• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

আইনজীবীদের সাথে আলোচনা শেষে শাহাদাত, ‘দলীয়করণ মুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫ ২০২৪, ২০:৫৭ অপরাহ্ণ
অ- অ+
আইনজীবীদের সাথে আলোচনা শেষে শাহাদাত, ‘দলীয়করণ মুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রাক্তন আহ্বায়ক শাহাদাত হোসেন বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের সব সেক্টর ধংস করে দিয়েছে। বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন ও হত্যাযজ্ঞে ব্যবহার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হবে বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশে আর কোন অন্যায় অবিচার হবে না।’

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামে আইনজীবীদের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নামে দায়ের করা গেল ১৬ বছরের বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় শাহাদাত হোসেন আরো বলেন, ‘রাষ্ট্র ও সমাজে আইনের শাসন থাকলে সকলে নিরাপদ। না থাকলে কেউ নিরাপদ নয়। গেল ১৬ বছরে দেশে কোথাও আইনের শাসন ছিল না। তাই, আইনের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। প্রত্যেক নাগরিকের ভোটের অধিকার শক্তিশালী অস্ত্র। এ অস্ত্রের সঠিক ব্যবহার করতে হবে। জনগণের সরকার গড়তে হবে। জবাবদিহিতামূলক জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়।’

২০০৭ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সব রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার করা দাবি জানিয়ে চট্টগ্রামের বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ সরকার আসার পর বিএনপিসহ সব বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছিল। মিথ্যা গায়েবি মামলায় অনেকেই জেল হাজতে মৃত্যুবরণ করেছে। মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার শুধু মিথ্যা মামলা দিয়ে ক্লান্ত হয়নি, যারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে, তাদেরকে গুম, খুন, নির্যাতন করেছে। বাংলাদেশের মানুষ ১৬টি বছর আওয়ামী লীগ সরকারের নির্যাতনে অতিষ্ঠ ছিল। নির্বাহী আদেশে বিগত ১/১১ থেকে শেখ হাসিনার শাসন আমলের ১৬টি বছরে যে সব রাজনৈতিক, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত গায়েবি মামলা হয়েছে, সব মামলা প্রত্যাহার করতে হবে।’

বার কাউন্সিলের প্রাক্তন সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রাক্তন সহ-সভাপতি মফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিমুদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরশাদ হোসেন চৌধুরী রাজ্জাক, এডভোকেট আকবর আলি, এডভোকেট মাইনুউদ্দিন মোহাম্মদ সোহেল, এডভোকেট কানিজ কাউসার চৌধুরী, অ্যাডভোকেট আরশাদ হোসেন, এডভোকেট সেলিনা খানম, এডভোকেট নাস আরফিন সিরাজী কাকলি, এসএম ইকবাল চৌধুরী, এডভোকেট নেজাম উদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসাইন, এডভোকেট সান্জিক, এডভোকেট মাহমুদুর আলম চৌধুরী মারুফ, এডভোকেট তৌহিদুর রহমান তুহিন, এডভোকেট জায়েদ বিন রশিদ, এডভোকেট আয়েশা আকতার সানজি, এডভোকেট সার্বিয়া শাওলিন, এডভোকেট ফাহমিদা আক্তার এ সময় উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা নবাব খান, শাহীনুর কবির শাহীন, যুবদলের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, জসিম উদ্দীন চৌধুরী, নাসিম উদ্দীন চৌধুরী নাছিম, রিপন মাহমুদ, মো. মুছা।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.