• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

যেসব আমলে শয়তান পালিয়ে যায়

প্রকাশিত: জানুয়ারি ২৩ ২০২২, ১০:২৯ পূর্বাহ্ণ
অ- অ+
যেসব আমলে শয়তান পালিয়ে যায়
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ইসলাম ডেস্ক |

শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষকে গোমরাহ ও বিপথগামী করার প্রকাশ্য চ্যালেঞ্জ গ্রহণ করেই দুনিয়াতে এসেছে। এ চ্যালেঞ্জ থেকেই শয়তান মানুষকে নানাভাবে ধোঁকা, প্রতারণা, প্ররোচনা ও ক্ষতির দিকে নিয়ে যায়। এসব ক্ষতি থেকে বেঁচে থাকা প্রত্যেক মুমিন মুসলমানের একান্ত দায়িত্ব ও কাজ। হাদিসের অসংখ্য বর্ণনায় শয়তানের ক্ষতি থেকে বেঁচে থাকার আমল ওঠে এসেছে। এমনকি এমন অনেক আমল আছে যার প্রতিক্রিয়ায় শয়তান ও বদ জিন ভয়ে মানুষ থেকে পালিয়ে যায়। সেসব আমলগুলো কী?

১. নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি (প্রতিদিন) সকাল ও বিকালে আয়াতুল কুরসি ১ বার পড়বে; ওই ব্যক্তি সারাদিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবেন।’ (তারগিব)

২. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, ‘যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে শয়তান সারা রাত তার কাছে যাবে না।’ (বুখারি)

৩. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যেসব ব্যক্তি সকাল-সন্ধ্যায় ৩বার পড়বে-

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلاَ فِي السّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়া লা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।’

অর্থ : ‘আল্লাহর নামে; যাঁর নামের সঙ্গে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।’

তাহলে (বদ-জিন ও শয়তানসহ) কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না।; (আবু দাউদ)

৪. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘পেশাব-পায়খানার স্থানে জিন শয়তান থাকে। অতএব তোমাদের কেউ যখন সেখানে যায়; সে যেন বলে-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبائِث

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবছি ওয়াল খাবায়িছ।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে অপবিত্র পুরুষ জিন ও নারী জিন থেকে আশ্রয় চাই।’ (ইবনে হিব্বান, বুখারি, মুসলিম)

এছাড়াও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো গর্তে পেশাব করতে নিষেধ করেছেন; কারণ গর্ত হল জিনদের থাকার জায়গা।’ (আবু দাউদ)

৫. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সকাল-বিকাল সুরা ইখলাস, ফালাক, এবং নাস ৩ বার পড়বে; এ আমলই তার সবকিছুর (অনিষ্টতা থেকে বেঁচে থাকার) জন্য যথেষ্ট হবে।’ (আবু দাউদ, তিরমিজি)

শিশুদের জিন-শয়তান থেকে নিরাপদ রাখতে

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা সন্ধ্যার সময় তোমাদের সন্তানদের বাহিরে যাওয়া থেকে বিরত রাখবে। কারণ, তখন জিন-শয়তান (জমিনে) ছড়িয়ে পড়ে।’ (বুখারি)

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য এভাবে আশ্রয় প্রার্থনা করতেন-

أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

উচ্চারণ : উয়িজুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়ত্বানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।’

‘আমি তোমাদের দুইজনকে আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয়ে নিচ্ছি- যাবতীয় শয়তান ও বিষধর জন্তু থেকে এবং যাবতীয় ক্ষতিকর চোখ (বদনজর) থেকে।’ (বুখারি)

এমনকি শয়তান নারী-পুরুষের সন্তান জন্মদানের সময় তথা সহবাসের সময়ও ক্ষতি ও ধোঁকা-প্ররোচনা দিয়ে থাকে। সে সময় শয়তান-জিনের ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা এসেছে হাদিসে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘নিম্নোক্ত দোয়া পাঠ করে সহবাস করলে-

بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা।’

অর্থ : ‘আল্লাল্লাহর নামে। হে আল্লাহ! আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন।’

এ দোয়া পড়ার পর ওই সহবাসের ফলে সৃষ্ট সন্তানের কোনো ক্ষতি করতে পারে না জিন-শয়তান।’ (বুখারি, আবু দাউদ, তিরমিজি)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, শয়তানের আক্রমণ, ধোঁকা ও প্রতারণা থেকে বেঁচে থাকতে হাদিসের ওপর আমল করা। যারাই নিয়মিত এ আমলগুলো করবে শয়তান তাদের থেকে পালিয়ে যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআন-সুন্নাহর আমলে শয়তান-জিনের ক্ষতি ও প্ররোচনা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

ফের বাড়ানো এলপিজির মূল্য

আবারও বাড়ল এলপিজির দাম

পুনর্বহালসহ তিন দাবিতে মতিঝিলে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

পুনর্বহালসহ তিন দাবিতে মতিঝিলে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

নববর্ষ উপলক্ষে ছায়ানট সংগীত শিক্ষা কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নববর্ষ উপলক্ষে ছায়ানট সংগীত শিক্ষা কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা

সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা

সম্মাননায় ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান, ইতিহাস নিয়ে বার্তা দিলেন মেয়র শাহাদাত

সম্মাননায় ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান, ইতিহাস নিয়ে বার্তা দিলেন মেয়র শাহাদাত

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকরা দূত হিসেবে কাজ করবে : নৌপরিবহন মন্ত্রী

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকরা দূত হিসেবে কাজ করবে : নৌপরিবহন মন্ত্রী

ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল, শিক্ষাবৃত্তি ঘোষণা

ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল, শিক্ষাবৃত্তি ঘোষণা

বেড়েছে মাছের দাম

বেড়েছে মাছের দাম

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.