• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

ইসরায়েলের কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিলে আইসিসির ওপর নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ২৩ ২০২৪, ২১:১৪ অপরাহ্ণ
অ- অ+
ফের মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

এন্টনি ব্লিঙ্কেন

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান আদালতে জ্যেষ্ঠ ইসরায়েলের কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।

করিম খান সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ হামাসের শীর্ষ তিন নেতার গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন আইসিসির বিচারকমণ্ডলীর কাছে।

আইসিসির শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য রিপাবলিকানদের ক্রমাগত চাপের মধ্যেই ব্লিঙ্কেন এ মন্তব্য করেছেন; যা নিয়ে এ সপ্তাহেই যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভোট হতে পারে।

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য না হলেও ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে জারি করা আইসিসির গ্রেফতারি পরোয়ানাসহ পূর্ববর্তী রায়কে সমর্থন জানিয়েছিল।

মঙ্গলবার (২১ মে) কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানিতে রিপাবলিকান সিনেটর জেমস রিশক জানতে চান, স্বাধীন, বৈধ ও গণতান্ত্রিক বিচারব্যবস্থা আছে এমন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো থেকে আইসিসিকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রে আইন প্রণয়ন করার জন্য ব্লিঙ্কেনের সমর্থন থাকবে কি না।
উত্তরে ব্লিঙ্কেন জানিয়েছেন, দুই দলের মধ্যে আলোচনার মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ নিতে আপনাদের সঙ্গে কাজ করতে করতে আমি বদ্ধপরিকর। একরোখা এ সিদ্ধান্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে আমাদের উদ্যোগী হতে হবে।

এরমধ্যেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দুইটি বিল উত্থাপিত হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে রিপাবলিকান কংগ্রেস সদস্য চিপ রয় ‘ইলেজিটিমেট কোর্ট কাউন্টার অ্যাকশন অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করেন। এতে বলা হয়েছে, ‘আইসিসি যদি যুক্তরাষ্ট্রের সুরক্ষিত ব্যক্তি ও তাদের মিত্রদের বিরুদ্ধে মামলা বাতিল না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করাসহ যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাহার ও দেশটিতে কোন প্রকার লেনদেন করা থেকে নিষিদ্ধ করা হবে।’

বিলটির প্রতি কংগ্রেস সদস্যদের আগ্রহ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের তৃতীয় সর্বোচ্চ রিপাবলিকান নেতা এলিসে স্টেফানিকসহ অন্তত ৩৭ জন আইনপ্রণেতা বিলটির পৃষ্ঠপোষকতা করছেন।

এ দিকে, কয়েকজন বামপন্থী ডেমোক্র্যাট যেমন মিনেসোটা কংগ্রেসওম্যান ইলহান ওমর আইসিসির পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন। ওমর আদালতের অভিযোগের তাৎপর্যের উপর জোর দিয়ে যুক্তরাষ্ট্রকে আইসিসির কাজকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।

সম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারে রিপাবলিকান-নেতৃত্বাধীন হাউজ বা ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেটে যথেষ্ট সমর্থন আছে কিনা তা অনিশ্চিত।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে মঙ্গলবার (২১ মে) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইন প্রণেতাদের সঙ্গে ‘পরবর্তী পদক্ষেপ; নিয়ে আলোচনা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন।

রাশিয়া থেকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাব নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ইচ্ছা ও আচরণ কৌতূহলের ব্যাপার।’

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.