‘নীরব ঘাতক’। এই রোগ নিয়ে অবহেলা করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোক থেকে শুরু করে একাধিক জটিল রোগ দেহে বাসা বাঁধতে পারে। তাই, হাইপারটেনশন নিয়ে সাবধানে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আমাদের দেশের বেশির ভাগ মানুষই নিয়মিত প্রেশার পরীক্ষা করেন না। ফলে, সমস্যা থাকলেও তা ধরা পড়ে না। কিন্তু, ধীরে ধীরে বিপদ বাড়তে থাকে। তাই, একটা নির্দিষ্ট বয়সের পর থেকে নিয়মিত রক্তচাপ মাপা জরুরি হয়ে পড়ে। এতে বড়সড় বিপদ এড়ানো যায়।

তবে, সকলেরই সাধারণ জিজ্ঞাসা, ঠিক কোন বয়স থেকে নিয়মিত বিপি মাপতে হবে? আর সেই উত্তরটা জানিয়েছেন ডাক্তার রুদ্রজিৎ পাল।

রক্তচাপ কী: প্রবাহিত হওয়ার সময় রক্তনালীর অভ্যন্তরীণ দেয়ালে রক্ত যেই চাপ তৈরি করে, তাকে বলা হয় রক্তচাপ। এই প্রেশার সাধারণত দুই ধরনের হয়, উপরের প্রেশার হল সিস্টোলিক। আর নীচের প্রেশার হল ডায়াস্টোলিক। এক্ষেত্রে সিস্টোলিক প্রেশার ১৩০ বা ডায়াস্টোলিক প্রেশার ৮০ পার হলেই হাই প্রেশার বলে ধরে নিতে হয়। তবে, এক বার রিডিং নিয়ে এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। পরপর তিন দিন রিডিং নেয়া জরুরি। তার পর সিদ্ধান্তে আসা যায়।

কোন বয়স থেকে বিপি মাপবেন: এ ব্যাপারে রুদ্রজিৎ পাল বলেন, ‘আজকাল অনেকে কম বয়সেও হাই বিপিতে ভুগছেন। তাই, এখন বয়স মোটামুটি ২০ পেরলেই অন্তত এক বার বিপি চেক করা জরুরি। রিডিং ঠিক থাকলে তার পর আর করার প্রয়োজন নেই। তবে, বয়স যদি ৩০ পেরিয়ে যায়, তখন নিয়মিত বিপি মাপতে হবে। এক্ষেত্রে প্রতি ছয় মাস অন্তর এক বার রিডিং নেয়া জরুরি। একমাত্র এই নিয়মটা মেনে চললে রোগকে প্রথম ধাপে চিহ্নিত করা গেলে তার চিকিৎসা করা সম্ভব হবে।’

এসব লক্ষণে সাবধান: রক্তচাপ বাড়লে মাথা ঘুরতে পারে, মাথায় প্রচণ্ড ব্যথা হতে পারে। সেই সাথে ঘাড়ে যন্ত্রণা হওয়াও সম্ভব। এছাড়া, শ্বাসকষ্টের আশঙ্কাও থাকে। তাই, এ ধরনের কোন লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব বিপি মাপুন। এখন প্রতিটা বাড়িতেই ডিজিটাল বিপি মাপার মেশিন থাকে। সেই যন্ত্রেই প্রথমে মেপে নিন। সেখানে খারাপ কিছু দেখলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আশা করছি, এই নিয়মটা মেনে চললে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

কাদের ঝুঁকি বেশি: ওজন বেশি থাকলে একাধিক রোগ দেহে বাসা বাঁধতে পারে। আর সেসব রোগের মধ্যে হাইপারটেনশনের নাম উপরের দিকে থাকে। তাই, যাদের ওজন বেশি, তারা তা কমানোর চেষ্টা করতে হবে। এছাড়া যাদের এরইমধ্যে ডায়াবেটিকস, থাইরয়েড বা অন্য কোন ক্রনিক অসুখ রয়েছে, তাদেরও হাই বিপির আশঙ্কা থাকে। পাশাপাশি, পরিবারের সদস্যদের মধ্যে এই রোগ থাকলেও দেহে বাসা বাঁধতে পারে হাই বিপি। তাই, সাবধান হওয়া দরকার।

চিকিৎসা জরুরি: এ ব্যাপারে রুদ্রজিৎ পাল বলেন, ‘বিপি বাড়লে নিয়মিত ওষুধ খেতে হবে। এটা হল প্রথম কাজ। এর পাশাপাশি লবণ খাওয়া কমাতে হবে। কাঁচা লবণ খাওয়া তো একবারেই বাদ দিতে হবে। একই সাথে ভাজা খাবার, ফাস্ট ফুড ও প্রসেসড ফুড এড়িয়ে চলতে হবে।’

তিনি আরো বলেন, ‘শাক, সবজি বেশি করে খেতে হবে। পাশাপাশি, দিনে ৩০ মিনিট ঘাম ঝরিয়ে বাড়িতে বা জিমে গিয়ে ব্যায়াম করা আবশ্যক। তাতে এ ধরনের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব।’

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.