• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের ‘সম্পূর্ণ জয়’ নিয়ে সন্দেহ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ১৫ ২০২৪, ১৪:৪৮ অপরাহ্ণ
অ- অ+
গাজায় ইসরায়েলের ‘সম্পূর্ণ জয়’ নিয়ে সন্দেহ যুক্তরাষ্ট্রের

কার্ট ক্যাম্পবেল

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মিয়ামি, যুক্তরাষ্ট্র: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা সাত মাসেরও অধিক সময় ধরে চলা এ অভিযানে মারা হয়েছে ৩৫ হাজারের অধিক লোক। গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সৃষ্টি হয়েছে মানবিক সংকট। তবে, এর পরও হামাসকে নির্মূল বা পরাজিত- কোনটিই করতে পারেনি ইসরায়েল। আর তাই, ইসরায়েল গাজায় ‘সম্পূর্ণ বিজয়’ অর্জন করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে খোদ বাইডেন প্রশাসনেই। এমনকি কিছু ক্ষেত্রে গাজায় বিজয়ের তত্ত্ব কী তা বুঝতেও কার্যত সংগ্রাম করছে যুক্তরাষ্ট্র। সংবাদ রয়টার্সের

ফিলিস্তিনি উপত্যকা গাজায় হামাসকে পরাজিত করে ইসরায়েল ‘সম্পূর্ণ বিজয়’ অর্জন করবে বলে তেমন কোন সম্ভাবনা বাইডেন প্রশাসন দেখছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল। যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইসরায়েলকে যুদ্ধ-পরবর্তী গাজা শাসনের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরিতে সাহায্য করার আহ্বান জানিয়েছেন, তার পরও ক্যাম্পবেলের এ মন্তব্য বাইডেন প্রশাসন তথা শীর্ষ স্থানীয় যুক্তরাষ্ট্রের কোন কর্মকর্তার কাছ থেকে এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার স্বীকারোক্তি যে, ইসরায়েলের বর্তমান সামরিক কৌশল এমন ফলাফল আনবে না যে লক্ষ্যে তারা যুদ্ধ করছে।

সোমবার (১৩ মে) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ন্যাটো ইয়ুথ সামিটে ক্যাম্পবেল বলেন, ‘কিছু ক্ষেত্রে, আমরা বিজয়ের তত্ত্ব কী, তা নিয়ে সংগ্রাম করছি। কখনো কখনো আমরা যখন ইসরায়েলি নেতাদের কাছ থেকে শুনি, তারা বেশিরভাগ সময়ই… যুদ্ধক্ষেত্রে ব্যাপক বিজয়, সম্পূর্ণ বিজয়ের ধারণা সম্পর্কে কথা বলেন।’

তিনি আরো বলেন, ‘তবে, আমরা বিশ্বাস করি, তেমন কিছুর (সম্পূর্ণ বিজয় অর্জন) সম্ভাবনা আছে বা তেমন কোন কিছু সম্ভব। এবং এটি অনেকটা সেই পরিস্থিতির মতই দেখায় যেখানে আমরা ৯/১১’-এর পরে (আফগানিস্তান ও ইরাকে) নিজেদের পেয়েছি।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বার বার হামাসের বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে, গাজা উপত্যকায় ইসরায়েলের নিরলস আক্রমণে ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বর্বর ইসরায়েলি আগ্রাসনে ঘনবসতিপূর্ণ ক্ষুদ্র এ ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছাড়া, ক্যাম্পবেল এমন এক সময়ে এ মন্তব্য করলেন, যখন গাজা উপত্যকার দক্ষিণতম শহর রাফাহতে বড় ধরনের কোন সামরিক আক্রমণ না করার জন্য ইসরায়েলকে সতর্ক করছে যুক্তরাষ্ট্র। মূলত ইসরায়েলের হামলায় এরই মধ্যে বাস্তুচ্যুত হওয়া দশ লাখেরও বেশি মানুষ এ শহরে আশ্রয় নিয়েছেন।

১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাকে আক্রমণের পর যে পুনরাবৃত্তিমূলক বিদ্রোহের মুখোমুখি হয়েছিল, গাজার পরিস্থিতির সাথে সেটির তুলনা করে ক্যাম্পবেল বলেন, ‘এ ধরনের সংকটের রাজনৈতিক সমাধান প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা আররো বেশি হওয়া উচিত। বহু দেশ এমন একটি রাজনৈতিক সমাধানের দিকে অগ্রসর হতে চায়, যেখানে ফিলিস্তিনিদের অধিকারকে আরো সম্মান করা হবে।’

এর এক দিন পূর্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বলেন যে, ‘রাফাহতে ইসরায়েল হামলা চালিয়ে হামাসকে পরাজিত করতে পারবে না।’

বহু বিশ্লেষকও বলছেন, ‘হামাসকে পরাজিত করা সম্ভব নয়। কারণ, হামাস একটি আদর্শের নাম। আদর্শকে অস্ত্র দিয়ে দমিয়ে রাখা যায় না।’

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.