• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬ ২০২৪, ১৭:৩৮ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ডি-ইউনিটভুক্ত বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা শনিবার (১৬ মার্চ) সকাল সোয়া দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। চবির উপাচার্য প্রফেসর শিরীণ আখতার ও উপ-উপাচার্যদ্বয় চবির কেন্দ্রে ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। এ সময় ডি-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও চবির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, জয়েন্ট কো-অর্ডিনেটর ও চবি আইন অনুষদের ডিন প্রফেসর আবদুল্লাহ আল ফারুক, জয়েন্ট কো-অর্ডিনেটর ও চবির জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ তৌহিদ হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, চবির শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতি বছরের মত চবির এবারের ভর্তি পরীক্ষাসমূহ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুসম্পন্ন হওয়ায় শিরীণ আখতার ও মাননীয় উপ-উপাচার্যদ্বয় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন। একইসঙ্গে এ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় চবির বিভিন্ন ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর, জয়েন্ট কো-অর্ডিনেটর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, হলগুলোর প্রভোস্ট ও আবাসিক শিক্ষক, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানান।

এছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ট্রাফিক কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, হাটহাজারী উপজেলা প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানান। উপাচার্য চবির ভর্তি পরীক্ষার মত অন্য সব ইতিবাচক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, কার্যকর ভূমিকা এবং এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।

বলে রাখা ভাল, প্রথম বারের মত চবিতে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষাগুলো চবির ক্যাম্পাস ও চট্টগ্রামস্থ পাঁচটি কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকা শহরস্থ পাঁচটি কলেজ কেন্দ্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হয়েছে। ডি-ইউনিটভুক্ত বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার মাধ্যমে ভর্তি পরীক্ষার মূল অংশ তথা তত্বীয় অংশ সম্পন্ন হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.