• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র উভয়েরই লক্ষ্য প্রথম জয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২০ ২০২৪, ২১:০৮ অপরাহ্ণ
অ- অ+
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র উভয়েরই লক্ষ্য প্রথম জয়
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বার্বাডোজ: টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে দুই স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে হারের স্বাদ নিয়ে দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে এ দুই দল। সুপার এইটে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আগামী শনিবার (২২ জুন) বার্বাডোজে বাংলাদেশ সময় সকাল ছয়টা ৩০ মিনিটে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে আট উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় প্রথমে ব্যাট করে ব্যাটারদের বড় ইনিংস ছাড়াই চার উইকেটে ১৮০ রানের লড়াকু পুঁজি পায় ক্যারিবীয়রা। দলের পক্ষে ওপেনার জনসন চার্লস সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া, ৩৬ রান করে করেন নিকোলাস পুরান ও অধিনায়ক রোভম্যান পাওয়েল। ইনিংসের শেষ দিকে ১৫ বলে অনবদ্য ২৮ রানের ইনিংস খেলেন শেরফানে রাদারফোর্ড। ব্যাটাররা ১৮০ রানের পুঁজি এনে দিলেও ওয়েস্ট ইন্ডিজকে জয়ের স্বাদ দিতে পারেনি বোলাররা। ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টের সামনে অসহায় ছিলেন আকিল হোসেন-আলজারি জোসেফ-আন্দ্রে রাসেলরা। সল্টের ৪৭ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংসে হারের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে চান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পাওয়েল। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের বোলিং ভাল হয়নি। দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে আরো উন্নতি করতে হবে। প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখতে পারলে, উইকেট পাওয়া সহজ হবে। আশা করছি, যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরের ম্যাচেই আমরা সেরা পারফরমেন্স দেখাতে পারব ও জয় নিয়ে মাঠ ছাড়তে পারব।’

এ দিকে, দারুন খেলেও দক্ষিণ আফ্রিকার কাছে ১৮ রানে হেরে বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করেছে যুক্তরাষ্ট্র। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বিশ্বকাপে আরো একটি বড় অঘটনের জন্ম দিতে পারেনি যুক্তরাষ্ট্র। ১৯৫ রানের লক্ষ্যে মিডল অর্ডারের চার ব্যাটার মিলে মাত্র ২৩ রান করতে পারে। আর সেখানেই যুক্তরাষ্ট্রের হাতের মুঠো থেকে ম্যাচ বেড়িয়ে যায়। তারপরও ৭৬ রানে পাঁচ উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৯১ রানের জুটি গড়ে যুক্তরাষ্ট্রকে লড়াই ফিরিয়েছিলেন ওপেনার আন্দ্রিস গাউস ও হারমিত সিং। কিন্তু, আস্কিং রান রেট বহুখানি বেড়ে যাওয়ার কারণে শেষ দিকে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে পারেনি যুক্তরাষ্ট্র। ছয় উইকেটে ১৭৬ রান করে তারা। পাঁচটি করে চার-ছক্কায় ৪৭ বলে সর্বোচ্চ ৮০ রানে অপরাজিত থাকেন গাউস।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে না পারার আক্ষেপে ভুগছেন গাউস। মিডল অর্ডারে বড় জুটি হলে জয়ের সুযোগ ছিল বলে মনে করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে প্রোটিয়াদের কাছে হারের দুঃখ ভুলতে চান গাউস, ‘মিডল অর্ডারে বড় জুটি হলে, ম্যাচের ফল অন্য রকম হতে পারত। আশা করি, পূর্বের ম্যাচের ভুলগুলো দ্রুতই শুধরে উঠতে পারবে ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাই আমরা। গ্রুপ পর্বে ভাল ক্রিকেট খেলেছি। তাই, দলের শক্তি ও সামর্থ্যের বিষয়ে আমাদের আত্মবিশ্বাস আছে।’

এ প্রথম বারের মত টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। তবে ইতিমধ্যে ওয়ানডে ফরম্যাটে এক বার দেখা হয়েছে দুই দলের। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে ৩৯ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রান্ডন কিং, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্র্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

যুক্তরাষ্ট্র দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, এন্ড্রিস গোস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্ড কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নসথুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শেডলি ভ্যান, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর।

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.