• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৬ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

খোলা বাজারে ডলার সংকট, আচমকা মূল্য বেড়ে ১২৫ টাকায় উন্নীত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ১০ ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ণ
অ- অ+
আচমকা ডলারের মূল্য বাড়ল সাত টাকা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক আচানক ডলারের বিনিময় হার সাত টাকা বাড়ানোর এক দিন পর বৃহস্পতিবার (৯ মে) অনানুষ্ঠানিক খোলা বাজারে মার্কিন ডলার প্রায় উধাও হয়ে যায়। টাকায় মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণে বুধবার (৮ মে) ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতি প্রয়োগ করে এক দিনেই ডলারের বিনিময় হার সাত টাকা বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে, ভবিষ্যতে মুনাফার জন্য ব্যবসয়ীদের মুদ্রা মজুতদারির সংবাদে খোলা বাজারে ডলার খুঁজে পাওয়া কঠিন ছিল। এমনকি মরিয়া ক্রেতারা তাদের বিদেশে যাতায়াত ও চিকিৎসার ব্যয় মেটাতে খোলা বাজারে এক ডলারের জন্য ১২৫ টাকা পর্যন্ত পরিশোধ করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ মে) বেসরকারি চাকরিজীবী জাহাঙ্গীর আলম বলেন, ‘থাইল্যান্ডে তার পিতার চিকিৎসার জন্য তিনি খোলা বাজার থেকে পাঁচ হাজার ডলার কেনার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি দেখেছেন, খোলা বাজারে প্রতি ডলার ১২৫ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে।’

এর পূর্বে, তিনি ব্যাংক থেকে ডলার কিনতে চেয়েছিলেন। জাহাঙ্গীর আলম বলেন, ব্যাংকগুলো একাধিক নথি চেয়েছিল ও পাঁচ হাজার ডলার বিক্রি করার মত বহু প্রশ্ন ছিল।

জাহাঙ্গীর জানান, একটি ব্যাংক পাঁচ ধরনের কাগজপত্র নিয়ে মাত্র ৫০০ ডলার সরবরাহ করতে রাজি হয়েছে।

থাইল্যান্ডের একটি হাসপাতালে পিতার অস্ত্রোপচারের ডলার জোগাড় করতে খোলা বাজারে গিয়েছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক পল্টনের এক মানি চেঞ্জার বলেন, ‘৮ মে পর্যন্ত অপ্রাতিষ্ঠানিক বাজারে মার্কিন ডলারের দর ১১৭ টাকার আশপাশে থাকলেও বাংলাদেশ ব্যাংক থেকে বিনিময় হার বাড়ানোর ঘোষণার পর আচমকা করে তা বেড়ে যায়।’

তিনি বলেন, ‘এটা শুধু মার্কিন ডলারের ক্ষেত্রেই ঘটেনি। হজ মৌসুম শুরু হওয়ায় সৌদির রিয়ালের চাহিদা বেশি থাকায় অন্যান্য মুদ্রার বিনিময় হারও রাতারাতি ৪-৫ টাকা বেড়েছে।’

নগদ ডলার ও অন্যান্য প্রধান মুদ্রার প্রধান উৎস খোলা বাজারে এক দিনের ব্যবধানে বিনিময় হার সাত টাকা বাড়ানোর সংবাদ গণমাধ্যমে প্রকাশের এক দিন পরই বিনিময় হার লাফিয়ে লাফিয়ে বেড়েছে।

আতিকুর রহমান বেশ কয়েক বছর ধরে খোলা বাজারে ডলার বিক্রি করছেন। বৃহস্পতিবার (৯ মে) ক্রেতা পরিচয় দিয়ে তার সাথে ফোনে যোগাযোগ করেন এ প্রতিবেদক। তিনি প্রথমে বলেছিলেন, ডলার পাওয়া যাচ্ছে না। কিন্তু, পরে তিনি ১১৯ টাকা দরে ডলার বিক্রি করতে রাজি হন।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘ব্যাংকে পর্যাপ্ত ডলার রয়েছে ও মানুষ ডলার কিনতে ব্যাংকে যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমাদের খুচরা বিক্রির জন্য ডলারের পর্যাপ্ত রিজার্ভ আছে ও সরবরাহ ভালো। এখন কে বিক্রি করবে বা করবে না, সেটা তার বিষয়। যারা মানি এক্সচেঞ্জে ডলার পাননি, তারা ব্যাংক থেকে ডলার কিনতে পারেন। খুচরা ও এলসি চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের এখন ৫০ মিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে।’

বিশিষ্ট অর্থনীতিবিদ ও আইএমএফের সাবেক কর্মকর্তা আহসান এইচ মনসুর বলেন, ‘খোলা বাজারে ডলারের সাময়িক ঘাটতি মেটাতে ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বাড়াতে হবে বাংলাদেশ ব্যাংককে।

তিনি আরো বলেন, ‘ডলার ব্যবসায়ীরা বৈদেশিক মুদ্রার দর আরো বাড়ানোর সংকেত পেয়েছেন, সে কারণেই তারা স্টক রাখার পর ডলার ঘাটতির কথা বলছেন। সরবরাহ বাড়লে হার কমবে।’

আহসান এইচ মনসুর বলেন, ‘খোলাবাজারে বিনিময় হার সব সময়ই ব্যাংকের চেয়ে বেশি থাকে, কখনো কখনো বাজার তদারকির অভাবে তা অস্বাভাবিক পর্যায়ে বেড়ে যায়।’

ShareTweetShare

আরও পড়ুন

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত
চট্টগ্রাম

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন
চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’
বিনোদন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
তথ্যপ্রযুক্তি

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.