• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিক্ষা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ২১-২৭ এপ্রিল চিকিৎসা দিবে ক্ষুদে ডাক্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬ ২০২৪, ১৮:৩৩ অপরাহ্ণ
অ- অ+
মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ২১-২৭ এপ্রিল চিকিৎসা দিবে ক্ষুদে ডাক্তার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ক্ষুদে ডাক্তার দিয়ে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম শুরু হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধীন ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের অধীনে গেল ১৯ মার্চ অনুষ্ঠিত টেকনিকেল কমিটির সভার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‘
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১-২৭ এপ্রিল সময়কালীন মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার দিয়ে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে ডাক্তার দল গঠন ও তাদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা একটি অভিনব কার্যক্রম- যাতে শিক্ষার্থীদের অণুপ্রাণিত হওয়ার ও দলগতভাবে কাজ করার এমনকি সুশৃঙ্খলভাবে জীবন গড়ার সুযোগ সৃষ্টিতে এ ধরনের কার্যক্রম নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য পরীক্ষায় গঠিত ক্ষুদে ডাক্তারদল তাদের জন্য নির্ধারিত শ্রেণির সব শিক্ষার্থীর ওজন, উচ্চতা ও দৃষ্টি শক্তি পরিমাপসহ আনুষঙ্গিক অন্যান্য তথ্য সংগ্রহ করে তা স্বাস্থ্য পরীক্ষার ফরমে লিপিবদ্ধ করবে। স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে এ ক্ষুদে ডাক্তার দল কোন শিক্ষার্থীর অস্বাভাবিক শারীরিক বৃদ্ধিসহ দৃষ্টি শক্তিতে ত্রুটি কিংবা স্বাস্থ্য পরীক্ষার ফরমে উল্লেখিত অন্যান্য বিষয়াদির তথ্য ও গাইড শিক্ষকদের নজরে আনবে। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ছকে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম তথ্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সরবরাহ করতে হবে এবং এ বিষয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে সমন্বয় সাধন করতে হবে।’

মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তারের মাধ্যমে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম পালনের জন্য শিক্ষকদের তার আওতাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ উল্লেখিত বিষয়গুলো পালন করার নির্দেশনা দেয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদের ২১-২৭ এপ্রিল সময়কালীন মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার দিয়ে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’কার্যক্রম পালনের জন্য নির্দেশনা দেবেন। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিজ নিজ ক্লাস্টারের বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তারদের দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমটি সুষ্ঠুভাবে প্রতিপালনের ব্যাপারটি নিবিড়ভাবে তত্বাবধান করবেন। জেলা/উপজেলার সব কর্মকর্তাকে দৈব চয়নের ভিত্তিতে বিদ্যালয়ে ওই কার্যক্রম নিবিড়ভাবে পরিবীক্ষণ করতে হবে। শিক্ষকরা যেন স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রমে অংশ নেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিদ্যালয়ের সব সহকারী শিক্ষককে এ কর্মসূচীতে সম্পৃক্ত করতে হবে।

ShareTweetShare

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রাম নগর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল
রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রাম নগর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

স্ট্রিটফুডের স্বাস্থ্যঝুঁকি কমাতে আইনি তদারকির দাবি
চট্টগ্রাম

স্ট্রিটফুডের স্বাস্থ্যঝুঁকি কমাতে আইনি তদারকির দাবি

ভাটিয়ারী শিপ ইয়ার্ডে দুর্ঘটনা : আহতদের দেখতে চমেক হাসপাতালে আসলাম চৌধুরী
চট্টগ্রাম

ভাটিয়ারী শিপ ইয়ার্ডে দুর্ঘটনা : আহতদের দেখতে চমেক হাসপাতালে আসলাম চৌধুরী

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.