• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

আকবর শাহে কিশোর গ্যাংয়ের হামলায় আহত সেই চিকিৎসক বাবার মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০ ২০২৪, ১৯:৪৪ অপরাহ্ণ
অ- অ+
আকবর শাহে কিশোর গ্যাংয়ের হামলায় আহত সেই চিকিৎসক বাবার মৃত্যু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি এলাকায় ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত দন্ত চিকিৎসক কোরবান আলী (৬০) মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) ভোর ছয়টার দিকে সিটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন কোরবান আলীর ছেলে আলী রেজা। তিনি জানান, আজ ভোরে তার বাবা মারা গেছেন।

কিশোর গ্যাংয়ের হামলার পর থেকে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

শুক্রবার (৫ এপ্রিল) বিকালে আকবরশাহ থানা এলাকার পশ্চিম ফিরোজ শাহ হাউজিং এলাকায় কোরবান আলীর ছেলে আলী রেজাকে মারধর করছিলেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনা দেখে ছেলেকে বাঁচাতে গেলে হামলার শিকার হন কোরবান আলী। এর পর থেকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সিটির ষোলশহর এলাকায় তার ডেন্টাল ক্লিনিক রয়েছে।

আলী রেজা জানান, কিছু দিন পূর্বে আকবরশাহ থানা এলাকার পশ্চিম ফিরোজ শাহ হাউজিং এলাকায় জে লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় দুইজন স্কুলছাত্রকে কিশোর গ্যাংয়ের সদস্যদের মারধর করতে দেখি। এক পর্যায়ে তারা আমার কাছে এসে সাহায্য চায়। আমি সাথে সাথে ৯৯৯-এ কল দিই। এরপর পুলিশ এসে কিশোর গ্যাংয়ের একজনকে ধরে নিয়ে যায়।

তিনি বলেন, ‘এরপর শুক্রবার (৫ এপ্রিল) বিকালে ইফতার কিনতে বাসা থেকে বের হই। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা আমাকে মারধর করতে থাকে। সংবাদ পেয়ে বাবা ঘটনাস্থলে আসেন। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের ইটের আঘাতে বাবা মাথায় গুরুতর আঘাত পান। পরে, তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।’

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, ‘এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে আকবর শাহ থানায় মামলা করা হয়েছে।’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭ এর তথ্য মতে, চট্টগ্রামে ২৫০টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। প্রতি গ্রুপে ছয় থেকে ১৫ জন সদস্য রয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.