• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

বিলুপ্ত ২১টি খাল চিহ্নিত করে পুনরুদ্ধার করা হবে: মেয়র

প্রকাশিত: ডিসেম্বর ২৮ ২০২১, ২২:১৩ অপরাহ্ণ
অ- অ+
বিলুপ্ত ২১টি খাল চিহ্নিত করে পুনরুদ্ধার করা হবে: মেয়র
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, জলাবদ্ধতা নিরসনে মেগাপ্রকল্পের আওতায় নগরীর ৩৫টি খাল খনন ও সম্প্রসারণ করলেও ২১টি খাল বর্তমানে বিলুপ্ত প্রায়।

সি.এস খতিয়ানে এগুলোর অস্তিত্ব থাকলেও এখানে বহুতল ভবনসহ নানা ধরণের স্থাপনা রয়েছে। দখলকৃত এই খালগুলো চিহ্নিত করে এগুলো অবশ্যই পুনরুদ্ধার করা হবে এবং কাউন্সিলররা এই খালগুলো চিহ্নিত করবেন।

আজ মঙ্গলবার সকালে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনে কে.বি আবদুচ সাত্তার মিলনায়তনে চসিকের ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের ১১তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী সহ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, বিভাগী প্রধান, শাখা প্রধানগণ ও সেবা সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়র আরো বলেন, জলাবদ্ধতা নিরসনে বাস্তবয়নাধীন প্রকল্পের কাজে অধিকতর গতিশীলতা চাই। শুকনো মৌসুমে মেগা প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকগুলো সরিয়ে ফেলতে হবে। ছোট-বড় নালা নর্দমা ও খালগুলো থেকে আবর্জনা, মাটি ও পলিথিন সরিয়ে ফেলা হবে।

মেগাপ্রকল্প বাস্তবায়নের কাজে খালগুলো যেখানে বাঁধ বা দেয়াল আছে সেগুলো সিডিএর সাথে সমন্বয় করে সরিয়ে নেয়ার ব্যবস্থা করতে হবে। সিডিএর মেগা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করতে হবে যাতে প্রাণঘাতী কোন বিপর্যয় না ঘটে।

তিনি জানান, চসিক মশা নিধন, পরিস্কার-পরিচ্ছন্নতা ও আলোকায়নকে অগ্রাধিকার দেয়। মশক নিধনে আলাদা ফোর্স করা হবে। এদের আলাদা পোশাক হবে। মশক নিধনে যে ওষুধ ছিটানো হয় তার কার্যকারিতা যাচাই করা হবে। পরিস্কার-পরিচ্ছন্নতায় নগরীকে ৬টি জোনে ভাগ করা হয়েছে।

এক্ষেত্রে কোন অবহেলা ও অবজ্ঞা গ্রাহ্য হবে না। দায়িত্ব পালনে কেউ ব্যর্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। আলোকায়নের ক্ষেত্রে কোন অবহেলা বরদাস্ত করা হবে না। যে সকল সড়ক বাতি খারাপ বা অচল হয়েছে সেগুলো জরুরী ভিত্তিতে সারিয়ে তুলতে হবে।

মেয়র রাজস্ব আয়ের পরিধি বাড়ানোর উপর গুরুত্বারোপ করে বলেন, শুধুমাত্র গৃহকরের মধ্যেই রাজস্ব আয়ের পরিধি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। অনেকেই ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করছে তাদেরকে লাইসেন্স’র আওতায় আনতে হবে। গৃহকরের ক্ষেত্রেও ফাঁকিবাজি আছে, অনেক বাড়ি মালিক বাড়ির কর দিতে অনীহা করে এবং কর আদায়কারীর সাথেও দুর্ব্যবহার করে।

এসমস্ত বাড়ির মালিকদের সাথে টিও বা রাজস্ব কর্মকর্তা আলোচনা করে কর আদায়ে সচেষ্ট হতে হবে। রাজস্ব আয়ের ক্ষেত্রে যে ২৬টি খাত রয়েছে সেই খাতগুলোর আয় নিশ্চিত করতে হবে। এই খাতগুলো থেকে কর আদায়ের ক্ষেত্রে কোন ঢিলেমী চলবে না।

তিনি নগরীর যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে উল্লেখ করে বলেন, দখলমুক্ত হবার পর ফুটপাত ও সড়ক আবার বেদখল হলে এ ব্যাপারে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।

তিনি যান্ত্রিক বিভাগের শৃঙ্খলার উপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের জ্বালানি অপচয় রোধ করতে হবে। সন্ধ্যার পর চসিকের কোন ট্যাক্সি চলবে না। যে সকল কর্মকর্তা ও কর্মচারীকে পরিবহন কেনার জন্য ঋণ দেয়া হয়েছে চসিক তার জ্বালানি সরবরাহ দেবে না।

তিনি আরো বলেন, পরিবেশ বান্ধব নগরী গড়ার লক্ষ্যে আমাদেরকে পলিথিন বর্জন করতে হব। ইতোমধ্যে তিনটি কাঁচাবাজারে পলিথিনমুক্ত করার কাজ চলছে। আগামীতে নগরীর সকল কাঁচাবাজার পর্যায়ক্রমে পলিথিনমুক্ত করা হবে।

তিনি রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ সকলকে নগরীর সৌন্দর্য রক্ষার্থে নগরীর দেয়ালে পোষ্টার না লাগানোর জন্য আহ্বান জানান। তিনি ঘোষণা করেন মুজিববর্ষ ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে ১০টি গৃহহীন পরিবারকে চসিক গৃহ নির্মাণ করে দেবে।

সভায় বিগত সভার কার্যবিবরণী ও স্থায়ী কমিটির সভার কার্যবিবরনী সর্ব সম্মতিক্রমে অনুমোদন প্রদান করা হয়। সভার শুরুতে কোরান তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন চসিক মাদ্রসা পরিদর্শক মওলানা মো. হারুনুর রশীদ চৌধুরী।

সভায় বিগত সভার পর চট্টগ্রামসহ দেশের বরেণ্য বক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ ও তাদের রূহের মাগফেরাত কামনা করা হয়।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

ফের বাড়ানো এলপিজির মূল্য

আবারও বাড়ল এলপিজির দাম

পুনর্বহালসহ তিন দাবিতে মতিঝিলে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

পুনর্বহালসহ তিন দাবিতে মতিঝিলে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

নববর্ষ উপলক্ষে ছায়ানট সংগীত শিক্ষা কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নববর্ষ উপলক্ষে ছায়ানট সংগীত শিক্ষা কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা

সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা

সম্মাননায় ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান, ইতিহাস নিয়ে বার্তা দিলেন মেয়র শাহাদাত

সম্মাননায় ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান, ইতিহাস নিয়ে বার্তা দিলেন মেয়র শাহাদাত

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.