• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

ঠাকুরগাঁও সীমান্তে কিশোরকে গুলি করে মারল বিএসএফ, গুলিতে বিদ্ধ আরো দুই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯ ২০২৪, ১৩:৪৫ অপরাহ্ণ
অ- অ+
ঠাকুরগাঁও সীমান্তে কিশোরকে গুলি করে মারল বিএসএফ, গুলিতে বিদ্ধ আরো দুই
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছেন। পুত্রের মৃতদেহ আনতে গেলে পিতার ওপরও গুলি চালানো হয়েছে। তিনিসহ গুলিবিদ্ধ হয়ে আহত দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর)গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিংহ (১৫)। তার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিটা গ্রামে। গুলিবিদ্ধ হয়েছেন জয়ন্তর পিতা মহাদেব কুমার সিংহ। এছাড়া, নিটালডোবা গ্রামের বাংঠু মোহাম্মাদ নামে আরেকজন আহত হয়েছেন।

আহতরা রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় বলেন, ‘ঘটনাটি আমার ইউনিয়নের। আমি শুনেছি যে, প্রথমে ছেলেটি নাকি ভারতে পাড়ি দেয়ার জন্য বর্ডার ক্রস করতে যান। তখন বিএসএফ তাকে গুলি করে। পরে মৃতদেহ আনতে তার পিতা সীমান্তে যান। বিএসএফ ফের তার পিতা লক্ষ্য করে পায়ে গুলি করে। তিনি বর্তমানে রংপুর চিকিৎসাধীন আছেন।’

ঘটনার নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, নিহত ব্যক্তির মৃতদেহ বিএসএফের হেফাজতে রয়েছে।’

এ ব্যাপারে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজির আহমদ বলেন, ‘এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। এ ব্যাপারে আমরা অনুসন্ধান চালাচ্ছি।’

এর পূর্বে, গেল ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস। ওই হত্যাকাণ্ড নিয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গেল বৃহস্পতিবার ঢাকায় ভারতের হাইকমিশনে পাঠানো প্রতিবাদ নোটে বাংলাদেশ সরকার এ ধরনের নির্মম কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশ সরকার মনে করিয়ে দিয়েছে যে, সীমান্ত খুনের এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক। এ ধরনের পদক্ষেপ সীমান্ত কর্তৃপক্ষের জন্য ভারত-বাংলাদেশ নির্দেশিকা, ১৯৭৫’-এর বিধান লঙ্ঘন করে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.