• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কঠোর লকডাউনে কর্মহীন কোন অসহায় মানুষ খাদ্য সংকটে থাকবেনা: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম নগরীর ডেকোরেটার্স মালিক-শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: জুলাই ৪ ২০২১, ১৩:৪৪ অপরাহ্ণ
অ- অ+
কঠোর লকডাউনে কর্মহীন কোন অসহায় মানুষ  খাদ্য সংকটে থাকবেনা: বিভাগীয় কমিশনার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালীন সময়ে চট্টগ্রাম নগরীর ডেকোরেটার্স মালিক-শ্রমিক সংগঠনের অস্বচ্ছল ৩’শ সদস্যের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী (ত্রাণ) বিতরণ করা হয়েছে।

আজ (৪ জুলাই) রোববার সকাল ১১টায় এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান।

প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল-১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল ও ১টিঁ সাবান।

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, বিভাগীয় কমিশনারের পি.এস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর জাহান আক্তার সাথী, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, জেলা নাজির মোঃ জামাল উদ্দিন প্রমূখ। স্বেচ্ছাসেবক টিম সার্ক বাংলাদেশ ফাউন্ডেশন ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন।

ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি বলেন, করোনা প্রতিরোধে মন্ত্রী পরিষদ ঘোষিত কঠোর লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া কোন অসহায় মানুষ খাদ্য সংকটে থাকবেনা।

এ বিষয় দেখাশোনা করার জন্য জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সরকারের নির্দেশনায় সমাজের দুস্থ, হতদরিদ্র ও অস্বচ্ছল মানুষের হাতে সরকার প্রদত্ত উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

এ সময়ে কর্মহীন কোন মানুষ যাতে সরকারী সহযোগিতা থেকে বাদ না যায় তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে। করোনা মোকাবেলায় সচেতনতা, শারীরিক দুরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সকলের নিকট আহবান জানান তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে সংকোচবোধ করছে বা সাহায্য চেয়ে সরকারী ৩৩৩ নম্বরে ফোন ও আমাদের কাছে এসএমএস করছেন প্রত্যেক রাতে তাদের বাসা-বাড়িতে গিয়ে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে থাকবেনা।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে যেসব শ্রমজীবি মানুষ একেবারে কর্মহারা হয়ে পড়েছে বা কষ্টে আছে তাদের প্রত্যেককে ত্রাণের আওতায় আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। কঠোর লকডাউনে যারা অতি কষ্টে দিনযাপন করছেন তাদের প্রত্যেককে সরকারী ত্রাণের আওতায় আনা হবে। লকডাউনে একেবারে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের ধনার্ঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাউদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বিএনসিসি ক্যাম্পিং সম্পন্ন

সাউদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বিএনসিসি ক্যাম্পিং সম্পন্ন

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন

প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এসএওসিএলের সিইও

প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এসএওসিএলের সিইও

লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা

লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে : মেয়র শাহাদাত

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে : মেয়র শাহাদাত

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.