• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

জাল মৃত্যু সনদ: মিল্টন সমাদ্দার তিন দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ২ ২০২৪, ১৯:২০ অপরাহ্ণ
অ- অ+
জাল মৃত্যু সনদ: মিল্টন সমাদ্দার তিন দিনের রিমান্ডে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের জাল মৃত্যু সনদ দেয়ার অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ মে) মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন ডিবি পুলিশের এসআই কামাল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তোফাজ্জল হোসেন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মিল্টন সমাদ্দার চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার সেন্টার চিকিৎসা সেবা প্রতিষ্ঠান খুলে মানবতার ফেরিওয়ালা পরিচয় দিয়ে অজ্ঞাতনামা, ওয়ারিশবিহিন ব্যক্তি, শিশু ও প্রতিবন্ধিদের নিয়ে চিকিৎসা ও সেবা প্রদানের নামে সঠিক দায়িত্ব পালন না করে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। ধৃত আসামি দীর্ঘ দিন ধরে জালজালিয়াতির মাধ্যমে ৫০টি মৃতের সার্টিফিকেট দিয়েছেন। এতে আসামির অন্য কোন অসৎ উদ্দেশ্য আছে কিনা, মৃত্যুর সঠিক কারণ, তার তথ্য উপাত্ত উদঘাটন, ধৃত আসামি নিজে ডাক্তার না হয়ে, আদৌ তার ডাক্তারি সনদ আছে কিনা তা যাচাই, তার সহযোগী অন্যান্য আসামিদের সনাক্তসহ নাম, ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার করার জন্য, চিকিৎসা সেবার নাম করে শারীরিক ও মানসিক নির্যাতন করে কোন ভিকটিমকে হত্যা এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় করেছে কিনা- সেই তথ্য সংগ্রহ এবং অজ্ঞাতনামা শিশুদের আইনানুগ অভিভাবকদের অজ্ঞাতে পাচার করেছে কিনা- এসব অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।

বুধবার (১ মে) রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর বৃহস্পতিবার (২ মে) তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা করা হয়। মামলায় মিল্টনের সহযোগী কিশোর বালাকেও আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ‘মানবতার ফেরিওয়ালার অত্যাচার ও মারামারির খবর প্রকাশিত হওয়ার পর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য মামলার বাদিসহ পুলিশ মিরপুরে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার সেন্টারে হাজির হলে মিল্টন সমাদ্দার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সে কোন নিবন্ধিত ডাক্তার নয় এবং তার এ প্রতিষ্ঠানে সে নিবন্ধিত কোন ডাক্তার নিয়োগ দেয় নাই। সে চাইল্ড এন্ড ওন্ড এইজ কেয়ার সেবার নামে প্রতিষ্ঠান তৈরি করে নিজে ডাক্তার সেজে এজাহারভূক্ত পলাতক আসামি কিশোর বালার সাথে পরস্পর যোগসাজসে প্রতারণামূলকভাবে বিভিন্ন চিকিৎসা সেবা দেয়, ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি করে ফেসবুক, ওয়াটসআপ ও ইমোর মাধ্যমে আসামি মিল্টন সমাদ্দারের এক কোটি ২০ লাখ ফ্রেন্ড ফলোয়ারের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রতারণামূলকভাবে অর্থ উপার্জন করত। তখন ধৃত আসামি মিল্টন সমাদ্দারের দেখানো মতে, তার প্রতিষ্ঠানের বিভিন্ন কাগজপত্র ও তার টেবিলে থাকা ডেথ সার্টিফিকেট, দুইটি স্ট্যাম্প সিল, যার একটিতে ইংরেজিতে Md Mohid Khan অন্যটিতে বাংলায় মিল্টন সমাদ্দারের নাম লেখা আছে। আসামি মিল্টন সমাদ্দার নিজে নিজে ডাক্তার সেজে প্রতারণার আশ্রয় নিয়ে আশ্রমে মৃতদের মৃত ঘোষণা ও জালজালিয়াতির মাধ্যমে মৃত্যু সনদপত্র দিত।’

মামলার এজহারে আরো বলা হয়, ‘প্রাথমিক তদন্তে জানা যায়, মিল্টন সমাদ্দার দীর্ঘ দিন ধরে মানবতার সেবা ও চিকিৎসার নামে বিভিন্ন বয়স্ক ও শিশুকে নিয়ে শারিরিক, মানসিক আঘাত করে কখনো কখনো তাদের সুচিকিৎসার নাম করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে আসছিল বলে বিভিন্ন ইলেকট্রিক, সোস্যাল মিডিয়ায় প্রকাশ্যে প্রচার করা হয়েছে। আসামি একজন বিশেষজ্ঞ ডাক্তার না হয়েও সেবার নামে অজ্ঞাতনামা, ওয়ারিশবিহীন ব্যক্তিদের নিয়ে চিকিৎসা না দিয়ে, খাবারের যথাযথমান বজায় না রেখে বিভিন্ন মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে।’

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ
চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি
তথ্যপ্রযুক্তি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান
রাজনীতি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম
অর্থনীতি

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ
চট্টগ্রাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি
তথ্যপ্রযুক্তি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.