• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

চট্টগ্রামে নিজেদের মধ্যে মারামারি করে আহত ছাত্রলীগের ১৩ জন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ৭ ২০২৪, ১৭:১৩ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামে নিজেদের মধ্যে মারামারি করে আহত ছাত্রলীগের ১৩ জন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম সরকারি হাজী মহসীন কলেজ ও চকবাজার ছাত্রলীগের দুই গ্রুপের সংর্ঘষে অন্তত ১৩ জন নেতা-কর্মী আহত হয়েছে। সোমবার (৬ মে) দুপুরে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি পালনকালে মহসিন কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মহসিন কলেজ ছাত্রলীগের দশজন ও চকবাজার থানা ছাত্রলীগের তিনজন নেতা-কর্মী আহত হয়েছে বলে উভয় পক্ষ দাবি করছে।

আহতরা হলেন মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈম, ছাত্রলীগের নেতা মফিজুর রহমান (বিএসএস ফাইনাল), আরমান হোসাইন (বিবিএস তৃতীয় বর্ষ), মোহাম্মদ তাকিব (বিবিএস চতুর্থ বর্ষ), আরবিন আরমান (দ্বিতীয় বর্ষ), সাইদুল (বিএসএস তৃতীয় বর্ষ), নাফিস (বিবিএস দ্বিতীয় বর্ষ), শিহাব (বিএসএস দ্বিতীয় বর্ষ), রিমনও অন্তর (এইচএসসি দ্বিতীয় বর্ষ)।

চকবাজার ছাত্রলীগের তিনজন হলেন চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলামসহ ইমরান খান ইমন ও আশিকুল ইসলাম রবিন।

কাজী নাঈম বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের পদযাত্রা ও পতাকা উত্তোলন কর্মসূচি ছিল৷ পদযাত্রা নিয়ে বের হয়ে ঘুরে এসে পুনরায় কলেজের প্রধান ফটকে দাঁড়াতেই জাহেদুল ইসলামের নেতৃত্বে এক দল ছেলে আমাদের উপর হামলা চালালে আমাদের অন্তত দশ নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় আমরা মামলা করব।’

জাহিদুল ইসলাম বলেন, ‘টেম্পো ভাড়া করাকে কেন্দ্র করে মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। ছাত্রলীগ ঘোষিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে আমরা সিআরবিতে যাওয়ার জন্য টেম্পো ভাড়া করছিলাম। দুইটি টেম্পো ভাড়া করেছি, সেগুলোতে আমাদের কর্মীরা বসা ছিল। পরে আরেকটা টেম্পো ভাড়া করলে আমাদের ছেলেরা ওইটাতে ওঠে বসে। এ সময় মহসিন কলেজের মাঠের পাশ দিয়ে তারাও টেম্পো ভাড়া করতে আসে। আমরা তাদের বলেছি, এ টেম্পো আমরা ভাড়া করেছি। তোমরা অন্য একটি ভাড়া কর। কিন্তু, তাদের কথা হচ্ছে এ টেম্পো তারা নিয়ে যাবে। এ সময় ছাত্রলীগের নাঈম ও মিজানের নেতৃত্বে আমাদের ছেলেদের উপর হামলা করা হয়।’

চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সারোয়ার বলেন, ‘তাদের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। হতাহতের কোন তথ্য আমার কাছে নেই। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন
চট্টগ্রাম

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ
চট্টগ্রাম

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।
অর্থনীতি

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.