• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৬ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

সাংবাদিক কন্যা রাইফার দ্বিতীয় জন্মদিন আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯ ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ণ
অ- অ+
সাংবাদিক কন্যা রাইফার দ্বিতীয় জন্মদিন আজ

রাফিদা খান রাইফা

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রামের সাংবাদিক কন্যা রাফিদা খান রাইফার দ্বিতীয় জন্মদিন বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)! বেঁচে থাকলে এ ২৯ ফেব্রুয়ারি আট বছর পূর্ণ হত তার। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি জন্ম নিয়েছিল রাইফা। সেই হিসেবে চার বছর পর পর ২৯ ফেব্রুয়ারি হয় রাইফার জন্মদিন। যেহেতু চার বছর পর পর রাইফার জন্মদিন আসে, তাই পরিবারের পক্ষ থেকে বেশ ঘটা করেই প্রতি বার রাইফার জন্মদিন পালনের ইচ্ছে ছিল।
কিন্তু, মাত্র দুই বছর চার মাস বয়সেই বেসরকারি ম্যাক্স হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে মেডিকেল মার্ডারের শিকার হয়ে অকালে না ফেরার দেশে চলে গেছে রাইফা। এ কারণে এ ২৯ ফেব্রুয়ারি রাইফার দ্বিতীয় জন্মদিনটা সেভাবে ঘটা করে পালন করা হচ্ছে না। ওই মেডিকেল মার্ডারের কারণে ঘটা করে রাইফার জন্মদিন পালন করার স্বপ্নটা আজীবন স্বপ্নই থেকে যাবে রাইফার শোকাহত পরিবারের।

এ প্রসঙ্গে রাইফার শোকাহত মা রুমানা খানম বলেন, ‘জন্মদিনের কেক খুব পছন্দ করতো রাইফা। তাই, মাঝে মাঝেই ওর বাবা বাসায় কেক নিয়ে আসত। কেক পেয়ে রাইফা ভীষণ খুশি হত। ২৯ ফেব্রুয়ারি ওর জন্ম হওয়ায় চার বছর পর পর হয় রাইফার জন্মদিন। এ কারণে বেশ ঘটা করেই রাইফার জন্মদিন পালনের স্বপ্ন ছিল আমাদের। কিন্তু, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার শিকার হয়ে মাত্র দুই বছর চার মাস বয়সেই অকালে মারা যায় রাইফা। ওর বড় কোন অসুখ ছিল না। প্রাণঘাতি অসুখ না হওয়ার পরও চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার শিকার হয়েছে সে। যাদের কারণে আমার কোল খালি হয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

একই প্রসঙ্গে রাইফার শোকাহত বাবা সাংবাদিক রুবেল খান বলেন, ‘সামান্য গলা ব্যাথা নিয়ে ২০১৮ সালের ২৮ জুন চট্টগ্রাম সিটির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশু রাইফাকে। কিন্তু, ওই হাসপাতালে ভর্তির পর থেকেই রাইফাকে ভুল চিকিৎসা দেয়া হয় ও চিকিৎসায় সীমাহীন অবহেলা করা হয়। আমি বার বার নিষেধ করা সত্বেও চিকিৎসকরা আমার শিশু কন্যাকে রফিসিন নামের একটি অ্যান্টিবায়োটিক পুশ করেন। আমার আপত্তির মুখে চিকিৎসকরা বলেন, এ অ্যান্টিবায়োটিক পুশ করা হলে আপনার মেয়ের কোন ক্ষতি হবে না। বরং, ওর গলা ব্যাথা দ্রুত ভাল হয়ে যাবে। অথচ ওই অ্যান্টিবায়োটিক পুশ করার পর আমার মেয়ের শরীরের অবস্থা দ্রুত খারাপের দিকে যেতে থাকে। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারি, ‘ওভারডোজ অ্যান্টিবায়োটিক’ পুশ করায় আমার মেয়ের রিঅ্যাকশন হয়েছিল। ওই রিঅ্যাকশনের কারণে তার শ্বাস কষ্ট ও খিঁচুনি হয়। খিঁচুনির কারণে আমার মেয়ের যখন মুমূর্ষু অবস্থা, তখন আবারো ভুল চিকিৎসার শিকার হয় সে। তাকে এনআইসিইউতে না নিয়ে কেবিনের ভেতর ‘ওভারডোজ সেডিল’ পুশ করা হয়। এভাবে বার বার অবহেলা ও ভুল চিকিৎসার শিকার হয়ে অকালে মৃত্যু মারা যায় আমার একমাত্র শিশু কন্যা রাইফা। এ মৃত্যুর ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলার সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির তদন্ত প্রতিবেদনে শিশু রাইফার চিকিৎসায় অবহেলার বিষয়টি উঠে এসেছে। এছাড়াও, স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি ওই ম্যাক্স হাসপাতালের ১১টি ত্রুটি চিহ্নিত করেছে। তদন্তকারী পিবিআই কর্মকর্তা যদি সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদফতরের তদন্ত প্রতিবেদন দুটির সহযোগিতা নেন, তাহলে এ মামলার তদন্ত কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবেন।’

চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু প্রতিরোধ এবং দেশের চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন এবং চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা অর্জনের স্বার্থে রাইফার মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দ্রুত চার্জশীট প্রদানের দাবি জানান রুবেল খান। তিনি অভিযোগ করেন, চট্টগ্রামের বিএমএর নেতারা ও ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত চিকিৎসকদেরকে বাঁচানোর জন্য এখনো নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ক্ষমতা ও টাকার জোরে সবকিছু নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন রাইফার শোকাহত বাবা সাংবাদিক রুবেল খান।

উল্লেখ্য. ২০১৮ সালের ২৯ জুন মধ্য রাতে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু কন্যা রাইফা। ওই বছরের ১৮ জুলাই ভুল চিকিৎসা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে চার চিকিৎসকের বিরুদ্ধে সিটির চকবাজার থানায় এজাহার দায়ের করেন রুবেল খান। এজাহার দায়েরের দুই দিন পর এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। চকবাজার থানায় দায়ের করা মামলায় ডাক্তার বিধান রায় চৌধুরী, ডাক্তার দেবাশীষ সেনগুপ্ত, শুভ্র দেব ও বেসরকারি ম্যাক্স হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার লিয়াকত আলী খানকে আসামী করা হয়।

ShareTweetShare

আরও পড়ুন

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত
চট্টগ্রাম

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন
চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’
বিনোদন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
তথ্যপ্রযুক্তি

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.